কথা রাখলেন রাহুল গান্ধি! ডেলিভারি শ্রমিকদের জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ কর্ণাটকের

Karnataka Gig Workers: রাহুল বলেছেন, "রেটিং নেহি, হক চাহিয়ে, ইনসান হ্যায় হাম, গুলাম নেহি — ভারত জোড়ো যাত্রার সময় গিগ কর্মীদের এই শক্তিশালী কথাগুলি আমার মনে গেঁথে গিয়েছিল।”

inscript
৩ মিনিট
কথা রাখলেন রাহুল গান্ধি! ডেলিভারি শ্রমিকদের জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ কর্ণাটকের

'ঐতিহাসিক' এক পদক্ষেপ করেছে কর্ণাটক সরকার। রাজ্যের গিগ কর্মীদের অধিকার, মর্যাদা রক্ষা এবং সুরক্ষার লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে সেই সরকার। কংগ্রেস শাসিত এই রাজ্য বেশ কয়েক বছর ধরেই গিগ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার অধিকারের জন্য কাজ করে চলেছে। এবার অধ্যাদেশ জারি করে, সেই রাজ্যের অজস্র গিগ শ্রমিকদের জন্য এক স্বস্তির আবহ গড়ে দিল কংগ্রেস সরকার। উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা হোক বা ন্যায় যাত্রা, কংগ্রেস নেতা রাহুল গান্ধি বারেবারেই বিভিন্ন সংস্থার ডেলিভারি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অধ্যাদেশের বিষয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেছেন, "রেটিং নেহি, হক চাহিয়ে, ইনসান হ্যায় হাম, গুলাম নেহি — ভারত জোড়ো যাত্রার সময় গিগ কর্মীদের এই শক্তিশালী কথাগুলি আমার মনে গেঁথে গিয়েছিল।” অবশেষে, কথা রেখেছেন রাহুল গান্ধি।

X-এ একটি পোস্টে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি কর্ণাটক সরকারের এই পদক্ষেপের ব্যাপক প্রশংসা করেছেন। রাহুল ওই পোস্টে বলেছেন, "এই কর্মীরা আমাদের জন্য খাবার নিয়ে আসেন, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন এবং নিরাপদে গাড়ি চালান - গ্রীষ্মে, শীতে এবং বর্ষাতেও। তবুও হামেশই কোনও কারণ না দেখিয়েই এই কর্মীদের অ্যাপ থেকে ব্লক করে দেওয়া হয়, অসুস্থ হলে ছুটি দিতেও রাজি হয় না সংস্থা, বেতনের কোনও কাঠামো নেই, নীতি নেই। আমরা এই বিষয়টি এবার পরিবর্তন করছি।" কর্ণাটক সরকারের ওই অধ্যাদেশে একটি কল্যাণমূলক বোর্ড প্রতিষ্ঠা এবং গিগ কর্মীদের জন্য একটি কল্যাণ তহবিল তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে, যার কিছু অংশ নেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থাগুলি থেকে সংগৃহীত ৫ শতাংশ সেস থেকে।

“रेटिंग नहीं, हक़ चाहिए”

“इंसान हैं हम, ग़ुलाम नहीं”

भारत जोड़ो यात्रा के दौरान जब मैं गिग वर्कर्स से मिला, तो ये शब्द मेरे दिल में उतर गए।

कर्नाटक की कांग्रेस सरकार ने एक ऐतिहासिक कदम उठाया है — एक ऐसा अध्यादेश लाया है जो गिग वर्कर्स को अधिकार, सुरक्षा और सम्मान देता है।

ये…

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুই বছরের শিশুকে নিয়েই খাবার ডেলিভারি! স্তব্ধ করে দেয় এই শ্রমিকের জীবনকাহিনি

Swiggy Delivery Agent: ভিড়ের মাঝে নজর কেড়েছেন পঙ্কজ। পঙ্কজ খাবার ডেলিভার করেন। তবে অজস্র ডেলিভারি পার্টনারের ভিড়ে তাঁর গল্প আলাদা।

— Rahul Gandhi (@RahulGandhi)

রাজ্যের গিগ শ্রমিকদের নিরাপত্তার আশ্বাস দিয়ে রাহুল গান্ধি বলেছেন, নতুন অধ্যাদেশে গিগ শ্রমিকদের কল্যাণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নিশ্চিত করা হচ্ছে, যেমন:

সামাজিক সুরক্ষা

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির সঙ্গে দু' দশ মিনিট

Rahul Gandhi Exclusive : কুড়ি ফুট দূরত্ব থেকে দেখলে রাহুল কেমন? ক্লান্তিহীন। স্বতঃস্ফূর্ত। লাক্ষাদ্বীপের নিঃসঙ্গ ভ্রামণিক নন। বরং মানুষের মন বুঝতে মরিয়া। প্রতিটি বাড়িয়ে দেওয়া ফুল তিনি গ্রহণ করছেন সমান আন্তরিকতায়।

ন্যায্য চুক্তি

নির্দিষ্ট বেতনে স্বচ্ছতা

ইচ্ছে খুশি মতো ব্লক করে দেওয়া বন্ধ করা

উল্লেখ্য, রাজস্থানেও এমনই ব্যবস্থা চালু আছে। রাহুলের আশ্বাস, তেলঙ্গানা সরকারও শীঘ্রই এই পদাঙ্ক অনুসরণ করবে।

কর্ণাটক প্ল্যাটফর্ম ভিত্তিক গিগ কর্মী (সামাজিক সুরক্ষা ও কল্যাণ) অধ্যাদেশ, ২০২৫ সলে কী?

কর্ণাটক প্ল্যাটফর্ম ভিত্তিক গিগ কর্মী (সামাজিক সুরক্ষা ও কল্যাণ) অধ্যাদেশ, ২০২৫-এ ১২টি প্রধান সংস্থায় নিযুক্ত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট, জোমাটো, সুইগি, ওলা, উবার এবং ডানজো। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য সাধারণত স্বাস্থ্য বীমা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য সুরক্ষার ব্যবস্থা থাকে না। এই অধ্যাদেশটি সেই বিষয়গুলি নিশ্চিত করছে। এছাড়া গিগ কর্মীদের ওয়েলফেয়ার ফি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে অধ্যাদেশে। প্রতিটি লেনদেনের ১ শতাংশ থেকে ৫ শতাংশ হবে এই 'ফি'। মূলত বেকারত্ব, অসুস্থতা, মাতৃত্বকালীন বা কর্মক্ষেত্রে আঘাতের সময়কালে আয় সুরক্ষার মতো সামাজিক সুরক্ষা সুবিধাগুলিকে সমর্থন করার জন্যই এই অর্থ ব্যবহৃত হবে।

পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রার সফরে এসে রাহুল গান্ধি ইনস্ক্রিপ্টকে এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন কংগ্রেস দেশ জুড়ে ছড়িয়ে থাকা গিগ শ্রমিক অর্থাৎ বিভিন্ন ডেলিভারি শ্রমিক, পোর্টারদের কথা ভাবছে। সেই মোতাবেক, গিগ শ্রমিকদের অধিকার, চাকরি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার চক্রান্ত থেকে মুক্তি- এই বিষয়গুলি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের অংশও হয়ে ওঠে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। মালদহে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ইনস্ক্রিপ্টের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি বলেছিলেন, "দেখুন, আমরা রাজস্থানে কী করেছিলাম আপনারা দেখেছেন। আমরা কাজটা পরীক্ষামূলক ভাবে কর্ণাটক, তেলঙ্গানাতেও শুরু করতে চাইছি। আমরা চাইব সমস্ত গিগ লেবাররা ন্যূনতম মজুরি পান আর পরিকাঠামো পান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাকে পাঠাব আমরা।"

সেই কথামতোই লোকসভা নির্বাচনের আগে দেশের যুবকদের জন্য 'যুব ইস্তেহার' ঘোষণা করেছিল কংগ্রেস। পরবর্তীতে কর্ণাটক সরকার গিগ শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বিশেষ আইন আনতে খসড়া বিল পেশ করে গত জুলাই মাসে। কর্ণাটক প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স (সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার) অর্ডিন্যান্স নিঃসন্দেহে দেশের অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের লড়াইয়ে এক নতুন সূর্যোদয় চিহ্নিত করল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?