বাংলা থেকে মোটে ২! কাদের কাদের মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি ৩.০?

New Modi Government Ministers: বাংলা থেকে মাত্র ২ জন মোদির মন্ত্রসভায় ঠাঁই পেয়েছেন তাও প্রতিমন্ত্রী হিসেবে। শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার।

inscript
৩ মিনিট
বাংলা থেকে মোটে ২! কাদের কাদের মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি ৩.০?

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। খুব হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাজিক ফিগারের থেকে বেশ খানিকটা পিছিয়েই ছিল ইন্ডিয়া জোটও। সরকার গড়ার জন্য তাই নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টির মতো শরিক দলকে সঙ্গে নিয়ে তৃতীয় দফার সরকার গড়তে হলো নরেন্দ্র মোদিকে। ৯ জুন রবিবার, দিল্লিতে মোট ৭২ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মোদি ৩.০-এর এই নয়া ক্যাবিনেটে বাদ গিয়েছেন বহু পুরনো মুখ। আবার জিতেও ঠাঁই পাননি অনেকে। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, নির্মলা সীতারমণরা মোদির এই নতুন মন্ত্রিসভাতে রয়েছেন আবারও। তবে শরিক দল থেকেও অনেকজনকেই মন্ত্রী করতে হয়েছে এবারে। আর বাদ পড়েছেন পুরনো মুখেরা।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তিনটি জয়ের রেকর্ড ছুঁয়েছেন নরেন্দ্র মোদি। এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের হামিরপুর থেকে জয়ী হয়েছেন অনুরাগ ঠাকুর। তিনি আগের মেয়াদে কেন্দ্রের ক্রীড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তবে এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পাননি। মন্ত্রিসভায় জায়গা পাননি নারায়ণ রানেও। মহারাষ্ট্রের রত্নাগিরি-সিন্ধুদুর্গ আসন থেকে জয়ী হয়েছেন তিনি। আগের মেয়াদে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের মন্ত্রী ছিলেন নারায়ণ রানে কিন্তু মন্ত্রী হতে পারলেন না তিনিও।

মোদির প্রধানমন্ত্রিত্বের গোড়া থেকেই মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। ২০১৪ সাল থেকে মোদি সরকারের মানবসম্পদ, তথ্য ও সম্প্রচার, বস্ত্র, মহিলা ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বও সামলেছেন স্মৃতি। তবে এবারে উত্তরপ্রদেশের আমেঠি আসনে কংগ্রেসের কাছে হেরে গিয়েছেন স্মৃতি, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও জায়গা হয়নি তাঁর। ২০২১ সাল থেকে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিরুবনন্তপুরমে কংগ্রেসের প্রার্থী শশী থারুরের কাছে এবার লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন রাজীব, জায়গা পাননি মন্ত্রিসভাতে। অন্যদিকে, জিতেও মন্ত্রিসভায় জায়গা পাননি অজয় ভট্ট। সাধ্বী নিরঞ্জন জ্যোতি জিততে পারেননি। মীনাক্ষী লেখি, অশ্বিনী কুমার চৌবে, ভিকে সিং এবারে নির্বাচনেই লড়েননি। টিকিট পাননি ভগবত করাদ, জন বার্লা, রাজকুমার রঞ্জন সিংহ। হেরে গিয়েছেন আরকে সিং, অর্জুন মুণ্ডা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, ভারতী পওয়ার, রাওসাহেব দানভে, কপিল পাটিলরা।

প্রধানমন্ত্রী মোদির এই নতুন মন্ত্রিসভায় ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী আছেন। বিজেপি এবারের নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৩২টি আসন কম। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ ২৯৩টি আসন পেয়ে সরকার গড়তে সাহায্য করেছে মোদিকে। বাংলা থেকে মাত্র ২ জন মোদির মন্ত্রসভায় ঠাঁই পেয়েছেন তাও প্রতিমন্ত্রী হিসেবে। শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার।

কে কে হলেন ক্যাবিনেট মন্ত্রী?

রাজনাথ সিং

অমিত শাহ

নীতিন গড়করি

জেপি নাড্ডা

শিবরাজ সিং চৌহান

নির্মলা সীতারমণ

এস জয়শঙ্কর

মনোহর লাল খট্টর

এইচডি কুমারস্বামী

পীযূষ গয়াল

ধর্মেন্দ্র প্রধান

জিতন রাম মাঝি

রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং

সর্বানন্দ সোনোয়াল

ডাঃ বীরেন্দ্র কুমার

কিঞ্জরাপু রাম মোহন নাইডু

প্রহ্লাদ জোশী

জুয়াল ওরাম

গিরিরাজ সিং

অশ্বিনী বৈষ্ণব

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভূপেন্দর যাদব

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির ফোনও ব্যর্থ! কেন বসিরহাটে হেরে গেলেন রেখা পাত্র?

BJP Rekha Patra: হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৫২.৮ শতাংশ ভোট আর রেখা পাত্র পেয়েছেন ৩০.৯ শতাংশ ভোট।

গজেন্দ্র সিং শেখাওয়াত

অন্নপূর্ণা দেবী

কিরেন রিজিজু

হরদীপ সিং পুরী

মনসুখ মান্ডাভিয়া

জি কিষাণ রেড্ডি

চিরাগ পাসওয়ান

সি আর পাতিল

কে কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী?

রাও ইন্দ্রজিৎ সিং

জিতেন্দ্র সিং

অর্জুন রাম মেঘওয়াল

প্রতাপরাও গণপতরাও যাদব

জয়ন্ত চৌধুরী

একটি মন্তব্য পোস্ট করুন

কে কে প্রতিমন্ত্রী?

জিতিন প্রসাদ

শ্রীপদ নায়েক

পঙ্কজ চৌধুরী

কৃষাণ পাল গুর্জর

রামদাস আটওয়ালে

রাম নাথ ঠাকুর

নিত্যানন্দ রাই

অনুপ্রিয়া প্যাটেল

ভি সোমান্না

ডাঃ চন্দ্র সেখর পেমমাসানি

এসপি সিং বাঘেল

শোভা করন্দলাজে

কীর্তি বর্ধন সিং

বিএল ভার্মা

শান্তনু ঠাকুর

সুরেশ গোপী

এল মুরুগান

অজয় তমটা

বন্দী সঞ্জয় কুমার

কমলেশ পাসোয়ান

ভগীরথ চৌধুরী

সতীশ চন্দ্র দুবে

সঞ্জয় শেঠ

রবনীত সিং বিট্টু

দুর্গা দাস উইকে

রক্ষা খাডসে

সুকান্ত মজুমদার

সাবিত্রী ঠাকুর

তোখন সাহু

রাজভূষণ চৌধুরী

ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা

হর্ষ মালহোত্রা

নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া

মুরলিধর মহল

জর্জ কুরিয়ান

পবিত্র মার্গেরিটা

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।