২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার, কেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না পবন সিং?

Lok Sabha Election 2024 BJP Candidate List: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় অন্যতম ছিল বিজেপি প্রার্থী পবন সিং। তবে বেশিক্ষণ গেল না, নিজেই লোকসভা ভোটে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন পবন।

Sohini Das
৩ মিনিট
২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার, কেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না পবন সিং?

আগামী লোকসভা ভোটে বিজেপির তরফ থেকে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই ভোটের মুখে যথেষ্ট বড় চমক এই ঘটনা। অন্যদিকে আসানসোলে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির। আসানসোলে প্রার্থী হচ্ছেন না পবন সিং। নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটল সেই ঘটনা। নিজের এক্স হ্যান্ডেলে ভোজপুরী গায়ক পবন সিং নিজেই জানিয়েছেন সরে আসার কথা। এমনকী সেই পোস্টটি তিনি ট্যাগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকেও।

শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় অন্যতম ছিল বিজেপি প্রার্থী পবন সিং। তবে বেশিক্ষণ গেল না, নিজেই লোকসভা ভোটে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন পবন। কিন্তু কেন? ব্যক্তিগত সমস্যা না দলীয় নির্দেশ, কেন সরে এলেন ভোজপুরি 'ললিপপ' গায়ক পবন। কোনও কোনও সূত্র বলছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই নাকি এই ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে মহিলা অবমাননার। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার পোস্ট করা মিউজিক ভিডিওগুলিও যথেষ্ট আপত্তিকর বলেও অভিযোগ কয়েছে। বিভিন্ন সময়ে এই ভিডিও ঘিরে কম বিতর্কও হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির প্রার্থী হবেন কারা? গভীর রাতের বৈঠকে যা ঠিক করলেন মোদি-শাহ

BJP Candidates 2024 Lok Sabha Election : ২০১৯ সালের নির্বাচনে যে আসনগুলিতে লড়েও জিততে পারেনি বিজেপি সেই আসনগুলিতে নিজেদের অবস্থানের উন্নতির দিকে চেষ্টা করছে বিজেপি।

পবনের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোল বিজেপির মধ্যে শোরগোল পড়ে যায় বলেই গুঞ্জন। এমনকী বিভাজনও তৈরি হয়। বহিরাগত’-এর তত্ত্ব তুলে স্থানীয় বিজেপি নেতৃত্বের আপত্তি, পবন বিহার থেকে বাংলায় এসে লড়ছেন। শুধু সোশ্যাল মিডিয়া পোস্টেই নয়, ব্যক্তিগত জীবনেও এই তারকার বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ভোজপুরি এই সুপারস্টারের। তাঁর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং। পবনের প্রথম স্ত্রীয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিভিন্ন রকম চর্চা রয়েছে। আত্মঘাতী হয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী। লোকসভার মতো গুরুতর নির্বাচনে পবনকে প্রার্থী করা নিয়ে খুব একটা খুশি ছিল না আসানসোলের গেরুয়া শিবির। আর সেই সব অভিযোদ আসার পরেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পবন সিংকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া বলে শোনা যাচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘মোদি জমানায় ২৫ কোটি দেশবাসী দারিদ্রমুক্ত’! তবে রেশন কাকে দিচ্ছে বিজেপি সরকার?

Poverty in India: কিন্তু সত্যিই যদি প্রতিদিন ৭৫ হাজার করে মানুষকে গরিবির আওতা থেকে বের করে এনে থাকে মোদি সরকার, তাহলে ঘটা করে বিনামূল্যে রেশনের ঘোষণা আসলে কাদের জন্য?

রবিবার এক্স হ্যান্ডেলে পবন লেখেন, “আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।” রাজনীতিক মহলের একাংশের দাবি, পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তুমুল আলোচনা! বিশিষ্টজন থেকে রাজ্যের শাসকদল, সকলেই ‘ললিপপ’ গায়কের নিন্দায় সরব। অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে ‘যৌন উদ্দীপক’, নারী ‘বিদ্বেষী’ গান গেয়েছেন তিনি। এবার আসানসোলের বিজেপি প্রার্থী বদলের দাবি ওঠে দলেরই অন্দরে। দ্রুত ওই আসনে অন্য কাউকে প্রার্থী করার দাবি জানান তথাগত রায়। লেখেন, “বিজেপি তো আর তৃণমূলের মতো একজন মহিলার খামখেয়ালিপনা দিয়ে প্রার্থী বাছাই করে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে সমীক্ষা করে প্রার্থী বাছাই করে। তবে সমীক্ষকরা ভুলের ঊর্ধ্বে নয়। আসানসোলের জন্য নতুন করে ভাবা দরকার।”

প্রথম থেকেই পবন সিংকে প্রার্থী করা নিয়ে নানা তির্যক মন্তব্য করেছে তৃণমূল। সম্প্রতি সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছিলেন বিজেপির অমিত মালব্যও। তবে তার কিছুক্ষণের মধ্যেই সামনে এল পবনের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। পবন সিংয়ের সিদ্ধান্তকে বাংলার মানুষের জয় হিসাবে ব্যাখ্যা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যবাসীর প্রবল ‘জনগর্জনে’র জন্যই সরে দাঁড়াতে বাধ্য হলেন পবন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের প্রতিক্রিয়া হল, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এলেন এবং নারীশক্তি ও নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক বক্তৃতা দিয়ে গেলেন। তারপর তিনি এমন একজনকে টিকিট দিলেন, যিনি বাংলার নারীদের অপমান করেছেন। এটাই হল ‘মোদির গ্যারান্টি’ – যদি আপনি বাংলার এবং মহিলাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলেই বিজেপি আপনাকে টিকিট দেবে।" পবন সিংয়ের মিউডিক ভিডিওর নিন্দা করেছেন শত্রুঘ্ন সিনহা এবং মলয় ঘটক- দুই তৃণমূল নেতাই।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নাম তুলে নেওয়ার ঘটনা যে রাজ্যবিজেপির পক্ষে বেশ অস্বস্তিকর, তা অস্বীকার করার জো নেই। অনেকেই বলছেন, একজন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই তিনি নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা করে দেওয়ার বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। বিশেষত ওই প্রার্থী যে লড়াইয়ে উৎসাহী ছিলেন, তা তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় স্পষ্ট ছিল। সেখান থেকে আচমকা নাম তুলে নেওয়ার নেপথ্যে বিজেপি নেতৃত্বের হাত রয়েছে বলেই মনে করছে অভিজ্ঞরা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?