নির্বাচনে লড়ার টাকা নেই খোদ অর্থমন্ত্রী নির্মলার! সম্পত্তির খতিয়ান বলছে যে কথা

Nirmala Sitharaman BJP: নির্মলা বলছেন, "আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক, দুই ক্ষেত্রেই আমারও সমস্যা আছে।"

inscript
২ মিনিট
নির্বাচনে লড়ার টাকা নেই খোদ অর্থমন্ত্রী নির্মলার! সম্পত্তির খতিয়ান বলছে যে কথা

মোদির মন্ত্রিসভার তিনি বিশ্বস্ত সৈনিক। বিজেপির দুই নেতা নরেন্দ্র মোদি আর অমিত শাহ বিরোধীদের থেকে যতখানি আক্রমণ পান, প্রায় সমপরিমাণই আক্রমণ শানানো হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ঘিরে। নির্মলার বাজেট নিয়ে প্রতিবারই তীব্র আক্রমণ করেন বিরোধীরা। দেশের অর্থনীতির অবস্থা নিয়ে তাঁর মন্তব্য শোরগোল ফেলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নাকি এবার লোকসভা নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি। কিন্তু নির্মলা লড়তে চাননি! কেন? নির্মলা সীতারমণের নাকি টাকা নেই নির্বাচনে লড়ার!

নির্মলা সীতারমণ বলেছেন, তিনি বিজেপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে পরিমাণ টাকা লাগে তা সেই প্রয়োজনীয় তহবিল তাঁর নেই। বিজেপি সভাপতি জেপি নাড্ডা নির্মলাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছিলেন।

নির্মলা সীতারমণ বলেছেন, দিন দশেক এই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করার পর তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নির্মলা বলছেন, "আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক, দুই ক্ষেত্রেই আমারও সমস্যা আছে।" কী সমস্যা? নির্মলা বলছেন এই জায়গাগুলি থেকে ভোটে দাঁড়ালে প্রশ্ন উঠবে তিনি কি এই সম্প্রদায়ের মানুষ, নির্দিষ্ট ধর্মের মানুষ? নির্মলা কি সেই স্থানের ভূমিকন্যা? সব দিক বিচার করে তাই নির্বাচনে লড়তে চাননি মাদুরাইয়ের নির্মলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি হানা দেয়নি কখনই! বন্ডের বিনিময়ে বিজেপির থেকে কী কী সুবিধে নিয়েছেন লক্ষ্মী মিত্তল?

Lakshmi Mittal Electoral Bond: বিজেপি সরকার এত বছর ধরে লক্ষ্মী মিত্তলকে চোখের মণির মতো রক্ষা করে গেছে। এর জন্যই হয়তো মিত্তল গোষ্ঠীতে কখনও ইডির তল্লাশি হয়নি।

সে না হয় বোঝা গেল। কিন্তু তিনি অন্য যে যুক্তিটি দিয়েছেন তা হজমে সমস্যা হয় বৈকি! দেশের অর্থমন্ত্রী, তাও আবার বিজেপি সরকারের মন্ত্রীর কাছে নির্বাচন লড়ার জন্য পর্যাপ্ত টাকা নেই! কেন?নির্মলা বলছেন, ভারত সরকারের টাকা তাঁর নয়। তাঁর বেতন, তাঁর উপার্জন এবং তাঁর সঞ্চয় যেমন একান্তই তাঁর, সেটা ভারতের তহবিল নয়। নির্মলা বলছেন তাঁর টাকা নেই। কিন্তু সরকারকে দেওয়া তাঁর খতিয়ান তো বলছে অন্য কথা!

রাজেন্দ্রনগরে যে বাড়িতে তিনি থাকেন তাঁর দাম ১ কোটি ৯৮ লক্ষ ৭২ হাজার টাকা। ২ খানা গাড়ি রয়েছে, জমি রয়েছে। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ টাকার কাছাকাছি।

কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ রাজ্যসভা নির্বাচনে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যা তথ্য দেন তাতে দেখা যায় তাঁর মোট সম্পত্তির মূল্য ২,৫০,৯৯,৩৯৬ টাকা।

নির্মলা সীতারমণের স্থাবর সম্পত্তির মূল্য ১,৮৭,৬০,২০০ টাকা। অস্থাবর সম্পত্তি ৬৩,৩৯,১৯৬ টাকা। ৩১৫ গ্রাম সোনা, ২ কেজি রুপো আছে তাঁর। তাও বলছেন নির্বাচনে লড়ার টাকা নেই? এই হিসেব আর নির্মলার হিসেব তো মিলল না। তাহলে নির্বাচনে না লড়ার পিছনে কি অন্য কারণ?

ক্ষমতাসীন বিজেপি সরকার ১৯ এপ্রিল থেকে শুরু হরে চলা লোকসভা নির্বাচনে বেশ কিছু বর্তমান রাজ্যসভার সদস্যকে প্রার্থী করেছে। এর মধ্যে রয়েছেব পীযূষ গোয়াল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মাণ্ডব্য এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নির্মলা সীতারমণ কর্ণাটকের রাজ্যসভার সদস্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।