ইঁট, বালির বদলে বাতিল প্লাস্টিকের বোতল আর মাটি! তাক লাগাবে তামিলনাড়ুর অভিনব বাড়িটি

Chuzi house : ফেলে দেওয়া ৪০০০টি প্লাস্টিকের বোতলেই তৈরি হল আস্ত একটা বাড়ি! কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন এই ব্যক্তি?

Kankana Mukherjee
৩ মিনিট
ইঁট, বালির বদলে বাতিল প্লাস্টিকের বোতল আর মাটি! তাক লাগাবে তামিলনাড়ুর অভিনব বাড়িটি

ইঁট, বালি, সুড়কি অথবা সিমেন্ট, কংক্রিটের দুনিয়ায় দাঁড়িয়ে বাড়ি বলতে এর বাইরে আর কিছুই বুঝি না। সময় যতোই এগোচ্ছে, মানুষ ততোই আধুনিক হচ্ছে। আর এই আধুনিকীকরণের পাল্লায় ভার জমছে বন জঙ্গলের বুকে। গাছ কেটে, পুকুর বুঝিয়ে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা আজকের সময়ে দাঁড়িয়ে দস্তুর। কালের স্রোতে কোথায় যেন হারিয়ে গিয়েছে, উঠোন, দালান, গাড়ি বারান্দা ইত্যাদিরা। সেই জায়গায় এসেছে পায়রার খোপের মতো ঘর। নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এক্কেবারে যথাযথ! কিন্তু এই পরিচিত গণ্ডির বাইরে আজও রয়েছে অন্য একটা পৃথিবীর অস্তিত্ব। যেখানে মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারে।

বাড়ি, মানে কেবল চার দেয়ালের একটা গণ্ডি নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। তাই তাকে কেবল বিলাসবহুল করে তার বাইরে গিয়ে তাকে পরিবেশ বান্ধব বানিয়ে তোলার একটি অভিনব কাজ করে দেখানো হল ভারতেই। আদতে জায়গাটিকে বসবাস অথবা বাড়ি বানানোর উপযুক্ত বলে মনে না করা হলেও, এখানেই তৈরি হয়েছে অভিনব চুঝি বাড়ি। লোকালয় থেকে অনেকটা দূরে, কিন্তু প্রকৃতির খুব কাছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১১১ বছর পর ভাইরাল হল ঐতিহাসিক মেনু কার্ড! কী কী খাবার পরিবেশন করা হয়েছিল টাইটানিকে?

TITANIC Menu Chart : সমুদ্রে ডুবে যাওয়া সেই বিখ্যাত টাইটানিকের খাবারের মেনু কার্ড সামনে এল, এতগুলো বছর পেরিয়ে এসেও যেন বিস্ময় জাগায় এ ঘটনা...

২০২০ সালে ওয়ালমেকার্সের প্রতিষ্ঠাতা স্থপতি ভিনু ড্যানিয়েল তামিলনাড়ুর একটি খামার জমির প্লটে যা আপাতভাবে বাড়ি বানানোর অযোগ্য বলে মনে হয়েছিল, সেখানেই নির্মাণ করেন অভিনব এই আবাসস্থল। গেটেড সম্প্রদায়ের মধ্যে অবস্থিত এই মনোরম জায়গাটি শূলাগিরিতে রয়েছে, যা প্রাথমিক ভাবে খাড়া পাথুরে ভূ-সংস্থান, বিশাল গাছ এবং ঘন গাছপালা দ্বারা বেষ্টিত হওয়ায়, মানুষদের সেখানে বাড়ি তৈরি করতে অনিচ্ছুক করে তুলেছিল। যদিও প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল বানিয়ে তোলার কঠিন কাজটা ভিনু ড্যানিয়েলের কাছে ছিল জল ভাত। তিনি তাই একে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন। এই পরিবেশেই তিনি তৈরি করেন সম্ভাব্য টেকসই একটি অভিনব বাড়ি এবং আশেপাশের প্রকৃতিকে কোন ভাবে ব্যাহত না করেই। তামিলনাড়ুর পটভূমিতে প্রায় ২১২২ বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই বাড়িটি প্রকৃত অর্থেই হয়ে উঠেছে মাস্টারপিস। নাম চুঝি।

বাড়ির গঠনশৈলীতে ব্যবহার করা হয়েছে ক্যামোফ্লেজ আর্কিটেকচারের জাদু। বাড়িটিতে রয়েছে দুটি শোয়ার ঘর, একটি বসার ঘর, খোলামেলা বারান্দা সহ আরও অনেক কিছুই। চুঝির শয়নকক্ষগুলিতে পুনরুদ্ধার করা কাঠ এবং মাটির দেয়াল দিয়ে তৈরি মেঝে রয়েছে। যা একেবারেই পরিবেশ বান্ধব। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল চুঝি বাড়িটি এমনভাবেই নির্মাণ করা হয়েছে যে দূর থেকে দেখলে আলাদা করে ঠাহর করা মুশকিল। যেন চারপাশের ঘন জঙ্গল, তেঁতুল গাছের সঙ্গে এমনভাবেই মিশে রয়েছে যে আলাদা করে বোঝার জো নেই। ভিনু উল্লেখ করেছেন যে, তাঁর অন্যান্য প্রকল্পগুলি থেকেও এটির ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা দুর্দান্ত ভূমিকা পালন করেছিল, বিশেষত যখন এটি পরিবেশ তথা জঙ্গলের গাছের প্রতি সচেতন থেকে ডিজাইন করে হয়েছিল। যাতে কোনওভাবেই প্রকৃতির ক্ষতি না হয়, গাছ কাটা না পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাজার বছরের পুরনো মমির গায়ে লেগে আছে ত্বক! পেরুর যে ঘটনায় শিউরে উঠবেন আপনিও

Peru mummy : ১০০০ বছর পুরনো মমির গায়ে লেগে ত্বক ও চুল! পেরুতে পাওয়া নয়া আবিষ্কার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই

ওয়ালমেকার্সের একজন সহযোগী আর্কিটেক্ট ওশিন বলেছেন, এই প্রজেক্টটি একদিকে যেমন খুবই চ্যালেঞ্জিং ছিল তেমনই সহজও ছিল। চ্যালেঞ্জিং অথচ সহজ, কীভাবে? আসলে যেহেতু জঙ্গলের একেবারে মধ্যে এই বাড়ি তৈরি করা হয়েছে ফলে পাশাপাশি অবস্থিত গাছগুলি বাড়ির নকশা টিরিতে খুবই সহজ করেছে, অন্য দিকে চ্যালেঞ্জিং কারণ, প্রকৃতিকে একদম অটুট রেখে ঐরকম একটা জায়গায় বাড়ি তৈরি। নির্মাতারা কখনই চূড়ান্ত প্রকল্পের চেহারা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি আগে থেকে। বাড়িটির ছাদ নির্মাণ যাতে তেঁতুল গাছের পাতার সাথে হস্তক্ষেপ না করে তা নিশ্চিত করার জন্য, দলটি একটি অনন্য নকশা বেছে নিয়েছিল। ভিনু ড্যানিয়েল বিশেষভাবে উল্লেখ করেছেন, বাড়ির আসল সৌন্দর্য এখানেই নিহিত।

চুঝির সর্পিল সিলিং মাটির স্তুপীকৃত প্লাস্টিকের বোতলের বিম দিয়ে তৈরি। মালায়লাম ভাষায় এই চুঝি শব্দের অর্থ হল ঘূর্ণি। এই অভিনব বাড়ির নামটি এসেছে সিলিংয়ে উপস্থিত ঘূর্ণায়মান অংশ থেকে। এগুলি আসলে প্রিকাস্ট ঢেলে দেওয়া ধ্বংসাবশেষ আর্থ কম্পোজিট বোতল বিম। যা প্রায় ৪০০০ বাতিল প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়েছে। চুঝির আসবাবপত্র বেত দিয়ে তৈরি করা হয় এবং এটি হালকা ও টেকসই।

ভিনু ড্যানিয়েলের ব্যাখ্যা অনুসারে, এই বাড়ি নির্মাণের সম্পূর্ণ ধারণাটি ছিল খানিকটা এইরূপ। একটি ভূগর্ভস্থ বাড়ি তৈরি করা হবে যা পাথরের বিছানা থেকে উৎপন্ন হবে, গাছের চারপাশে একাধিক ঘূর্ণি তৈরি করবে এবং বাসিন্দাদের জন্য গাছের নীচে একটি নিরাপদ ব্যক্তিগত স্থান তৈরি করবে, যেখানে মাথার উপরের গাছগুলিকে ভিতরে বসেই দেখা যাবে, সবমিলিয়ে এই বাড়িতে যে ঘন গাছপালা এবং বাস্তুতন্ত্র অবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করতে পারবে তা বলাই বাহুল্য। সবমিলিয়ে এমন একটা বাড়ি যে একদিকে অভিনব এবং অন্যদিকে পরিবেশবান্ধব তা বলতেই হচ্ছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।