'পাঠান'-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

Pathaan Movie Shahrukh Khan : নিজের ম্যাজিক ছড়িয়েছেন শাহরুখ খান। তিনি এসে এক ঝটকায় প্রাণ ফিরিয়ে দিয়েছেন দেশের সিঙ্গল স্ক্রিনগুলির।

inscript
২ মিনিট
'পাঠান'-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

বলা হয়, তিনি পর্দায় নামলেই ম্যাজিক তৈরি হয়। আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, তাঁর অগুনতি ভক্তরা ঝাঁপিয়ে পড়ে। তাঁর ছবি মুক্তি মানেই বিশাল একটা উৎসব। দীর্ঘ চার বছর পর তিনি ফের বড় পর্দায় অবতীর্ণ হচ্ছেন; তাও অ্যাকশন হিরোর ভূমিকায়! ৫৭ বছর বয়সেও শাহরুখ খান (Shah Rukh Khan) গোটা ভারতে ম্যাজিক তৈরি করছেন। শুধু তো ভারত নয়, আমেরিকা থেকে রাশিয়া, বিদেশের মাটিতেও কিং খান পৌঁছে গিয়েছেন ‘পাঠান’ (Pathaan) নিয়ে।

২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেল ‘পাঠান’ সিনেমাটি। ভারতের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে একটি জঙ্গি সংগঠন। তাকে শেষ করার জন্যই উঠেপড়ে লেগেছে এক সেনা। ‘পাঠান’-এর গল্প মূলত এটি ঘিরেই। শাহরুখ খানের পাশাপাশি এখানে রয়েছেন সুপারস্টার দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। মুক্তির আগেই নানা বিতর্ক তৈরি হয়েছিল সিনেমাটি ঘিরে। কিন্তু কিং খানের সিনেমা বলে কথা! ২০১৮-র ‘জিরো’র পর চার বছর অপেক্ষা। মাঝে ‘ব্রহ্মাস্ত্র’-তে ছোট্ট একটা ক্যামিও। কিন্তু হিরো হিসেবে শাহরুখ খান বড় পর্দায় আসেননি এর মধ্যে। তাই ‘পাঠান’ মুক্তির আগেই মানুষের উন্মাদনা বাঁধ ভেঙে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।

বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির আগেই ‘পাঠান’-এর প্রায় ১৫ কোটির টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন আরও বাড়বে। বিশেষজ্ঞদের আশা, ২০২৩-এ বলিউডের শুরুটা হয়তো ‘পাঠান’ আর শাহরুখ খানের হাত ধরেই ব্লকবাস্টারের দিকে যাবে। সোশ্যাল মিডিয়া থেকে প্রতিটা সিনেমাহল – কিং খানকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। তবে এর পাশাপাশি আরও একটি ম্যাজিক করেছে ‘পাঠান’। নিজের ম্যাজিক ছড়িয়েছেন শাহরুখ খান। তিনি এসে এক ঝটকায় যেন প্রাণ ফিরিয়ে দিয়েছেন দেশের সিঙ্গল স্ক্রিনগুলির।

‘PATHAAN’ REVIVES SINGLE SCREENS…

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবরকম সাক্ষাৎকারে ‘না’, কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ‘পাঠান’ ছবির পরিচালক

Pathan : প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার টিজার সামনে আসার পর থেকেই এই সিনেমা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারপর সেই বিতর্ক আরও বাড়িয়ে দেয় ‘বেশরম রঙ’ গানটি

is all set to revive theatrical biz, going by the terrific advance bookings… Most importantly, as many as 25 single screens across

- which were shut - will re-open with

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখ খান: কেন আজও ভারতের 'দ্য লাস্ট স্টার অফ দ্য স্টারস' বাদশা

Shah Rukh Khan Birthday: নিজের ট্রেডমার্ক হাসি হেসে শাহরুখ জবাব দিয়েছেন, "জীবনের নানা পর্যায়ে এক এক রকম চাওয়া থাকে। তবে একটা জিনিস আমি সব সময় চাই, আমার সন্তানরা যেন সুস্থ থাকে।"

this week, given the unprecedented buzz.

— taran adarsh (@taran_adarsh)

মাল্টিপ্লেক্স, ওটিটি, পাইরেসির ভিড়ে গোটা ভারত থেকেই হারিয়ে যাচ্ছে সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলি। এই হলগুলিই ছিল একটা সময়ের ঐতিহ্য। অজস্র ইতিহাসের সাক্ষী বহন করে এই সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলি। কিন্তু পুঁজির ওভাবে ক্রমশ ধুঁকতে শুরু করেছে এই হলগুলি। আজ নয়, কয়েক বছর ধরেই বন্ধ হয়ে যাচ্ছে এগুলি। তবে সেই স্রোতেরই উল্টো পথে হাঁটল ‘পাঠান’। জানা গিয়েছে, দেশজুড়ে বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিঙ্গল স্ক্রিনকে ফের জাগিয়ে দিয়েছে এই সিনেমা। শাহরুখ ম্যাজিকের ছোঁয়ায় সেগুলি আবারও প্রাণ ফিরে পেয়েছে। সেখানে দেখানো হচ্ছে ‘পাঠান’। ভিড়ও জমাচ্ছেন অনেকে।

জানা গিয়েছে, এই সিঙ্গল স্ক্রিনগুলির বেশিরভাগই রাজস্থান আর উত্তর প্রদেশে অবস্থিত। জয়পুরের ‘জেম সিনেমা’, এলাহাবাদের ‘রাজকরন সিনেমা’, গোয়ার ‘সিনেকমলা পোন্ডা’র মতো বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলি ফের জেগে উঠেছে। সেখানে রমরমিয়ে চলছে পাঠান। সিঙ্গল স্ক্রিনের ঐতিহ্যকে ফের সামনে আনার জন্য সবাই শাহরুখ খানদের শুভেচ্ছা জানিয়েছেন। হয়তো এভাবেই একটু একটু করে ফিরে আসবে সেই ঐতিহ্য, আশা রাখছেন সিনে বোদ্ধারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।