কালে কালে জৌলুস হারিয়েছে পুজোসংখ‍্যা? কী মত লেখকদের

Durgapuja 2022: পুজোসংখ‍্যার মান পড়ছে? কী বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, স্বপ্নময় চক্রবর্তী, অপরাজিতা দাশগুপ্ত, সাদিক হোসেনরা?

Aritra Dasgupta
৫ মিনিট
কালে কালে জৌলুস হারিয়েছে পুজোসংখ‍্যা? কী মত লেখকদের

শরৎকাল এলেই বাঙালি সেজে ওঠে 'পুজোর সাজ'-এ। ব্যতিক্রম হয় না সাহিত্যও। সেই কোন ১৮৭২ সালে কেশবচন্দ্র সেনের হাত ধরে শুরু হয়েছিল যে, শারদ সাহিত্যর ধারা একশো বছর কাটিয়ে আজও তার জয়যাত্রা চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার রূপ। শুরুর দিকের হাতে গোনা কয়েকটা পত্রিকা এখন সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার। বাঙালি মননশীল জাতি। তাই তার বিশেষ পালাপার্বণের সঙ্গেও নিবিড়ভাবে জুড়ে গিয়েছে সাহিত্যের উত্তরাধিকার।

বাংলায় প্রথম শারদীয়া পুজোসংখ্যায় উপন্যাস বেরোয় 'বসুমতী'-তে। তারপর সাহিত্যর পুজোসংখ্যায় হাতেখড়ি হয় 'আনন্দবাজার পত্রিকা'-র। ১৯২৬ সালে প্রথম পুজোসংখ্যা বের করে আনন্দবাজার। তার কিছু বছর পরের আনন্দবাজার পুজোসংখ্যায় ছাপা হয় প্রথম উপন্যাস মানিক বন্দোপাধ্যায়ের 'শহরতলী' এবং রবীন্দ্রনাথের বড় গল্প 'রবিবার'।

শারদ সংখ্যার পুনর্জন্ম হয় 'দেশ'-এর সম্পাদক সাগরময় ঘোষের হাত ধরে। তখন বাংলা সাহিত্যের নাব্যতায় সাহিত্যের তরী ভাসিয়েছেন বহু দিকপাল লেখক। রবীন্দ্রনাথ তো আছেনই, পাশাপাশি তখন খ্যাতির মধ্যগগনে বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী। এর পাশাপাশি লিখছেন নরেন্দ্র দেব, রাধারাণী দেবী- আরও অনেকে।

সময়টা ১৯৪৩। তখনও দেশভাগের বিভীষিকাময় দিনগুলো দেখেনি বাঙালি। দেব সাহিত্য কুটির থেকে প্রত্যেক বছরই পুজোর সময় বের হয় একটি করে নতুন বই। সম্পাদনা করেন নরেন্দ্র দেব বা প্রেমেন্দ্র মিত্রর মতো লেখক। আর সেই বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতাজুড়ে থাকে আশাপূর্ণা দেবী, রাধারাণী দেবী, প্রেমেন্দ্র মিত্র, বিধায়ক ভট্টাচার্য, নরেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তখন পুজোসংখ্যায় ধারাবাহিকভাবে বেরোতে শুরু করেছে টেনিদা ও ঘনাদার একটি করে গল্প। দেশভাগের পর ১৯৪৭ সাল থেকে 'শুকতারা' পত্রিকার পুজোসংখ্যায় কলম ধরলেন প্রবাদপ্রতিম নারায়ণ দেবনাথ। জন্ম হলো 'নন্টে ফন্টে ' ও 'বাঁটুল দি গ্রেট'-এর মতো কমিক স্ট্রিপের।

১৩৭৮ সন, বা ১৯৭১ সালের 'দেশ'

প্রায় একই সময়ে 'দেশ' পত্রিকায় সুবোধ ঘোষের সঙ্গে লেগে থেকে তাঁকে দিয়ে পুজোসংখ্যার উপন্যাস লিখিয়ে নিচ্ছেন সাগরময় ঘোষ। ছয় থেকে সাতের দশকে বাংলা সাহিত্যে লিখছেন একঝাঁক নতুন লেখক। ১৯৭১ সালে ছোটদের জন্য বেরোচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্পাদনায় 'আনন্দমেলা পুজাবার্ষিকী'। প্রথম 'আনন্দমেলা'-য় পাতাজোড়া ইলাস্ট্রেশনের সঙ্গে বেরোচ্ছে সত্যজিৎ রায়ের 'প্রোফেসর শঙ্কু'। পাশাপশি 'সন্দেশ'-এ বেরোচ্ছে ফেলুদা সিরিজ, লীলা মজুমদারের শিশুসাহিত্য, নলিনী দাশের গণ্ডালু সিরিজ।

'আনন্দমেলা'-য় প্রোফেসর শঙ্কু-র বিজ্ঞাপন

আনন্দমেলা-র পূজাবার্ষিকীতেও তখন চাঁদের হাট। সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন সন্তু-কাকাবাবু সিরিজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখছেন 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র মতো মারাত্মক সব কিশোর উপন্যাস। পুজোয় ধারাবাহিক বেরোচ্ছে বুদ্ধদেব গুহ র 'ঋজুদা'। আর শেষ পাতে থাকছে মতি নন্দীর জাদু গদ্যে লেখা 'কোনি', 'স্ট্রাইকার', 'স্টপার'-এর মতো লেখা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শারদীয়া পুজোসংখ্যায় সাহিত্য হয়? নাকি গোটাটাই ঝোঁক?

Durga Puja Sharodiya: বাঙালির প্রথম শারদীয়া বের করেছিলেন কেশব চন্দ্র সেন। ‘ভারত সংস্কার সভা’ তখন তাদের বিখ্যাত সাপ্তাহিক ‘সুলভ সমাচার’ বের করত। হঠাৎ করেই সিদ্ধান্ত হল ১২৮০ বঙ্গাব্দে, অর্থাৎ ১৮৭৩ সালের পুজোয় তাঁরা একটি ‘ছুটির সুলভ’ বের করবেন।

পিছিয়ে ছিল না আনন্দবাজার পত্রিকা-র পুজোসংখ্যা। রমাপদ চৌধুরীর 'পিকনিক', 'খারিজ', 'এখনই বা বাহিরি'-র মতো সব ক্লাসিকের জন্ম পুজোসংখ্যার পাতায়। নীললোহিত-এর উপন্যাস, সমরেশ বসুর লেখা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তখনকার পুজোসংখ্যা যেন সাহিত্যের আকর।

কিন্তু সময়ের বাঁকে বাঁকে কী জৌলুস হারিয়েছে পুজোসংখ্যা? পুজোসংখ্যার একাল-সেকালের অন্যতম সাক্ষী বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে, "আমরা যখন লিখতে শুরু করি তখন একঝাঁক লেখক অমর সাহিত্য সৃষ্টি করছেন একসঙ্গে। বিভিন্ন পুজোসংখ্যায় লিখছেন সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, শ্যামল গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু পালিতের মতো লেখক। তখনকার একটা ট্র্যাডিশন ছিল, প্রত্যেক দশ বছর অন্তর অন্তর একঝাঁক নতুন লেখক তৈরি হতো। সেটা তিনের দশক থেকেই ধারাবাহিকভাবে হয়ে আসছে। এখন এসে মনে হয়, সেই ধারাবাহিকতায় একটা ছেদ পরেছে। সাহিত্য নিয়ে মাতামাতিও অনেকটা কমে গেছে।"

বিভিন্ন পুজোসংখ্যায় লিখছেন সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, শ্যামল গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু পালিতের মতো লেখক। তখনকার একটা ট্র্যাডিশন ছিল, প্রত্যেক দশ বছর অন্তর অন্তর একঝাঁক নতুন লেখক তৈরি হতো। সেটা তিনের দশক থেকেই ধারাবাহিকভাবে হয়ে আসছে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কেবল আনন্দবাজার-ই নয়, তারপরে 'আজকাল' বা 'বর্তমান'-এর মতো পত্রিকার পুজোসংখ্যাতেও আত্মপ্রকাশ করেছেন একাধিক লেখক, যাঁরা দীর্ঘদিন পুজোসংখ্যায় সৃষ্টি করেছেন একের পর এক ক্লাসিক উপন্যাস। স্বপ্নময় চক্রবর্তী, অমর মিত্র, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের পুজোসংখ্যার লেখা পড়ে পুজো কেটেছে আমবাঙালির। কিন্তু পুজোসংখ্যার চাপে কি কোথাও মান হারিয়েছে সাহিত্য? সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এই প্রসঙ্গে মনে করেন, "আমাদের স্কুলজীবন কেটেছে সমরেশ বসুর 'বিবর', সুনীল গাঙ্গুলীর 'আত্মপ্রকাশ', শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'ঘুণপোকা'-র মতো উপন্যাস পড়ে। তারপর আনন্দবাজারে লিখতে এসে পেয়েছি রমাপদ চৌধুরীর মতো মানুষকে। যিনি লেখককে দিয়ে তার লেখাটা বের করে আনতে জানতেন। সাহিত্য যুগে যুগে বদলায়। মান পরেছে কি না, সেটা বিচার করবে উত্তরকাল। কিন্তু পুজোসংখ্যা নিয়ে সেই মাতামাতি হারিয়ে গিয়েছে অনেকটাই। পাঠকের উৎসাহ কমে গেলে লেখকের উৎসাহে খানিক ভাটা পড়বেই।"

প্রচেত গুপ্ত-র মতে, "পুজোসংখ্যার চাপ সাহিত্যের ক্ষতি করে কি না এই প্রশ্ন বহুকাল ধরেই হয়ে আসছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ফরমায়েশি পুজো সংখ্যার লেখাই বাংলা সাহিত্যে এমন অনেক কাল্ট উপন্যাস, ছোটগল্প বা কবিতার জন্ম দিয়েছে যা ভবিষ্যতে আর কখনও হয়তো হবে না। লেখার ক্ষেত্রে সময় আমার মতে খুব গুরুত্বপূর্ণ নয়। ভালো লেখা একরাতেও হয় আবার পাঁচ বছর সময় নিয়েও অনেক লেখা পাঠকের মনে দাগ কাটতে পারে না।"

আমাদের মনে রাখতে হবে, এই ফরমায়েশি পুজো সংখ্যার লেখাই বাংলা সাহিত্যে এমন অনেক কাল্ট উপন্যাস, ছোটগল্প বা কবিতার জন্ম দিয়েছে যা ভবিষ্যতে আর কখনও হয়তো হবে না।

প্রচেত গুপ্ত

পুজোসংখ্যার মান পড়ে যাওয়া নিয়ে সম্পূর্ণ অন্যরকম ভাবনা লেখিকা অপরাজিতা দাশগুপ্তের। তাঁর বক্তব্য, "এখনকার পুজোসংখ্যার অধিকাংশ লেখা দেখে মনে হয় তার পিছনে কোনও অধ্যাবসায় নেই। কথাটা হয়তো শুধু, শারদ সাহিত্য নয়, মোটের ওপর পনেরো আনা লেখার ক্ষেত্রেই সত্যি। বিশেষ করে উপন্যাস লেখার জন্য বিশেষ পড়াশোনা বা পরিশ্রম করতে অনেকে রাজি নন। সেজন্য হয়তো তাঁদের লেখা পাঠকমনে তেমন ছাপ ফেলতে পারে না।" পুজোসংখ্যার ফরমায়েশি লেখা সাহিত্যের মান কমিয়ে দেয় কি না, এই প্রশ্নে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। বলেন, "আমার কাছে পুজো‌সংখ্যার লেখার বিশেষ চাপ থাকে না। সারা বছরই আমি লিখতে থাকি। কখনও কাগজের সম্পাদকের ফরমাশ মেনে, কিন্তু অধিকাংশ সময়ই নিজের ভেতরের তাগিদ থেকে। যে লেখার জন্য যত পরিশ্রম দরকার হয়, যে লেখা যে গবেষণা দাবি করে, তা করতে আমি কখনওই পিছপা হই না।"

কথাটা হয়তো শুধু, শারদ সাহিত্য নয়, মোটের ওপর পনেরো আনা লেখার ক্ষেত্রেই সত্যি। বিশেষ করে উপন্যাস লেখার জন্য বিশেষ পড়াশোনা বা পরিশ্রম করতে অনেকে রাজি নন। সেজন্য হয়তো তাঁদের লেখা পাঠকমনে তেমন ছাপ ফেলতে পারে না।

অপরাজিতা দাশগুপ্ত

সময়ের বিপ্রতীপে দাঁড়িয়ে পুজোসংখ্যার সাহিত্য নিয়ে অন্য মতামত রাখেন এই প্রজন্মের লেখক সাদিক হোসেন। সাদিক বলেন, "বাইরে থেকে চাপ দিয়ে লিখিয়ে নেওয়ায় আমি বিশ্বাসী নই। ফরমায়েশি লেখা সবসময়ই লেখকের লেখাকে ক্ষতিগ্রস্ত করে। পুজোসংখ্যা‌ও তার ব্যতিক্রম নয়। 'দেশ', 'আনন্দবাজার পত্রিকা'-র পুজোসংখ্যার তুলনা টেনে তাঁর অভিমত, "সেই সময়টাই বাংলা সাহিত্যের স্বর্ণযুগ আর এখন কিছুই হচ্ছে না- এমনটা আমার মনে হয় না। বরং এখন আরও অনেক ভালো ভালো লেখা তৈরি হচ্ছে। বাণিজ্যিকভাবে সফল কোনও কাগজের পুজোসংখ্যায় না লিখেও বহু মানুষ নিঃশব্দে ভালো লিখে যাচ্ছেন। সর্বোপরি ইন্টারনেটের সহায়তায় বহু তরুণ লেখক তাঁদের ব্যতিক্রমী লেখা নিয়ে সরাসরি পৌঁছতে পারছেন পাঠকের দরবারে।"

১৯৯৩ সালে কবীর সুমন লিখেছিলেন, 'লেখকরা লেখে আর প্রকাশক ছাপে/ সাহিত্য মরে পুজোসংখ্যার চাপে'- আজকের তরুণ সাহিত্যকদের হাত ধরেই প্রকাশকের সেই বাইনারির বাইরে গিয়ে পুজোসংখ্যার চাপ থেকে শাপমুক্তি ঘটছে সাহিত্যর। লেখক-পাঠকের মাঝখান থেকে প্রকাশকের ভূমিকা কমলেও নতুন পাঠক তাকে কীভাবে আত্মস্থ করছে, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।