কোন দৈববলে ৭৩-এও এত ফিট মোদি? যোগ দিবসে ফাঁস সেই রহস্য

Narendra Modi: না, শুধুমাত্র বছরের এই একটা দিনই যে তিনি যোগাসন করেন, তা কিন্তু নয়। নিয়মিত যোগাসনের চর্চা রয়েছে তাঁর। অনেকেই মনে করেন, এই ৭৩ বছরে তাঁর ফিট থাকার গোপন কথা আসলে এই যোগাসন।

Sohini Das
৩ মিনিট
কোন দৈববলে ৭৩-এও এত ফিট মোদি? যোগ দিবসে ফাঁস সেই রহস্য

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিনিয়র সিটিজেনশিপের দরজা ঠেলে আরও দশ বছর পার করে ফেলেছেন মোদি। অথচ শরীরে শক্তির খামতি নেই তাঁর। নিন্দুকেরা যাই বলুক না কেন, ফিটনেসের দিক থেকে বলে বলে যে কোনও জোয়ানকে দশ গোল দিতে পারেন তিনি। ভোটের ময়দানে জনসভার পর জনসভা, কখনও তিনি সন্ন্যাসীর মতোই রামমন্দির উদ্বোধনের নিয়মকানুন পালন করছেন, কখনও বা পৌঁছে যাচ্ছেন কন্যাকুমারীতে সাধনা করতে। এরই মধ্যে তিনি আবার পৌঁছে গেলেন সুদূর কাশ্মীরে। যোগ দিলেন শ্রীনগরে ডাল লেকের ধারে শের ই কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে।

ক্ষমতায় আসার পর থেকেই ২১ মার্চ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি। বিজেপির নেতামন্ত্রীরা নানা অনুষ্ঠানে যোগ দেন এ দিনটায়। এ দিন কাশ্মীরের ওই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে প্রায় ৩০ মিনিট যোগাসন করেন মোদি। কথা বলেন যোগাসনের ইতিবাচক দিকগুলি নিয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য ঠিক কতখানি, আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গও। যোগ ব্যায়ামের পর্ব সেরে সেলফিও তোলেন মোদি।

না, শুধুমাত্র বছরের এই একটা দিনই যে তিনি যোগাসন করেন, তা কিন্তু নয়। নিয়মিত যোগাসনের চর্চা রয়েছে তাঁর। অনেকেই মনে করেন, এই ৭৩ বছরে তাঁর ফিট থাকার গোপন কথা আসলে এই যোগাসন। বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়শই মোদি নিজেই বলেছেন, ‘‘আমি সব সময় কাজের মধ্যে থাকতে ভালবাসি। আমার ঘুম খুব কম। সারা দিনে আমি সাড়ে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টার বেশি ঘুমোই না। আমার চিকিৎসক বন্ধুরা যদিও আমায় এই নিয়ে খুব বকাবকি করেন। তবুও আমি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে আমার ঘুম খুব গভীর হয়। বিছানায় শোয়ার ৩০ সেকেন্ডের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম আর প্রাণায়াম করি। এটা আমার বহু দিনের অভ্যাস, আর সেই কারণেই আমি সারা দিন এতটা ফিট থাকি।’’

Here is why you must practice Shashankasana regularly…

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের কেন্দ্র বারাণসীতেই অপমান! মোদির দিকে চটি ছোড়ার অভিযোগ কি সত্য?

Slipper Thrown at PM Modi: চারদিক থেকে 'মোদি, মোদি' স্লোগান উঠছে। এরই মধ্যে একজন দর্শককে বলতে শোনা যায়, "চপ্পল ফেক কে মারা।"

— Narendra Modi (@narendramodi)

নিজের যোগাসনের কথা ভাগ করে নিয়ে দেশবাসীকে যোগাসন চর্চায় মন দেওয়ার অনুরোধও করেছেন মোদি। তাঁর কথায়, সকলের কাছে আমার অনুরোধ, যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের দাওয়াই হতে পারে যোগাসন।”

Tadasana is very good for the body. It will ensure more strength and better alignment.

  • আপনার জন্য আরও কিছু লেখা
রামমন্দির ফেলে হঠাৎ নালন্দামুখী মোদি! নয়া স্ট্র্যাটেজি বিজেপি 3.O সরকারের?

Prime Minister Narendra Modi: খ্রিস্টীয় পঞ্চম-ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত রাজা এবং পরবর্তীতে কনৌজ সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এবার সেই সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়েরই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

— Narendra Modi (@narendramodi)

তা যে মিথ্যা নয়, তার প্রমাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। বিশ্ব যোগ দিবসের আগে নিজের এক্স হ্যান্ডেলে রীতিমতো ভিডিও পোস্ট করে যোগাসনের বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ করেছেন মোদি। কোন কোন আসন রয়েছে সেই তালিকায়? যা নিয়মিত অভ্যাস করে এই তিয়াত্তরেও এতটা মজবুত, এতটা শক্তপোক্ত নরেন্দ্র মোদি? যতদূর জানা গিয়েছে, সেই তালিকায় রয়েছে শশাঙ্কাসন। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানোর মতো একাধিক উপকার করে এই আসনটি। এই আসনটি নিয়ম করে করলে পিঠের ব্যথা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

মোদির তালিকায় রয়েছে তড়াসনও। যা নিয়মিত করলে শরীরের ভারসাম্য ঠিক থাকে। ঊরু, হাঁটু ও গোঁড়ালির শক্তি বৃদ্ধি করতেও তড়াসন করা হয়। নিয়মিত সকালে উঠে মোদি সূর্য নমস্কার করেন বলেও জানিয়েছেন ওই ভিডিওতে। ই আসনটি নিয়মিত করলে সারা শরীরের ব্যায়াম হয়। রক্ত সঞ্চালন ভাল থাকে। ফুসফুস থেকে হার্ট, লিভার, কিডনি– সব অঙ্গই ভাল থাকে। ত্বকের স্বাস্থ্য ভাল হয়, মনও ভাল থাকে নিয়মিত সূর্য নমস্কার করলে। অনেক জটিল অসুখের ঝুঁকিও কমে যায়।

এ ছাড়াও মোদির তালিকায় রয়েছে নাড়িশোধন প্রাণায়াম। এই প্রাণায়ামটি হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের খেয়াল রাখতে সাহায্য করে। এই আসন জীবনশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই আসনটিকে অনুলোম বিলোম প্রাণায়ামও বলা হয়। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই প্রাণায়াম। পাশাপাশি সেতুবন্ধাসন ব্যায়ামটিও নিয়মিত চর্চা করে থাকেন নরেন্দ্র মোদি। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই দেয় এই আসন। এমনকী মানসিক অবসাদ থেকেও দূরে রাখে এই যোগব্যায়ামটি।

মোদি নিজেই জানিয়েছেন, নিয়মিত সকালে এই যোগাসনগুলি ছাড়া দিন শুরু হয় না তাঁর। আর এ সমস্ত অভ্যেসই তাঁকে প্রতি মুহূর্তে পরিশ্রম করার শক্তি জোগায়। ২০২৪ লোকসভা ভোটে জিতে তৃতীয়বার সরকার গড়েছেন নরেন্দ্র মোদি। জওহারলাল নেহরু ছাড়া ভারতবর্ষের আরও কোনও প্রধানমন্ত্রীর এ রেকর্ড নেই। তিয়াত্তরেও মোদির অবিরাম প্রাণশক্তি মাঝেমধ্যে অবাক করে দেয় বিরোধীদেরও। আর তার নেপথ্যের গল্পটা ফাঁস করলেন মোদি আন্তর্জাতিক যোগ দিবসেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।