রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

Rahul Gandhi Lok Sabha Results 2024: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে।

inscript
২ মিনিট
রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

ঝড়ের গতিতে এগোচ্ছেন রাহুল। এগোচ্ছেন জয়ের দিকে। ওয়ানাড়ের সাংসদ ছিলেন তিনি, এবার রায়বরেলি আসনও আসতে চলেছে তাঁরই দখলে! কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই মুহূর্তে উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল ভোটে এগিয়ে আছে। উত্তর প্রদেশে সর্বাধিক ভোটের ব্যবধানে এগিয়ে তিনিই! কংগ্রেসের দীর্ঘদিনের গড় রায়বরেলিতে রাহুল গান্ধি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের থেকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, জানাচ্ছে নির্বাচন কমিশনের তথ্য। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাইয়ের থেকে ১.৪ লাখ ভোটে এগিয়ে রয়েছেন।

সনিয়া গান্ধি রায়বরেলি আসনটি ২০০৪ সাল থেকে নিজের দখলে রেখেছিলেন। ২০১৯ সালে দীনেশ প্রতাপ সিংয়ের থেকে ১.৬৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন সনিয়া। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাজ্যসভায় চলে যান। জানিয়ে দেন, রায়বরেলি আসন থেকে আর লড়বেন না। তাঁর পুত্র রাহুল গান্ধিকে সনিয়ার জায়গায় রায়বরেলি থেকে প্রার্থী করে কংগ্রেস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উত্তরপ্রদেশই উলটে গেল! কে গিলে ফেলল রাম মন্দিরের সাফল্য?

Ayodhya Ram Mandir Lok Sabha Results: অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই ফৈজাবাদেরও ভোট টানতে ব্যর্থ হচ্ছে রাম মন্দির।

রাহুল গান্ধি ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেঠি লোকসভা আসনেই লড়েছেন। গত নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠি আসনে হেরে যান তিনি। কিন্তু সেবার কেরলে দ্বিতীয় আসন ওয়ানাড়ে জয়ী হয়ে সাংসদ হন রাহুল।

এবারও তিনি দু'টি আসনেঅ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমেঠির বদলে রায়বরেলি (উত্তরপ্রদেশ) এবং ওয়ানাড় (কেরল)। দুই আসনেই এগিয়ে রয়েছেন রাহুল। ওয়ানাড়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকেও ৩ লাখ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল।

আমেঠি ফিরে পেতেও মরিয়া কংগ্রেস। এই মুহূর্তে ৯০,০০০ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এখনও অবধি ৩৯৭৫৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিজেপির স্মৃতি ইরানি এই আসনে এবার ব্যাকফুটে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে। উত্তরপ্রদেশে সবচেয়ে বড় চমক দিয়েছে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট। বিজেপির চেয়েও এগিয়ে রয়েছে জোট।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।