মানব পাচারকারী দালালদের স্বর্গরাজ্য! মোদির গুজরাত নিয়ে ভয়াবহ তথ্য ইডির

Gujarat Human Trafficking: গুজরাতের এক পরিবারের চারজন ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন-কানাডা সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ঠান্ডায় জমে গিয়ে মারা যান। নিহতদের মধ্যে ১১ এবং ৩ বছরের দু'টি শিশুও ছিল।

inscript
২ মিনিট
মানব পাচারকারী দালালদের স্বর্গরাজ্য! মোদির গুজরাত নিয়ে ভয়াবহ তথ্য ইডির

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে কড়া হতেই, বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের নিজের দেশে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। তারপরেই বিভিন্ন দেশের মতোই ভারতের অভিবাসীদেরও পাঠানো শুরু হয় এদেশে। দেখা গেছে, অভিবাসীদের অধিকাংশই পঞ্জাব, গুজরাতের বাসিন্দা। এই অভিবাসীরা, জমি জায়গা বিক্রি করে, লক্ষ, কোটি টাকা জোগাড় করে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে অবৈধ উপায়ে, 'ডানকি রুট' ব্যবহার করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন উন্নত জীবনের আশায়। সদ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে দেখা গেছে গুজরাত ক্রমেই মানব পাচারকারী এই এজেন্টদের আঁতুরঘর হয়ে উঠেছে।

কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা ইতিমধ্যেই ৪,০০০-৪,৫০০ পাচারকারী এজেন্টদের একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে, যার মধ্যে ২,০০০ জনই গুজরাতের এজেন্ট। এই এজেন্টরা অন্ততপক্ষে কানাডার ১৫০টি কলেজের সঙ্গে জড়িত, যারা এই ভারতীয়দের ভারত থেকে কানাডা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিজের টিকিট নিজে কাটার নির্দেশ! যে দুঃসহ ভোগান্তির মুখে নির্বাসিত ভারতীয়রা

Indian Immigrants in US: তিনজন ভারতীয় রয়েছেন। রয়েছেন চিন, আফগানিস্তান এবং অন্যান্য দেশের অবৈধ অভিবাসীরাও। দিনে দু'বেলা রুটি এবং জল— এটুকুই জুটছে তাঁদের

ইডির প্রতিবেদনে বলা হয়েছে, এই এজেন্টরা তাঁদের ক্লায়েন্টদের স্টুডেন্ট ভিসায় কানাডার একটি কলেজে ভর্তি করায়। পড়ুয়া হিসেবে নথিপত্র নিয়ে কানাডায় যাওয়ার পর তারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ইডির তদন্তে আরও জানা গেছে, গুজরাতের প্রায় ২,০০০ এজেন্ট কানাডা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের পাচারের সঙ্গে এখনও সক্রিয়ভাবে জড়িত এবং কানাডার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখেছে, এই এজেন্ট এবং কানাডার কলেজগুলির মধ্যে ১২,০০০-এরও বেশি আর্থিক লেনদেন হয়েছে। মূলত ২০২১ সালের নভেম্বর ২০২৪ সালের জুলাইয়ের মধ্যেই এই টাকা পয়সার লেনদেন হয়েছে। তিন থেকে চারটি ভারতীয় আর্থিক পরিষেবা সংস্থার মাধ্যমে কানাডার কলেজগুলিতে এই টাকা পাঠানো হয়েছিল। ইডির আধিকারিকরা জানিয়েছেন, কানাডার কলেজগুলিতে যে ফি পাঠানো হয়েছিল, কমিশন কেটে নেওয়ার পরে তা এজেন্টদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছিল। এই কমিশন ছিল জনপ্রতি ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা! ইডি ইতিমধ্যেই মানব পাচারের র‌্যাকেটের সঙ্গে সম্পর্কিত একটি আর্থিক তছরুপের মামলাও দায়ের করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির নিজ রাজ্য এত উন্নত হলে কেন আমেরিকায় পালাচ্ছেন গুজরাতিরা?

Narendra Modi Gujarat: প্রতি ঘণ্টায় ১০ জন ভারতীয় বেআইনিভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেন যার মধ্যে ৫ জন গুজরাতি।

বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গুজরাতের এক পরিবারের চারজনের মৃত্যুর ঘটনার পরেই। ওই মৃত্যুর বিষয়ে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসে মানব পাচারের দিকটি। এই চারজন ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন-কানাডা সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় ঠান্ডায় জমে গিয়ে মারা যান। নিহতদের মধ্যে ১১ এবং ৩ বছরের দু'টি শিশুও ছিল।

সমীক্ষা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে গুজরাতিদের সংখ্যাই বেশি। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭,৩৯১ জন ভারতীয় অবৈধ অভিবাসীর মধ্যে গুজরাতি ছিলেন ৪১,৩৩০ জন। নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাত। ‘মডেল স্টেট’ থেকে গুজরাতিরাই কেন পালাচ্ছেন সেই নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন অনেকে। তাহলে নরেন্দ্র মোদির নিজস্ব রাজ্যেই মানুষ কাঙ্খিত জীবন পাচ্ছেন না? আরও ভালো জীবন, চাকরি, উপার্জনের লোভে জীবন বাজি রেখে চলে যাচ্ছেন আমেরিকা, মোদির বন্ধুবর ট্রাম্পের দেশে! উন্নয়নের ঢক্কানিনাদে সাধারণ মানুষের গোঙানি চাপা পড়ে যাচ্ছে না তো গুজরাতে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।