সাংসদ পদ কেড়ে নেওয়ার পর এবার ভিটেমাটি থেকে উচ্ছেদ রাহুল গান্ধিকে?

Rahul Gandhi Bungalow: দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে ২০২০ সালের জুলাই মাসে তাঁর সরকারি লোধি এস্টেট বাংলোটি খালি করতে হয়েছিল।

inscript
৩ মিনিট
সাংসদ পদ কেড়ে নেওয়ার পর এবার ভিটেমাটি থেকে উচ্ছেদ রাহুল গান্ধিকে?

আসন থেকে তো উৎখাত করা হয়েইছে। এবার ভিটে থেকেও উচ্ছেদ! সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণার পর থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির হাতছাড়া হয়েছে কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রটি। এবার ২২ এপ্রিলের মধ্যে দিল্লির লুটিয়েন্সে তাঁর সরকারি বাংলো খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার লোকসভা হাউজিং কমিটি রাহুল গান্ধিকে দেওয়া সরকারি বাংলো খালি করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ২০০৪ সালে লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর রাহুল গান্ধির জন্য ১২, তুঘলক লেনের বাংলোটি বরাদ্দ করা হয়েছিল।

গত সপ্তাহে, লোকসভা সচিবালয় কংগ্রেস নেতা রাহুলকে সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণা করে। ২০১৯ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাটের এক আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তার জেরেই ২৩ মার্চ থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় ।

অবিলম্বে জামিন দিয়ে, আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে উচ্চ আদালতে আপিল করার জন্য ৩০ দিনের সময় দিয়েছে। যদিও এখনও কংগ্রেসের তরফে আদালতে কোনও আপিলই দায়ের করা হয়নি। যদি উচ্চ আদালত তার সাজা স্থগিত না করে তাহলে রাহুল গান্ধি আগামী আট বছরের জন্য কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অন্যদিকে এই আইনি নিয়ম অনুযায়ী, অযোগ্য ঘোষণার আদেশের তারিখ থেকে, মানে ২৩ মার্চ থেকে এক মাসের মধ্যে সরকারি বাংলো খালি করতে হবে রাহুলকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল অতীত? এবার দেশে কংগ্রেসের মুখ কি প্রিয়াঙ্কা গান্ধিই?

Rahul Gandhi and Priyanka Gandhi: রাহুলের এই ঘটনা প্রিয়াঙ্কা গান্ধির জন্যও নতুন সূচনার সম্ভাবনা তৈরি করছে।

ওয়ানাড়ে রাহুল গান্ধির কার্যালয় এখন নিস্তব্ধ। কালপেট্টা শহরে অবস্থিত প্রাক্তন এই সাংসদের কার্যালয়ে সব কাজই বন্ধ রয়েছে। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার দরুণ তাঁর কার্যালয় জনগণের অভিযোগ বা অনুরোধ গ্রহণ করছে না।

উল্লেখযোগ্য বিষয় হলো, কংগ্রেসের এই বাংলো খালি করার ঘটনা নতুন নয়। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে ২০২০ সালের জুলাই মাসে তাঁর সরকারি লোধি এস্টেট বাংলোটি খালি করতে হয়েছিল। প্রিয়াঙ্কা গান্ধির নিরাপত্তা বলয় কমিয়ে দেওয়ার পরে এই বাংলো পাওয়ার যোগ্য ছিলেন না প্রিয়াঙ্কা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আমার নাম সাভারকর নয়...", সাংসদ পদ খারিজের পর সাংবাদিক বৈঠক, কী বললেন রাহুল গান্ধী?

Rahul Gandhi Disqualification Press Conference : কংগ্রেসের কী পদক্ষেপ হবে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। তার মধ্যেই শনিবার সাংবাদিক সম্মেলন করলেন খোদ রাহুল গান্ধী।

কংগ্রেস বলেছে, রাজনৈতিক ও আইনি পথে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া এবং অযোগ্য ঘোষণা করার বিরুদ্ধে লড়াই করবে দল। কিন্তু এসবের মাঝে খাঁড়া ঝুলছে অন্যত্র। জনপ্রতিনিধিত্ব আইন, ২০১৫-এর ধারা ১৫১এ অনুসারে, কোনও আসন শূন্য হয়ে গেলে সংসদ ও রাজ্য বিধানসভার শূন্য আসনের উপনির্বাচন হতে হবে ছয় মাসের মধ্যেই। আইনের ধারা ৮(৩) অনুসারে, একজন সাংসদ যখন দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে দুই বছরের জন্য সাজাপ্রাপ্ত হন তখনই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে ওয়ানাড় আসনে উপনির্বাচন হতেই হবে। কংগ্রেস কি এই একমাত্র আসনটি ধরে রাখতে পারবে আদৌ?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি আসন কংগ্রেসের হাতছাড়া হয়। সেবার দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। তাঁর দ্বিতীয় আসন ওয়ানাড় থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই বছরেই, মানে ২০১৯ সালের এপ্রিলে সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক এবং গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদির দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে রাহুল গান্ধির মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০-এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল। ওয়ানাড়ের লোকসভা সাংসদ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রশ্ন তুলেছিলেন, দেশের সব চোরের পদবি কেন মোদি!

পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য আর বাকি মাত্র এক বছর। তা সত্ত্বেও, নির্বাচন কমিশনকে আগামী দিনে ওয়ানাড়ে নতুন করে উপনির্বাচন করতেই হবে কারণ, কোনও আসন ছয় মাসের বেশি খালি রাখা যাবে না। অন্যদিকে, উচ্চতর আদালত রাহুল গান্ধির সাজা বাতিল না করলে তিনি সম্ভবত আট বছরের জন্য আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এত কিছু সত্ত্বেও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে কেন এখনও আপিল করেননি রাহুল? রাজনৈতিক সূত্র বলছে, কংগ্রেস এখনও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আদালতে আপিল দায়ের করতে পারেনি কারণ রাহুলের আইনি দল গুজরাতি ভাষা থেকে এই আদেশের অনুবাদ করছে, যাতে অনেকটা সময় লেগে যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।