মিথ্যা ক্ষয়ক্ষতির বহর! পাকিস্তানের যেসব ভুয়ো প্রচার ফাঁস করলেন বিদেশ সচিব

Vikram Misri on Operation Sindoor: পাকিস্তান প্রতিশোধ নিতে আক্রমণ না করলে কোনওভাবেই ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা বাড়ানোর পথে হাঁটবে না বলেই জানিয়েছেন উইং কমান্ডার ব্যোমিকা সিং।

inscript
২ মিনিট
মিথ্যা ক্ষয়ক্ষতির বহর! পাকিস্তানের যেসব ভুয়ো প্রচার ফাঁস করলেন বিদেশ সচিব

ভারতের প্রত্যাঘাতের পাল্টা জবাব দিয়েই চলেছে পাকিস্তান। প্রতি রাতেই চলছে ভারী গোলাবর্ষণ, বিশেষ করে জম্মু কাশ্মীর ও পঞ্জাব এলাকায়। ভারত পাকিস্তানের নজরদারি ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করছে, ধ্বংস করছে, পাক সামরিক ঘাঁটিতে আঘাত করছে। তবে পাকিস্তানের পাল্টা আঘাত মূলত ভারতের সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক কাঠামো। যার ফলে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। এই হামলা-পাল্টা হামলার মধ্যে ফের জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। সঙ্গে ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি। সচিব আবারও জানিয়েছেন, পাকিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারত দায়িত্বশীল ও পরিমিতভাবেই প্রতিরক্ষা করে চলেছে।" পাকিস্তান দাবি করেছিল, ভারত পাক ভূখণ্ডে ধর্মীয় স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। "পাকিস্তানের দাবি হাস্যকর,” সাফ জানিয়েছেন বিক্রম মিশ্রী।

"আমি এর আগেও অনেকবার বলেছি, পাকিস্তানি কর্মকাণ্ডই উস্কানিমূলক। তাই-ই মূলত উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। জবাবে, ভারত পাকিস্তানি পক্ষের এই উস্কানিমূলক ও উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে দায়িত্বশীল ও পরিমিতভাবে প্রতিরক্ষা করেছে এবং প্রতিক্রিয়া জানিয়েছে। তবে আজ সকালে, আমরা এই উত্তেজনাকর ও উস্কানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখেছি,” বলেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অপারেশন সিঁদুর বনাম বুনিয়ান উল মারসুস | আঘাত প্রত্যাঘাতের ধারাবিবরণী

Operation Sindoor Vs Bunyan un Marsoos: ভারতের 'অপারেশন সিদুঁর'-এর বদলা হিসাবে 'অপারেশন বুনিয়ান মারসুস' শুরু করেছে পড়শি পাকিস্তান।

অন্যদিকে, উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী শুধুমাত্র চিহ্নিত সামরিক লক্ষ্যবস্তুতেই নির্ভুল হামলা চালিয়েছে। আর পাকিস্তান উল্টোদিকে ভারতীয় S-400 সিস্টেম ধ্বংস করার, সুরাট এবং সিরসায় বিমানঘাঁটি ধ্বংসের দাবি সহ বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচার করেই চলেছে। ব্যোমিকা স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের প্রচার করা এই দাবিগুলি সর্বতোভাবেই মিথ্যা।

কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্দার বিমান ঘাঁটিতে হামলা করে বহু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছে। পাকিস্তানি সেনাবাহিনী ক্রমাগত পশ্চিম সীমান্তে আক্রমণ করছে। ভারতের সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণের জন্য ড্রোন, দূরপাল্লার অস্ত্র, লংমার্চার এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। ভারত এই জাতীয় বহু হামলার জবাবও দিয়েছে, কিন্তু পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে বিমানের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্দার বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতিও করেছে। কর্নেল সোফিয়া বলেছেন, "পাকিস্তান পঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে রাত ১:৪০ নাগাদ উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এমনকি তারা হাসপাতাল এবং স্কুলগুলিতেও আক্রমণ করেছে।”

উইং কমান্ডার ব্যোমিকা সিং আরও বলেন, "পাকিস্তান সেনাবাহিনী তাদের সৈন্যদের নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দেখা গেছে, যা আরও উত্তেজনা বৃদ্ধির জন্য আরও আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দিচ্ছে।" ব্যোমিকা আশ্বস্ত করেছেন যে, ভারতীয় সশস্ত্র বাহিনী সমস্ত প্রতিকূল পদক্ষেপই কার্যকরভাবে প্রতিহত করেছে। পাকিস্তান প্রতিশোধ নিতে আক্রমণ না করলে কোনওভাবেই ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা বাড়ানোর পথে হাঁটবে না বলেই জানিয়েছেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?