স্পিকারকে ডাল ছুঁড়েছিলেন! ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি আসলে কে?

Odisha new CM Mohan Majhi: ৫২ বছর বয়সি এই আদিবাসী নেতা গ্রাম পরিষদের প্রধান বা সরপঞ্চ হিসেবেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন।

inscript
২ মিনিট
স্পিকারকে ডাল ছুঁড়েছিলেন! ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি আসলে কে?

বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েকের ২৪ বছরের শাসন শেষ। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ওড়িশা রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। নবীনের পর মোহন চরণ মাঝি হতে চলেছেন ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। আদিবাসী নেতা মোহন মাঝি ওড়িশা বিধানসভায় যদিও অত্যন্ত পরিচিত মুখ। ২০১৯ সাল থেকে কেওনঝাড় বিধানসভা আসনটি ধরে রেখেছেন তিনি। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে ১১,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন মোহন।

ওড়িশায় বিজেপির জয়ের পর জগন্নাথ এবং ৪.৫ কোটি ওড়িশাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোহন। তিনি বলছেন, ওড়িশার মানুষ ২৪ বছর ধরে চলা শাসন পরিবর্তন চেয়েছিলেন। তাই ওড়িশায় বিজেপিকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মানুষ। মোহনের বিজেপি প্রীতির গোড়া বেশ পোক্ত। মোহন চরণ মাঝি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালিত একটি স্কুল, সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের গুরুজি হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন।

৫২ বছর বয়সি এই আদিবাসী নেতা গ্রাম পরিষদের প্রধান বা সরপঞ্চ হিসেবেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন। খনিজ সমৃদ্ধ কেন্দুঝার জেলার একজন লড়াকু আদিবাসী নেতা মোহন চরণ মাঝি ওড়িশা বিধানসভায় বিপুল কীর্তি ঘটিয়েছেন এর আগে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুরের দুর্দশার জন্য দায়ি মোদিই? যা বলছেন আরএসএসের মোহন ভাগবত...

Mohan Bhagwat on Manipur: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান বলছেন, একজন সত্যিকারের 'সেবক' অহংকার করেন না, অন্যকে আঘাত করেন না।

বিজেপির অনুগত সদস্য এবং একজন শক্তিশালী সাংগঠনিক নেতা মোহন মাঝির সঙ্গে আরএসএসের সম্পর্কও বেশ মজবুত। বিজেপির ওড়িশা রাজ্য শাখাতেও ব্যাপকভাবে কাজ করেছেন তিনি। বিজেপির নির্বাচনী কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী।

মোহন মাঝির রাজনৈতিক কর্মজীবন দুই দশকেরও বেশির। জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা, বিশেষ করে উপজাতীয় অঞ্চলে তাঁর গ্রহণযোগ্যতা তাঁকে জনপ্রিয় করে তোলে। চারবারের বিধায়ক মোহন মাঝি এই অঞ্চলের জন্য বিজেপির নীতিগুলি প্রয়োগ করেছেন মানুষের মধ্যে গিয়ে।

২০২৩ সালে, মোহন চরণ মাঝি বিধানসভার স্পিকারের মঞ্চে গোটা ডাল ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই জন্য বিধানসভা থেকে বরখাস্তও করা হয়েছিল তাঁকে। রাজ্যে মিড-ডে-মিলের ডাল কেনার ক্ষেত্রে ৭০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে মোহন মাঝি এই প্রতিবাদ জানিয়েছিলেন।

এবারের ওড়িশা বিধানসভা নির্বাচনে মোহন চরণ মাঝি কেওনঝাড় আসনে ৪৭.০৫ শতাংশ ভোট পেয়েছেন। তিনি হারিয়েছেন বিজু জনতা দলের (বিজেডি) মিনু মাঝিকে, তিনি ৪০.৮৪ শতাংশ ভোট পেয়েছিলেন। বিজেপি ওড়িশার ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি আসনে জয়লাভ করে এই প্রথম রাজ্যে ক্ষমতায় এসেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।