৫ মাস পর ফিরলেন পাকিস্তানের সাংবাদিক-ইউটিউবার, যে ভাবে থানা থেকে নিখোঁজ হন ইমরান রিয়াজ...

Anchorperson Imran Riaz Khan, Pakistan: দুর্নীতি মামলায় ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পাকিস্তান জুড়ে শুরু হয়েছিল। এমনকী বেশ কিছু জায়গায় হিংসা পরিস্থিতিও তৈরি হয়। গত ১১ মে শিয়ালকোট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ইউটিউবারকে।

Sohini Das
২ মিনিট
৫ মাস পর ফিরলেন পাকিস্তানের সাংবাদিক-ইউটিউবার, যে ভাবে থানা থেকে নিখোঁজ হন ইমরান রিয়াজ...

প্রায় পাঁচ মাস পরে বাড়ি ফিরলেন পাকিস্তানের নিখোঁজ সংবাদ সঞ্চালক ইমরান রিয়াজ খান। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। জায়গায় জায়গায় চলেছে বিক্ষোভ। গত ৯ মে ইমরান খানের গ্রেফতারির পরে বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর মেলে। ওই ঘটনার পরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়াজ। সেখান থেকে দিন কয়েকের মাথায় ছাড়াও পান জেল থেকে। তার পর আর খোঁজ মেলেনি তাঁর।

বছর সাতচল্লিশের ইমরান রিয়াজ শুধু সংবাদকর্মীই নন, জনপ্রিয় ইউটিউবারও বটে। প্রায় তিরিশ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর ইউটিউবে। গোড়া থেকেই ইমরান খান ও তাঁর দল তেহরিক-ই-ইনসাফের বড় সমর্থক। ইমরান খান গদিচ্যুত হওয়ার পর থেকেই বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের লাগাতার সমালোচনা করে এসেছেন ইমরান রিয়াজ।

দুর্নীতি মামলায় ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পাকিস্তান জুড়ে শুরু হয়েছিল। এমনকী বেশ কিছু জায়গায় হিংসা পরিস্থিতিও তৈরি হয়। গত ১১ মে শিয়ালকোট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ইউটিউবারকে। তার পরের দিনই মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ইউটিউবারকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর একটি বেসরকারি গাড়ি নিয়ে ডিস্ট্রিক্ট জেল থেরে বেরিয়ে যেতে দেখা যায় রিয়াজকে। তার পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। এরই মধ্যে ১৫ মে নাগাদ লাহোর হাইকোর্টকে থানা থেকে জানানো হয় যে ছেড়ে দেওয়া হয়েছে রিয়াজকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩৬ টাকার টিকিটে পাকিস্তান থেকে ভারত! এই কাগজের টুকরোয় জড়িয়ে রয়েছে মর্মান্তিক ইতিহাস

Train Ticket 1947 Independence Viral : টিকিটের দাম ৩৬ টাকা নয় আনা। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! এমন কেন?

কিন্তু রিয়াজ কোথায়? আদৌ তিনি দেশেই রয়েছেন কিনা এ ব্যাপারে আর কিছু জানা যায়নি। এরই মধ্যে শিয়ালকোট সিভিল লাইনস থানায় এসে রিয়াজের নামে নিখোঁজ ডায়রি করেন তাঁর বাবা মহম্মদ রিয়াজ। অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীরা তাঁর ছেলেকে অপহরণ করছে বলেও অভিযোগ আনেন তিনি। এমনকী লাহোর হাইকোর্টেও এই মর্মে একটি আবেদন করেন তিনি। ওই মামলার শুনানিতেও একই কথা হাইকোর্টকে জানান তিনি। ২২ মে-র মধ্যে ওই ইউটিউবারকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় লাহোর হাইকোর্ট। বিষয়টি পৌঁছয় সরকারের আভ্যান্তরীণ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক পর্যন্তও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকালে স্বাভাবিক, রাত হলেই একেবারে নিথর! যে পাকিস্তানি ভাইদের কাহিনি এখনও রহস্যে ভরা

Solar Kids of Pakistan : আজও সেই রহস্যের কূলকিনারা হয়নি। কিন্তু ঠিক কী হয়েছিল? তা জানতে একবার ফিরে যেতে হবে পাকিস্তানে।

ইন্টার সার্ভিস ইন্টালিজেন্স (আইএসআই) এবং মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) -র তরফে জানিয়ে দেওয়া হয় ওই সাংবাদিক তাদের হেফাজতে নেই। এর পরেই সব মহলে শুরু হয় খোঁজাখুঁজি। হাইকোর্টের নির্দেশে ময়দানে নামে দেশের প্রায় সব কটি গোয়েন্দা সংস্থা ও এজেন্সি। এরই মধ্যে ফোন নম্বর ট্র্যাক করে ঘটনার সঙ্গে আফগানিস্তান যোগের কথা জানতে পারে পুলিশ।

দীর্ঘ খোঁজাখুঁজির পর শেষমেশ ওই সাংবাদিক ইউটিউবারের সন্ধান মেলে। অবশেষে বাড়ি ফিরেছেন ইমরান রিয়াজ। পঞ্জাব প্রদেশের শিয়ালকোট পুলিশ জানিয়েছে, নিরাপদে বাড়ি ফেরানো গিয়েছে ওই ব্যক্তিকে। আপাতত পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই রিয়াজের ফেরাকে কেন্দ্র করে স্বস্তি ফিরেছে পাক পুলিশের। তবে এতদিন কোথায় ছিলেন রিয়াজ, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।