হামলায় পাকিস্তানে তেজস্ক্রিয় নির্গমন! আশঙ্কার জবাবে যা জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

Pakistan Nuclear Facility: IAEA-এর এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের কোনও পারমাণবিক স্থাপনা থেকে কোনও তেজস্ক্রিয় পদার্থের কোনওরকম নির্গমন ঘটেনি।

inscript
৩ মিনিট
হামলায় পাকিস্তানে তেজস্ক্রিয় নির্গমন! আশঙ্কার জবাবে যা জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

অপারেশন সিঁদুর পরবর্তী হামলা ও পাল্টা হামলায় আশঙ্কা ছিল পাক পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলি ধ্বংস করে ফেলতে পারে ভারত। অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে আগ বাড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল, তার অন্যতম কারণ হচ্ছে পারমাণবিক ভীতি। আশঙ্কা ছিল, পাকিস্তানের পারমাণবিক কাঠামোর কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত, যার জেরে তেজস্ত্রিয় পদার্থ বেরিয়ে আসতে পারে। যদিও ভারত সেই ধরনের কোনও হামলার কথাই অস্বীকার করেছিল। তবে পারমাণবিক আশঙ্কা থেকে আপাতত বিশ্ববাসীকে নিষ্কৃতি দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)। এই সংস্থা জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘাত বৃদ্ধির পর পাকিস্তানের কোনও পারমাণবিক কাঠামো থেকে কোনও তেজস্ক্রিয় পদার্থের নির্গমন ঘটেনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যাচ্ছে, IAEA-এর এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের কোনও পারমাণবিক স্থাপনা থেকে কোনও তেজস্ক্রিয় পদার্থের কোনওরকম নির্গমন ঘটেনি। এর আগে, ভারতীয় বিমান বাহিনীও জানিয়েছে যে ভারত পাকিস্তানের কিরানা পাহাড়ে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। এই কিরানা পাহাড়েই পাকিস্তানের মূল পারমাণবিক পরিকাঠামোর অবস্থান বলে জানা গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে সমর্থন করছে আজারবাইজান, তুরস্ক?

Azerbaijan–Pakistan Relation: ভারত যখন প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করে তারপরেই তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের প্রকাশ্যে নিন্দা করে।

ভিয়েনার পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA একটি ঘটনা এবং জরুরি কেন্দ্রও পরিচালনা করে। এই কেন্দ্রটিই তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে এবং এমন জরুরি অবস্থার প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।

পহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর চালানোর পর পাকিস্তান ভারতে পাল্টা আক্রমণ করে, ভারতও প্রত্যুত্তর দেয়। সেই সামরিক সংঘাতের সময়ই আশঙ্কা করা হয়েছিল যে ভারত পাকিস্তানের পারমাণবিক পরিকাঠামো লক্ষ্য করে আঘাত করেছে। গত ১২ মে, ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ.কে. ভারতী বলেছিলেন, ভারতীয় বিমান বাহিনী কিরানা পাহাড়ে আঘাত করেনি। “কিরানা পাহাড়ে কিছু পারমাণবিক পরিকাঠামো রয়েছে তা আমাদের জানানোর জন্য আপনাদের (সংবাদমাধ্যম) ধন্যবাদ। আমরা এটা সম্পর্কে জানতাম না। আমরা কিরানা পাহাড়ে আঘাত হানিনি, বলেছিলেন এয়ার মার্শাল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি থাকতে কেন ট্রাম্প তড়িঘড়ি যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন?

Donald Trump ceasefire: ভারত কিন্তু দীর্ঘকাল ধরে বলে এসেছে যে, পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব দ্বিপাক্ষিক বিষয় এবং ভারত অন্যের মধ্যস্থতা চায় না।

এর পরদিন, ১৩ মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিদেশ দফতরের এক সাংবাদিক বৈঠকে প্রধান উপ-মুখপাত্র থমাস পিগটকেও তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। পিগট জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর কাছে এই সংক্রান্ত কোনও তথ্য নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি 'পারমাণবিক যুদ্ধ' নিয়ে আশঙ্কা করেই যুদ্ধবিরতির পথে হাঁটলেন? এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, "আপনারা জানেন, ভারতের অবস্থান দৃঢ় যে আমরা পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করব না বা এই আতঙ্কের মাধ্যমে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদও পরিচালনা করতে দেব না। বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায়, আমরা সতর্ক করে দিয়েছি যে এই ধরনের পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ তাদের নিজস্ব অঞ্চলে ক্ষতি বাড়াতে পারে।"

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সারগোধার মুশাফ বিমান ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল। পাকিস্তানের অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি সারগোধা কিরানা পাহাড়ের কাছে অবস্থিত। সারগোধা বিমান ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেও বলা হয় কারণ F-16 যুদ্ধবিমানগুলি এই ঘাঁটি ব্যবহার করে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ১০ মে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে: নূর খান, মুরিদ এবং শোরকোট। পরবর্তীতে এক্সপ্রেস ট্রিবিউন ১৪ মে আইএসপিআরের এক বিবৃতি উদ্ধৃত করে বলে যে, "রাওয়ালপিন্ডি, গুজরাত, অ্যাটক, গুজরানওয়ালা, লাহোর, শেখুপুরা, নানকানা, ঘোটকি এবং করাচির মালির জেলা সহ একাধিক পাকিস্তানি শহরে ড্রোন শনাক্ত করা হয়েছে"।

নিয়ম অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারিও ভারত ও পাকিস্তান কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে পারমাণবিক পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার বিষয়ক তালিকা বিনিময় করেছে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৯১ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়েছিল। তাতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান প্রতি বছরের ১ জানুয়ারি এই চুক্তির আওতায় থাকা পারমাণবিক পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা সম্পর্কে একে অপরকে অবহিত করবে। দুই দেশের মধ্যে টানা ৩৪ বার এই ধরনের তালিকা বিনিময় হয়েছে। প্রথমটি হয়েছিল ১৯৯২ সালের ১ জানুয়ারি। অর্থাৎ দুই দেশই একে অন্যের পারমাণবিক কাঠামো সম্পর্কে ওয়াকিবহাল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।