ক্ষমতায় এসেই 'তুঘলকি' যাদব! কেন মধ্যপ্রদেশে নিষিদ্ধ হল মাছ-মাংস-ডিম বিক্রি?

Mohan Yadav, Madhya Pradesh: মধ্যপ্রদেশে খোলাবাজারে নিষিদ্ধ করা হল মাছ-মাংস-ডিম বিক্রি। বন্ধ হল লাউড স্পিকার ব্যবহার।

Sohini Das
৩ মিনিট
ক্ষমতায় এসেই 'তুঘলকি' যাদব! কেন মধ্যপ্রদেশে নিষিদ্ধ হল মাছ-মাংস-ডিম বিক্রি?

মধ্যপ্রদেশে কাঙ্খিত জয় ছিনিয়ে এনেছে বিজেপি। আঠেরো বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন মোহন যাদব। আর রাজ্যের দায়িত্ব পেয়েই রাজ্যে তুঘলকি নিয়ম চালু করে দিলেন তিনি। মধ্যপ্রদেশ জুড়ে জারি হল একগুচ্ছ নয়া নির্দেশিকা। রাজ্যে খোলাবাজারে নিষিদ্ধ করা হল মাছ-মাংস-ডিম বিক্রি। বন্ধ হল লাউড স্পিকার ব্যবহার।

খুব বেশি দিন আগের কথা নয়। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে ডিম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন শিবরাজ সিং সরকার। ২০১৫ সাল নাগাদ রাজ্যে অঙ্গনওয়াড়ি খাবারে ডিম বিতরণ বন্ধ করেন তিনি। সে নিয়ে বেশ বিতর্কও হয়েছিল রাজ্য জুড়ে। নতুন মুখ্য়মন্ত্রী মোহন যাদবও যে সেই পথেরই পথিক, তা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেন যাদব। এর পরেই মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ নতুন ঘোষণার কথা বলেন তিনি। খাদ্য নিরাপত্তা বিধি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে রাজ্যে খোলা বাজারে মাছ-মাংস বিক্রির ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় আছে রাজ্যে মাছ-মাংসের খোলা বাজার বিক্রেতাদের কাছে। তার পরে আর কোনও রকম অন্যথা বরদাস্ত করবে না সরকার।

একই সঙ্গে লাউডস্পিকার ব্য়বহার নিয়েও কড়া পদক্ষেপের কথা জানিয়েছে নয়া বিজেপি সরকার। বছর খানেক আগেই ধর্মীয় স্থানে লাউড স্পিকার বাজানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কর্ণাটক। তাপ এসে পড়েছিল মধ্যপ্রদেশেও। এবার ক্ষমতায় এসেই সে বিষয়টি নিয়েও কড়া পদক্ষেপ করলেন নতুন মুখ্য়মন্ত্রী মোহন যাদব। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো থেকে শুরু করে ডিজে ব্যবহারের মতো বিষয়গুলির দিকে নজর দেওয়া হয়েছে। শব্দের মাত্রা যাতে কোনও ভাবেই নির্ধারিত মানদণ্ড পেরিয়ে যেতে না পারে, তার জন্য প্রতিটি জেলায় ফ্লাইং স্কোয়াড গড়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিবরাজকে ছেঁটে মোহনের হাতেই মধ্যপ্রদেশের ভার! নেপথ্যে বিজেপির ঠিক কোন অঙ্ক?

MP CM Mohan Yadav: ১৮ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেও মধ্যপ্রদেশের গদির লড়াই থেকে ছিটকে গেলেন শিবরাজ সিংহ চৌহান। তার বদলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব।

প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রোটিন শরীরে একান্ত ভাবে প্রয়োজনীয়। এ কথা সকলেই জানেন। তবে মানেন না। তাই প্রতিবার শিশুর পুষ্টির মতো ব্যপারগুলোর কথা ভাবতে ভুলে যায় সে রাজ্যের সরকার। কিন্তু সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অন্তত ৪২ শতাংশই অপুষ্টির শিকার। সেসব জানা সত্ত্বেও স্কুলে মিডডে মিলে ডিমের মতো সুষম ও সুলভ প্রোটিনের উৎস সরিয়ে নেওয়ার কথা বলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বারবার আবেদন করা সত্ত্বেও পাল্টায় না সিদ্ধান্ত।

কংগ্রেস নেতা কমলনাথের জমানায় কিছুদিনের জন্য মধ্যপ্রদেশে ডিমের উপর নিষেধাজ্ঞা উঠেছিল। তবে কংগ্রেস সরকারের সেই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছিল বিজেপি। তৎকালীন বিরোধী ও বিজেপি নেতা গোপাল ভার্গব এ-ও বলেন, স্কুলের মিড ডে মিলে ডিম চালু করা নাকি শিশুদের নরখাদকে পরিণত করতে পারে। তিনি জানান, তাঁদের সংস্কৃতি নাকি আমিষ নিষিদ্ধ। ফলে কাউকে ডিম খেতে বাধ্য করা যায় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বালকনাথ নয়, প্রথমবার ভোটে জেতা ভজনলালকেই কেন রাজস্থানে বাছল বিজেপি?

Rajasthan CM: মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপির সদ্যজয়ী বিধায়কদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক।

অচিরেই ফুরায় কংগ্রেস জমানা। কমলনাথের হাত থেকে সিংহাসন ছিনিয়ে নেন শিবরাজ। আর ফের মিডডে মিলের মেনু থেকে হাওয়া হয়ে যায় ডিম। নয়া হিন্দুরাষ্ট্র গড়ার মহান দায়িত্বে ব্রতী হয়েছে বিজেপি সরকার। খুব শিগগিরই অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দির। তার প্রস্তুতি প্রায় সারা। মন্দিরের কাজ যত দ্রুত গতিতে শেষ হয় এদেশে, তত দ্রুত উন্নয়ন হয় না। অপুষ্টিতে ভুগে ভুগে শরীরে একগাদা রোগের জন্ম দেয় মানুষ, শিশু, নারী। এমনটাই দস্তুর।

বিধানসভা ভোটে তিন রাজ্যে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। তিন রাজ্যেই মুখ্যমন্ত্রীর জন্য বেছে নেওয়া হয়েছে নয়া মুখ। তাদের মধ্যে কেউ অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র প্রতিনিধি, কোথাও আবার মুখ্যমন্ত্রীর মুখ ব্রাহ্মন নেতা, কোথাও আবার আদিবাসী ভোটের কথা মাথায় রেখে আদিবাসী নেতাকেই বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুধু মধ্যপ্রদেশেই যে ছবিটা এমন তা কিন্তু নয়। পড়শি রাজ্যেও প্রকাশ্যে মাংস বিক্রির বিরোধিতা করেছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক। হাওয়ামহব বিধানসভা আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য ক্ষমতায় এসেই নিজের নির্বাচনী কেন্দ্রে সমস্ত মাংসের দোকান বন্ধের কথা ঘোষণা করেছেন। নানা ভাষা, নানা মতের দেশ ভারতবর্ষ বরাবরই নানা খাদ্যরুচিরও দেশ। সেই বৈচিত্র্যই এ দেশের সম্পদ। আর সেই বৈচিত্র্যের ঐক্যটাকেই একেবারে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। মধ্য়প্রদেশ ও রাজস্থান যার জ্বলন্ত প্রমাণ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।