কলকাতায় খুব কাছেই অজানা সমুদ্রপাড়, কীভাবে যাবেন বাগদা সি বিচ?

Offbeat weekend destination : ঘিঞ্জি দীঘা পুরী নয়, কাছাকাছি রয়েছে নতুন এক সমুদ্র দেখার সুযোগ, সামনের ছুটিতে যেতেই পারেন বাগদা সি বিচ...

Kankana Mukherjee
২ মিনিট
কলকাতায় খুব কাছেই অজানা সমুদ্রপাড়, কীভাবে যাবেন বাগদা সি বিচ?

ভ্রমণ নিয়ে বাঙালির এতদিনের ধারণা ক্রমশ বদলাচ্ছে। এখন আর পরিচিত ঘিঞ্জি এলাকায় ভ্রমণ করতে চান না কেউই। বদলে ঝোঁক বেড়েছে অফবিট ভ্রমণের প্রতি। এর আসল কারণ অবশ্য ব্যস্ত কর্মজীবনের মাঝে লম্বা ছুটির অবকাশের অভাব। ফলে সপ্তাহান্তের ছুটিটুকুই কেবল ভরসা। তাই বাঙালির দিপুদা নিয়ে যতোই আগ্রহ থাকুক না কেন, সপ্তাহান্তের ছুটিতে নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়াই এখন নয়া ট্রেন্ড।

ব্যস্ত জীবনের মাঝে এই ছুটিটুকুই হল পড়ে পাওয়া চোদ্দ আনা। তাই বছরের শুরুতে ছুটির তালিকা হাতে পেয়েই অনেকে হিসেবে করে সাজিয়ে নেন ঘুরতে যাওয়ার প্ল্যান। দূরে কোথাও ভ্রমণ করার বদলে এখন কাছাকাছি ভ্রমণকেই বিকল্প হিসেবে বেছে নেন বেশিরভাগ। এর একটা বড় সুবিধার দিক হল, খুব আগে থেকে টিকিট বুকিং নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। চটজলদি প্ল্যান করে একটা গাড়ি নিয়ে অথবা ভাঙা পথে জার্নিতে সহজেই পৌঁছে যাওয়া যায়। এতে পরিচিত বদ্ধ পরিবেশ থেকে পালিয়ে এসে একটা অন্যরকম মুক্ত বাতাস নেওয়ার পাশাপাশি পকেটের সঙ্গেও বেশ সমঝোতা চলে। আর সেই তালিকাতেই রোজই নতুন করে সংযোজিত হচ্ছে এমন কিছু জায়গা যা এতদিন ছিল প্রায় লোকচক্ষুর অন্তরালে। এরকমই একটি অফবিট জায়গার খোঁজ রয়েছে কলকাতার খুব কাছেই।

ঘিঞ্জি দীঘা পুরী নয়, কলকাতার কাছেই রয়েছে অজানা একটা সমুদ্র ভ্রমণের সুযোগ। জায়গাটির নাম বাগদা সি বিচ। শান্ত নিরিবিলি পরিবেশে এখানে যেন এক্কেবারে অন্যরকম রূপে ধরা দেয় সমুদ্র। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কেবল দীঘা পুরী নয়, গোপালপুর, তাজপুর, মন্দারমনিও বেশ পরিচিত উইকেন্ড ট্রিপ হিসেবে গণ্য করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বাগদা সি বিচ একেবারেই নতুন ভ্রমণের জায়গা। ওড়িশার বালাসোরের কাছে অবস্থিত এই সি-বিচ সম্পর্কে এখনও অনেকেই জানেন না। তাই ভিড়ও বেশ কম। প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে নিজেকে। গোটা সি বিচ জুড়ে রাজত্ব ফলায় ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। এদের এই অবাধ বিচরণ থেকেই এই সমুদ্র পাড়ের নাম করা হয়েছে বাগদা সি বিচ। পাশেই রয়েছে ঝাউ বনের এক রহস্যময় পরিবেশ।

কীভাবে যাবেন?

ওড়িশার বালাসোর রেলস্টেশন থেকে অটো বা ট্রেকারে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঝাউ জঙ্গলে ঘেরা নিরিবিলি সমুদ্রতট। হাওড়া অথবা শিয়ালদহ থেকে ট্রেনে সহজেই যাওয়া যায় উড়িষ্যা। এছাড়াও সড়কপথে কলকাতা থেকে দূরত্ব ওই সাড়ে পাঁচ ঘন্টার আশেপাশে। অনেকেই ভাড়া অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে দুম করে প্ল্যান করে চলে যেতে পারেন বাগদা সি বিচ।

এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কী?

কলকাতা থেকে ভরপুর বেরিয়ে সহজেই রাতে আবার ফিরে আসা যায় ঠিকই, তবে চাইলে এখানে গিয়ে দিন দুয়েক কাটিয়েও আসতে পারেন নিরিবিলি পরিবেশে। সেজন্য রয়েছে যথাযথ থাকা খাওয়ার ব্যবস্থাও। যদিও খুব পরিচিত পর্যটন কেন্দ্র হিসেবে মানচিত্রে এখনো জায়গা পায়নি বলে এখানে ভিড় যেমন কম তেমনি খুব বেশি থাকার জায়গাও নেই তবে কিছু ক্যাম্প আর কটেজ আছে। চাইলে ইজিপিসো ব্যাকপ্যাকের্স-এর ক্যাম্পে দুটো রাত কাটিয়ে যেতে পারেন। থাকা-খাওয়া সমেত মাথাপিছু খরচ পড়বে মোটামুটি ১,৪০০ টাকা। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক বিনোদনের সুযোগ। তাই সন্ধ্যার নিরিবিলি পরিবেশে সমুদ্রস্রোতের শব্দ শুনতে শুনতে আগুনে পোড়ানো মাংসের গন্ধ আর ছুটি কাটানোর এমন সুযোগ হাতছাড়া করবেন না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।