জবরদখল হয়ে যাচ্ছে বাঙালিদের জমি? কেন ক্ষোভে ফুটছেন মমতা?

Mamata Banerjee: ইতিমধ্যেই এই জমি জবরদখল নিয়ে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। জেলায় জেলায় পাঠানো হয়েছে ৬ দফা নির্দেশিকা।

Sohini Das
৪ মিনিট
জবরদখল হয়ে যাচ্ছে বাঙালিদের জমি? কেন ক্ষোভে ফুটছেন মমতা?

জমি জবরদখল নিয়ে কয়েকদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে ফের সেই বিষয়টি নিয়েই খড়্গহস্ত হয়ে উঠলেন মমতা। রাজ্য সরকারের জমি পেলেই বেচে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। নষ্ট করে দেওয়া হচ্ছে বাংলার আইডেন্টিটি। ক্ষোভে গর্জে উঠলেন মমতা।

পুরবৈঠকে মমতা অভিযোগ করেন, মহানগর কলকাতা ও বিধাননগরের একের পর এক সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে। অথচ তা নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কেন এই অবহেলা প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। গত সোমবার লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী । প্রায় ৪৫ মিনিট এই বৈঠক চলে । সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । অন্যান্য বিষয়ের পাশাপাশি এদিন আলোচনায় জমি ছিল অন্যতম প্রধান বিবেচনার বিষয় । এখানেই সরকারি জমি বেহাত হয়ে যাওয়া নিয়ে পুলিশের ভূমিকায় সমালোচনার সুর শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

মুখ্যমন্ত্রী সেখানে অভিযোগ তোলেন, শহর কলকাতায় বিভিন্ন জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে । এক্ষেত্রে পুলিশি উদাসীনতা রয়েছে । জানা গিয়েছে, এদিন এই জমি দখল নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ এই জমি দখল নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা কী, তা জানতে চান মুখ্যমন্ত্রী। একা কলকাতার পুলিশ কমিশনার নন, এদিন সরকারি জমি বেহাত হওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিধাননগরের পুলিশ কমিশনারও । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই অভিযোগ উঠছে কলকাতার পাশাপাশি সল্টলেকেও । এক্ষেত্রে পুলিশ কী করছে! ওই সময় সশরীরে নবান্নে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেছে বেছে মন্ত্রীদের তোপ, কার বিরুদ্ধে কী অভিযোগ মমতার?

Mamata Banerjee: এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, ‘ রাজ্যের আইডেন্টিটি যেন নষ্ট না হয়।’ নাম না করেই ‘বাইরের লোক’ ইস্যুতে এদিন গর্জে ওঠেন মমতা।

কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছিলেন ৷ সেখানেও জমি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । বিশেষ করে সে সময় তিনি সরব হয়েছিলেন হিডকোর জমি নিয়ে । সরাসরি প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তদন্তের নির্দেশ দেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই বদলি করা হয়েছে, বিধাননগরের পুলিশ কমিশনার আইপিএস গৌরব শর্মাকে। একই সঙ্গে বৈঠকের পরে পরেই বদলে ফেলা হয়েছে পুর সচিবকে। রাজ্য়ের নতুন পুর সচিবের দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে। ভূমি দফতরের নতুন সচিব হয়েছেন বিবেক কুমার।

শুধু সল্টলেকই নয়, কলকাতার বিভিন্ন এলাকায় জমি জবরদখল নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডে সরকারি জমি জবরদখলের অভিযোগ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কোন জায়গায়, কোন প্লট সব নাম করে বলেছেন মুখ্যমন্ত্রী। ৩৫৫, প্লিজ আনোয়ার শাহ রোড। লর্ড বেকারি মোড়ে। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রায় ২৯ কাঠা জমি রয়েছে। মুখ্য়মন্ত্রী জানিয়ে দেন, রাজ্য়ের জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। মেয়র বৈঠকে বলার চেষ্টা করেছিলেন, তথ্য ও সংস্কৃতি দফতরের পাঁচিলের কথা। তখনই মমতা বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর পাঁচিল দিচ্ছে না কেন? তারা কি নিজেরা জানে না কোথায় নিজেদের কী জায়গা আছে? সবই কি আমি করব? একেবারে মোড়ের মাথায় জমি। জবরদখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যতদূর জানা যাচ্ছে, যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডে প্রায় ২৯ কাঠা জমির অর্ধেকের বেশি বর্তমানে বেদখল হয়ে রয়েছে। রয়েছে গ্যারেজ। রয়েছে বাজার। রয়েছে অসংখ্য দোকান। ব্যবসায়ীদের দাবি, তাঁদের কেউ ৪০ বছর, কেউ আবার ৫০ বছর ধরে এখানে দোকান করে নিজেদের সংসার চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশের পর উদ্বিগ্ন এই জায়গায় দোকান সাজিয়ে বসা ব্যবসায়ীরা। তাঁদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাঁরা জানেনই না এটা তথ্য ও সংস্কৃতি দফতরের জমি। তবে তাঁরা কোনও বিরোধের পথে যেতে চান না। বরং তাঁদের জন্য যাতে বিকল্প কিছু ব্যবস্থা করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন তাঁরা। আবেদন জানিয়েছেন পুনর্বাসনের। না হলে তাঁরা না খেতে পেয়ে মরে যাবেন বলেও আবেদন করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৪৬টি ওয়ার্ডে পিছিয়ে! শহর কলকাতায় কেন কাজ করল না মমতা-ম্যাজিক?

Lok Sabha Election 2024: এবার দেখা যাচ্ছে, অন্তত পাঁচ বোরো চেয়ারপার্সনের ওয়ার্ডেও স্বস্তিতে নেই শাসক দল। দেবলীনা বিশ্বাস, সাধনা বসু, জুঁই বিশ্বাস, সুদীপ পোল্লে, সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডে এগিয়ে বিজেপি।

ইতিমধ্যেই এই জমি জবরদখল নিয়ে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। জেলায় জেলায় পাঠানো হয়েছে ৬ দফা নির্দেশিকা। সেখানে একাধিক বিষয়কে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদেরও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি জমি দখলমুক্ত করতে না পারলে এই প্রবণতা ক্রমশ বাড়তে থাকবে। এর জেরে সরকারি জমি কোথাও থাকলেই তা দখল করার প্রবণতা তৈরি হবে। তবে আপাতত সেই নির্দেশিকায় একাধিক বিষয়কে উল্লেখ করা হয়েছে।

প্রথমত, সরকারি জমিতে সাইনবোর্ডের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে সরকারি জমিটি রয়েছে সেটা যাতে বোঝা যায় তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, সেই সাইনবোর্ডে লিখতে হবে এই জমির মালিক রাজ্য সরকার। তৃতীয়ত, বিলআরও ও ডিএলআরও অফিসের সামনে যাতে দালালরা ঘোরাফেরা না করে তার ব্যবস্থা করতে হবে। চতুর্থত, কিছুদিন অন্তর সরকারি আধিকারিকরা সরকারি জমিগুলি সম্পর্কে খোঁজখবর নেবেন, সেগুলি পরিদর্শন করে দেখবেন সেগুলি ঠিক কী অবস্থায় রয়েছে। পঞ্চমত, যখন তারা পরিদর্শন করবেন তখন সংশ্লিষ্ট জমি ও জলাশয়ের ছবি বিভিন্ন দিক থেকে তুলতে হবে। অর্থাৎ জমিটি যথাযথ রয়েছে কি না সেই সম্পর্কিত তথ্য রাখতে হবে। পাশাপাশি জেলাশাসক ও এডিএম ল্যান্ডদের কাছে এই সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই একের পর এক জায়গায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সোমবার রাত থেকেই সল্টলেকের ওয়েবেল মোড়-সহ পাঁচ নম্বর সেক্টরের একাধিক জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে গড়িয়াহাট, বিধাননগর, হাতিবাগান-সহ বিভিন্ন জায়গায় ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। সল্টলেকে সেক্টর ৫-এ পুলিশ ইতিমধ্যেই সময় বেঁধে দিয়েছে। মঙ্গলবার সন্ধে ৬টার মধ্যে ফুটপাথ খালি করে দিতে হবে হকারদের । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর ফাইভে জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে শুরু হচ্ছে পুলিশ এবং পুরসভার যৌথ অভিযান।

সব মিলিয়ে জমি জবরদখল নিয়ে মোটামুটি চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর এই নয়া পদক্ষেপে চাপের মুখে পড়েছেন সরকারি জমি জবরদখল করে দোকান খুলে বসা বিভিন্ন দোকানিরা। যদিও মমতা বলেছেন, কারওর রুজিরুটি নিয়ে টানাটানি করতে চান না তিনি। তাদের জন্য আলাদা করে স্টলের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। কিন্তু আপাতত জীবিকা হারানোর চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদেরও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।