ঘিঞ্জি দার্জিলিং আর নয়, এবার সাধ্যের মধ্যেই অচেনা পাহাড়! গরমের ছুটিতে যাবেন কোথায়?

Offbeat Tourist spot : প্রথম বৃষ্টির স্বাদ এখানে অপরূপ, অফবিট ভ্রমণের তালিকায় নয়া সংযোজন কালিম্পং-এর সামালবং

inscript
২ মিনিট
ঘিঞ্জি দার্জিলিং আর নয়, এবার সাধ্যের মধ্যেই অচেনা পাহাড়! গরমের ছুটিতে যাবেন কোথায়?

পাহাড় প্রেমে চিরকালই বাঙালির অন্যরকম উন্মাদনা। আর তার সঙ্গে যদি যোগ হয় গ্রামীণ নিরিবিলি পরিবেশের স্বাদ, তবে তো ষোলোকলা পূর্ণ। তার ওপর প্রচণ্ড তাপে প্রকোপে এখন কার্যত ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এখনও খেতে কলমে শুরু হয়নি বৈশাখ মাস, তাতেই এই পরিস্থিতি। এরপর টানা গরমকালটাই তো পড়ে রয়েছে। এরই মধ্যে রয়েছে সপ্তাহান্তে বেশ কিছু ছুটিও। আর ছুটি মানেই বাঙালির মনটা ঘুরুঘুরু যে করে এ আর নতুন কি! কিন্তু যান্ত্রিক সময়ে দাঁড়িয়ে লম্বা ছুটির অবকাশ প্রায় নেই বললেই চলে। তাই ভরসা বলতে ওই সপ্তাহান্তের ছুটিটুকুই। বর্তমানে একটা প্রবণতা প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে যে ঘিঞ্জি একঘেঁয়ে জায়গায় বদলে এখন অফবিট ভ্রমণকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন সকলে। আর সেই তালিকাতেই উঠে আসছে একের পর এক নতুন জায়গার সন্ধান।

এরকমই একটি জায়গা হল কালিম্পংয়ের সামালবং। মনটা পাহাড় পাহাড় করলে সহজেই ঢু মেরে আসা যায় উত্তরবঙ্গের এই অপূর্ব সুন্দর গ্রামটি থেকে। ভিড়ে ঠাসা দার্জিলিংয়ে যাদের অনীহা তাদের জন্য দারুন বিকল্প পরিবেশের সন্ধান দেবে সামালবং। বছরের যে কোন সময়েই নিজেকে ঢেলে সাজিয়ে তোলে কালিম্পংয়ের গ্রামটি। তবে প্রথম বর্ষার সাজ এখানে অপরূপ। যেন সদ্য স্নান করা আলুথালু অথচ ভীষণ পরিপাটি একটা আমেজ। প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় যেখানে। একটা যেন অদ্ভুত নিরিবিলি আমেজ এখানে এসে জমাট বেঁধেছে। কোনও ব্যস্ততা নেই, কোনও হুল্লোড় নেই, আছে কেবল নিখাদ শান্তির খোঁজ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাখ টাকা বাঁচানোর সুবর্ণ সুযোগ! মালদ্বীপ ভ্রমণের স্বাদ মিলবে ভারতেই, হানিমুন সারুন এখানে

Mini Maldives Tour : এশিয়ারও প্রথম আন্ডারওয়াটার রিসোর্ট রয়েছে এখানে, ঘুরে আসুন মিনি মালদ্বীপ....

ভ্রমণপ্রিয় বাঙালি অবশ্য পাহাড় মানেই খোঁজেন নতুন কিছু দৃশ্যের সন্ধান তার সুযোগও রয়েছে এখানে। একাধিক ভিউ পয়েন্ট রয়েছে সামালবং-এ। সেখান থেকে মন ভরে পাহাড় দেখা যায় সহজেই। পাহাড়ের কোলে বেড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি মূলত কৃষিপ্রধান। ধান, আদা, এলাচ, ভুট্টার চাষ হয় পাহাড়ের ঢালেই। চারদিকে চোখ মেললেই তাই কেবল সবুজের সমারোহ। যেন নিমেষে কলকাতার গুমোট পরিবেশ থেকে বহু ক্রোশ দূরে এক স্বর্গের মুখোমুখি এনে দাঁড় করায় এই জায়গা।

কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত রেঞ্জ, নীচ দিয়ে বয়ে যাওয়া অপরূপ রেলি নদী, আর পাহাড়ি গ্রামীণ পরিবেশ, সহজ সরল মানুষ সব মিলিয়ে যেন সৌন্দর্যে ভরপুর এই স্থান। এছাড়াও এখান থেকে কাছেই রয়েছে হনুমান মন্দির। এক্কেবারে পাহাড়ের কোলে। আছে ছোট্ট মনাস্ট্রি। আছে পবিত্র গীর্জাও। কাছেই রয়েছে সিঞ্জি গ্রাম। সেখান থেকে ওপর দিকে তাকালেই চারখোল। সে আর এক পর্যটন কেন্দ্র। এখান থেকে চারখোল, পানবু, লাভা, লোলেগাঁও ঘুরে আসতে পারেন সহজেই। পাশাপাশি এই সামালবং থেকে সিল্ক রুটের পথেও যাওয়া যায়। কাছাকাছিই রয়েছে বেশ কিছু হোম স্টের ব্যবস্থাও। মাত্র হাজার দুয়েক টাকার সঞ্চয়ে ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে।

কীভাবে যাবেন : এনজেপিতে থেকে সরাসরি গাড়িতে ৭০ কিমি দূরে সামালবং। ব্যক্তিগত গাড়ি বুক না করে কম খরচে শেয়ার গাড়িতেও পৌঁছে যেতে পারেন সহজেই। আবার প্রথমে কালিম্পং এসে সেখান থেকে শেয়ার গাড়িতে করেও যাওয়া যায় সামালবং। দূরত্ব ওই ২৭ কিমি মতো। গরমের ছুটিতে তাই এবার বেছে নাইট পারেন উত্তরবঙ্গের এই জায়গাটিকে।

তথ্য সূত্র : সামালবং-এর ফেসবুক পেজ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।