সময়ে সরঞ্জাম আসে না! প্রকৃত বাস্তব তুলে ধরলেন বায়ুসেন প্রধান

Marshal Amar Preet Singh: সময়মতো সামরিক সরঞ্জাম পাওয়া যায় না। বহু প্রকল্পের চুক্তি হয় বাস্তবায়নের সম্ভাবনা নেই জেনেও। বৃহস্পতিবার এভাবেই সেনার অন্দরের সমস্যাগুলি তুলে ধরলেন বায়ুসেনা প্রধান মার্শাল অমরপ্রীত সিং।

Tanvia Barua
২ মিনিট
সময়ে সরঞ্জাম আসে না! প্রকৃত বাস্তব তুলে ধরলেন বায়ুসেন প্রধান

সময়মতো সামরিক সরঞ্জাম পাওয়া যায় না। বহু প্রকল্পের চুক্তি হয় বাস্তবায়নের সম্ভাবনা নেই জেনেও। বৃহস্পতিবার এভাবেই সেনার অন্দরের সমস্যাগুলি তুলে ধরলেন বায়ুসেনা প্রধান মার্শাল অমরপ্রীত সিং।

দিল্লিতে বণিকসভার এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও উপস্থিত ছিলেন। সেখানে সেনাপ্রধান 'অপরেশন সিঁদুর'-এ ভারতের সাফল্যের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের যে সব ত্রুটি রয়েছে সে দিকটিও তুলে ধরেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সরকারের সঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (হ্যাল)-এর ৪৮,০০০ কোটি টাকার ৮৩ টি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান সরবরাহ করার চুক্তি হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসে সরবরাহ শুরু করার কথা ছিল। সেনাপ্রধান বলেন, আজ পর্যন্ত তা হয়নি। এর ফলে বেশ কয়েকটি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বায়ু সেনাপ্রধান মার্শাল অমরপ্রীত সিং বলেন, "সময়সীমা একটি বড়ো সমস্যা। আমার মনে হয়, এমন একটিও প্রকল্প নেই, যা সময়মতো শেষ হয়েছে। এই বিষয়টিতে আমাদের নজর রাখতে হবে। এমন কোনো প্রতিশ্রুতি আমরা কেন দেবো যা পূরণ করা সম্ভব নয়? চুক্তি স্বাক্ষর করার সময়, কখনও কখনও আমরা নিশ্চিত থাকি যে সময়মতো এটি পাওয়া যাবে না। তা-ও আমরা চুক্তিতে স্বাক্ষর করি।"

বর্তমানে দেশীয় বিভিন্ন সংস্থার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করছে। এতে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি নির্ভরতা অনেকটাই কমে এসেছে বলে দাবি করা হয়। এই বিষয়টি নিয়েও কথা বলেন বায়ুসেনা প্রধান। তিনি বলেন, "শুধুমাত্র ভারতে তৈরি হওয়ার কথা বললেই হবে না। তার জন্য আমাদের নিজস্ব একটি পরিকাঠামো তৈরি নিয়েও কথা বলা জরুরি। আমাদের বাহিনী এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আস্থা থাকা দরকার। এর জন্য আমাদের আরও খোলামেলা হতে হবে। একবার কোনো প্রতিশ্রুতি দেওয়া হলে, তা পূরণ করা উচিত।"

উল্লেখ্য, সম্প্রতি পাহেলগাঁও হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই হামলার পর পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গিঘাঁটি আক্রমণ করে ভারতীয় সেনা। অভিযানের নাম ছিল 'অপরেশন সিঁদুর'। দিল্লিতে বণিকসভার অনুষ্ঠানে অপরেশন সিঁদুরের অভিযানকে 'জাতীয় জয়' বলে উল্লেখ করেছেন বায়ুসেনা প্রধান। এই অভিযানের সাফল্যের জন্য প্রত্যেক ভারতীয়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এখন দেখার বায়ুসেনা প্রধান যে অভিযোগগুলি তুলেছেন তা নিয়ে সত্যি কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।