আরজি করে মাদক, যৌনচক্র, মানব অঙ্গ নিয়ে দুর্নীতির অভিযোগ! কেন চুপ মুখ্যমন্ত্রী?

RG Kar Rape and Murder: প্রাক্তন আমলারা এই চিঠিতে আরজি করে দুর্নীতির চক্র সহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

inscript
৪ মিনিট
আরজি করে মাদক, যৌনচক্র, মানব অঙ্গ নিয়ে দুর্নীতির অভিযোগ! কেন চুপ মুখ্যমন্ত্রী?

আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে যে একাধিক প্রশ্নের কোনও উত্তরই নেই তা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এবং বিভিন্ন সংবাদমাধ্যম আরজি করের হত্যা ও ধর্ষণ নিয়ে এমন বেশ কিছু 'অপ্রিয়' প্রশ্ন তুলেছে যার উত্তর প্রশাসন দিতে অপারগ। এবার এই উত্তরহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন সাংবিধানিক আচরণ গোষ্ঠীর (সিসিজি) অধীনে ১০০ জনেরও বেশি শীর্ষ প্রাক্তন আমলাদের একটি দল।

আরজি করের এই ধর্ষণ ও হত্যা মামলাটি সারা দেশেই ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সিবিআই এই ঘটনার তদন্ত করছে ঠিকই তবে এই ঘটনার ছায়াতেই দুর্নীতির এক বড় অভিযোগও লুকিয়ে রয়েছে। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা এসব দুর্নীতির তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। প্রাক্তন আমলারা এই চিঠিতে আরজি করে দুর্নীতির চক্র সহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। আরজি কর হাসপাতালে যৌনচক্র, ওষুধ, মানব অঙ্গ ও চিকিৎসার বর্জ্য নিয়ে দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে। নির্যাতিতা তরুণী চিকিৎসক এই দুর্নীতি নিয়ে সওয়াল তুলেছিলেন। তাতেই কি এমন মর্মান্তিক পরিণতির শিকার হতে হলো? মৃত মেয়ের বাবা-মাকে কেন আসল ঘটনা জানাতে এত দেরি হলো? কলেজের অধ্যক্ষের বদলি ও ‘প্রমোশন’ কেন ঘটল এত কিছুর পরেও? কেন অপরাধের ঘটনাস্থল অরক্ষিত রাখা হলো? প্রশ্ন তোলা হয়েছে ওই চিঠিতে।

“আমরা সচেতন যে অন্যান্য রাজনৈতিক দল শাসিত অন্যান্য রাজ্যে মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু এগুলো কোনওভাবেই বর্তমান ঘটনার গুরুত্ব কমাতে পারে না। পশ্চিমবাংলার মতো একটি রাজ্যে, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণকে উত্সাহিত করেন বলে জানা যায়, সেই রাজ্যে এমনটা মোটেও উচিত ছিল না। কীভাবে এবং কেন পরপর এতগুলি ভুল পদক্ষেপ করা হলো?” ২১ অগাস্ট প্রাক্তন আমলাদের লেখা চিঠিতে এই প্রশ্নই তোলা হয়েছে। উল্লেখ্য, এই প্রাক্তন আমলাদের মধ্যে কেউ কেউ তাঁদের কাজের মেয়াদে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও কাজ করেছেন।

আর কী লেখা হয়েছে ওই চিঠিতে? প্রাক্তন আমলারা স্পষ্ট করেছেন, তাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই কিন্তু ভারতের সংবিধানে নিহিত আদর্শের প্রতি তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তাই সিবিআইয়ের তদন্তের পাশাপাশিই সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের তোলা প্রশ্ন নিয়ে তারা চিন্তিত। তারা বলছেন,

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৩ ঘণ্টা ধরে ক্রাইম সিন খোলা! আরজি করে পুলিশের কর্তব্যে গাফিলতি, নাকি অভিসন্ধি?

RG Kar Rape Kolkata Police: রাজ্য আদালতে জানায় ক্রাইম সিন সিল করা, প্রাথমিক তদন্ত, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের সবই হয়েছে ১১টার আগে।

১. আরজি কর হাসপাতালে কান পাতলেই শোনা যায় যে, এখানে যৌন, মাদক, মানব অঙ্গ এবং চিকিৎসা বর্জ্যের সঙ্গে জড়িত একটি র‌্যাকেট চালানো হচ্ছে। ধর্ষিতা ও মৃতা তাঁর সিনিয়রদের কাছে এই তথ্যগুলি জানিয়েছিলেন কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদি এই অভিযোগ ভুয়ো হয় তাহলে সরকার এই নিয়ে স্পষ্ট করে কেন কিছু বলছে না?

২. কেন তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধাপে ধাপে, প্রথমে অসুস্থতা, তারপর মৃত্যু, তারপর আত্মহত্যা এবং শেষে ধর্ষণ ও হত্যা হিসেবে তাঁর বাবা-মাকে জানানো হয়েছিল? কলকাতা পুলিশ অস্বীকার করেছে যে, তারা মেয়ের বাবা-মাকে আত্মহত্যার ঘটনা বলেনি। তাহলে কে বলল?

৩. কলেজের অধ্যক্ষের উচিত ছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করা এবং এফআইআর দায়ের করা। তিনি এসব তো করলেনই না উলটে রাতে ডিউটিতে থাকা চিকিৎসকদের বিশ্রামের কোনও জায়গা নেই জানা সত্ত্বেও মন্তব্য করলেন কর্তব্যরত চিকিৎসক একা মেয়ে হয়েও কেন সেমিনার রুমে ঘুমাতে গেলেন!

৪. কেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষকে বদলি করা হলো কলকাতারই অন্য একটি নামী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বর্ণপদক জয়, সেরা হাসপাতালের তালিকা, আরজি করের মৃতার ডায়রিতে যা যা লেখা...

RG Kar Rape and Murder: গোয়েন্দাদের একটি সূত্র জানাচ্ছে, ওই ডায়েরির কয়েকটি পাতা ছিঁড়ে ফেলা হয়েছে। যে পাতাগুলি অবশিষ্ট আছে তাতে মৃতার স্বপ্ন, পছন্দ-অপছন্দই লেখা আছে।

৫. খুন হওয়া চিকিৎসকের বাবা-মা জানিয়েছেন, অন্য জুনিয়র ডাক্তাররা এই ধর্ষণ-হত্যায় জড়িত ছিল। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি অত্যন্ত মারাত্মক ও গুরুতর বিষয়। তাহলে এই চিকিৎসকদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার।

৬. জুনিয়র ডাক্তাররা বিশেষভাবে প্রাক্তন অধ্যক্ষ, মেডিকেল সুপারিনটেনডেন্ট, ছাত্র বিষয়ক ডিন এবং চেস্ট মেডিসিন বিভাগের এইচওডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। কেন বেছে বেছে এদের কথাই বলা হচ্ছে?

৭. আরজি কর হাসপাতাল এবং মেডিকেল কলেজ একশো বছরেরও বেশি পুরনো। কেন এটির পরিকাঠামো এবং পরিষেবা দিন দিন খারাপ হয়ে চলেছে? রাজ্য সরকার এই হাসপাতালের পরিকাঠামো বজায় রাখতে এবং এই হাসপাতালকে আরও আধুনিক করতে বা সুরক্ষা মজবুত করতে কেন্দ্রীয় তহবিল পাওয়ার জন্য কী পদক্ষেপ করেছে?

৮. কেন ক্রাইমসিন হওয়া সত্ত্বেও পুলিশ ওই স্থান অরক্ষিত রেখে দিয়েছিল? ঘটনার কয়েকদিন পরে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে অনেক কিছুই ধ্বংস করে দিয়েছিল? অপরাধের ঘটনাস্থলসহ যা কিছু প্রমাণ ছিল তাও ধ্বংস করা যেত। তা যে হয়নি এই বড় বাঁচোয়া।

ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন আমলারা লিখেছেন, "আমরা লক্ষ্য করছি যে আপনি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন এবং তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, আপনি এমনটা নিশ্চিত করার জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থাই গ্রহণ করবেন। কোনও ব্যক্তি, সে যতই উচ্চ পদে থাকুক না কেন, তাঁকে সুরক্ষা জোগাবেন না। আপনি বাংলার রাজ্য সরকারের প্রধানের পাশাপাশি স্বরাষ্ট্র ও স্বাস্থ্য বিভাগের মন্ত্রী। অতএব, অপরাধ রোধ করার জন্য পদক্ষেপ করা বা সিবিআই এই তদন্তের ভার নেওয়ার আগেই এর দ্রুত সমাধান করা আপনার এবং আপনার আধিকারিকদেরই কাজ ছিল। তাহলে, আপনার প্রতিবাদ মিছিলের কী লাভ? কার বা কীসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আপনি?”

প্রাক্তন আমলারা লিখছেন, "আপনার কথায় আমরা বিস্মিত হয়েছি যে সিবিআইয়ের তদন্ত রবিবার ১৮ অগাস্টের মধ্যে শেষ হওয়া উচিত এবং দোষীদের ফাঁসি দেওয়া উচিত। বিষয়টা কানে লাগছে কারণ আপনি এবং আরও অন্যরা জানেন যে, এই ধরনের গুরুতর অপরাধের তদন্ত কয়েক দিনের মধ্যে শেষ করা যায় না। সমস্ত অপরাধের বিচার আদালতে করতে হয় এবং দোষী সাব্যস্ত আদালতই করতে পারে। আপনার দোষীদের ফাঁসি দেওয়ার দাবি আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। এই দেশের অন্যান্য উদ্বিগ্ন নাগরিকদের মতো, আমরাও এই মামলার ফলাফল এবং দোষীদের শাস্তির জন্য অপেক্ষা করছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ করার জন্য আমরা অপেক্ষা করছি। সত্যের জয় হোক!"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?