জাল ছবি উপহার দিয়ে বিজয়োল্লাস! মুনিরের কীর্তিতে উপহাসের মুখে পাকিস্তান

Pak army chief Asim Munir: বিভিন্ন ফ্যাক্ট চেকিং সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে গুগল ইমেজেস থেকে ডাউনলোড করা চিনের PHL-03 রকেট লঞ্চারের একটি ছবি উপহার দিয়েছেন পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির।

inscript
৩ মিনিট
জাল ছবি উপহার দিয়ে বিজয়োল্লাস! মুনিরের কীর্তিতে উপহাসের মুখে পাকিস্তান

ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে পাকিস্তান জয়যুক্ত হয়েছে বলে দাবি করেছিল ইসলামাবাদ। একাধিক ভুয়ো খবর, ভুয়ো ছবি-ভিডিও প্রচার করে ভারতের বিমান মাটিতে নামানোর, ভারতের ঘাঁটি ধ্বংস করার দাবি জোর গলায় করে এসেছে পাকিস্তান। যুদ্ধ শুধুই আর সেনায় সেনায় হয় না। সোশ্যাল মিডিয়াতেও হয়। ফলে দ্বিপাক্ষিকই নানা ভুল প্রচার করে নিজেদের এগিয়ে রাখার প্রবণতাও বেড়েছিল। তবে, ভুয়ো প্রচারের জগতে পাকিস্তান সম্ভবত সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। এক ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি হাই-প্রোফাইল নৈশভোজের অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে উপহার হিসেবে দিচ্ছেন একটি ফ্রেমে বাঁধানো ছবি। দিতেই পারেন। সেই নিয়ে এত হাসাহাসির কী হলো? পাক সেনাপ্রধান ছবিটি উপহার দিয়েছেন এই বলে যে, এটি ভারতের উপর পাকিস্তানের সামরিক অভিযানের চিত্র। আর সূত্র বলছে, ছবিটি চিনের সামরিক মহড়ার একটি পুরনো ছবি।

ভুয়ো খবর যত আছে, সামাজিক মাধ্যম ও ফ্যাক্ট চেকিং-এর প্রযুক্তিগত উন্নয়নের দাপটে সেই ভুল তথ্য খণ্ডনের উপায়ও আছে ততোধিক। ফলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির যতই দাবি করুন না কেন যে ওই ফ্রেমে বাঁধানো ছবি আসলে ভারতের উপর পাকিস্তানের হামলার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিন্তু ধরে ফেলেছেন যে ছবিটির সঙ্গে বছর চারেক আগের চিনের সামরিক মহড়ার একটি ছবির বেশ সাদৃশ্য আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের 'জিহাদি জেনারেল'! কতখানি ক্রূর সেনা প্রধান মুনির?

Pakistan Army Chief Asim Munir: সেনা প্রধান আসিম মুনির বলেছিলেন, "পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য এবং নীতি হলো শহিদ অথবা গাজী (যে জিহাদে অংশ নেয়) হওয়া।"

বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, ছবিটি সরাসরি চিনের পিপলস লিবারেশন আর্মির ২০১৯ সালের এক মহড়ার যে ভিডিও জনসাধারণের জন্য উপলব্ধ, তা থেকেই নেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান যে অপারেশন বুনিয়ান-উন-মারসুসের দাবি করেছিল, সেই ভুয়ো ছবিটি সেই অভিযানের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দেয়। প্রশ্ন উঠছে, কীভাবে পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে পাক সেনাবাহিনীর আক্রমণ চিত্রিত করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আস্ত এক ভুয়ো ছবি উপহার দিতে পারেন, তাও আবার ঘটা করে প্রচার করে! নিজেদের সামরিক অভিযানকে কি নিজেরাই বিশ্বের সামনে লঘু করে দিল না পড়শি দেশ?

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যাক্ট চেকিং সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে গুগল ইমেজেস থেকে ডাউনলোড করা চিনের PHL-03 রকেট লঞ্চারের একটি ছবি উপহার দিয়েছেন পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির। জানা যাচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরই ওই হাই-প্রোফাইল নৈশভোজের আয়োজনও করেছিলেন। "মার্কা-এ-হক - অপারেশন বুনিয়ান-উন-মারসুস"-এর সময় রাজনৈতিক নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর 'অটল অঙ্গীকার' এবং পাকিস্তানের জনগণের 'অদম্য মনোবল’-কে সম্মান জানাতেই নাকি এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি এবং অন্যান্যদের সহ শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের বিরুদ্ধে সাফল্যের পুরস্কার! কেন সেনাপ্রধান মুনিরের পদোন্নতি ঘটাল পাকিস্তান?

Asim Munir: প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির 'পাঁচ তারা জেনারেল' পদে বসলেন।

কিছুদিন আগেই ফিল্ড মার্শাল পদে নজিরবিহীন পদোন্নতি হয়েছে আসিম মুনিরের। তার ঠিক পরেই ভুয়ো ছবি নিয়ে এমন উল্লাস স্বাভাবিকভাবেই দেশটির নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ফিল্ড মার্শাল পদমর্যাদা সেই সামরিক নেতাদের জন্যই সংরক্ষিত যাঁরা দেশকে যুদ্ধে অনস্বীকার্য বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু মুশকিল হলো পহেলগাঁও হামলা ও ভারতের অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের পরে এই ধরনের তেমন কোনও সংঘাতই ঘটেনি। ভারতীয় সেনা জানিয়েছে, অপারেশন সিঁদুরের সময় ভারতই পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা করেছিল এবং পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে নামিয়ে এনেছিল। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সামরিক হামলাকে ব্যর্থ করে দেয়। সীমান্তের ওপার থেকে উৎক্ষেপিত বেশিরভাগ ড্রোন এবং মনুষ্যবিহীন বিমানকে সফলভাবে বাধা দেয়।

এই বাস্তবতা সত্ত্বেও, অপারেশন বুনিয়ান-উন-মারসুস নিয়ে পাকিস্তানি দেশপ্রেমের এক আখ্যান লেখা হলো যার ভিত্তি চিনের এক ছবি! ভুয়ো ছবির উপর ভিত্তি করে রচিত ভুয়ো দেশপ্রেমের আখ্যান জনসাধারণের কাছে তাই উপহাসের বিষয় হয়ে উঠেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?