'মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী'! টাকা দিয়ে চুপ করানো প্রসঙ্গে কী বললেন তিলোত্তমার মা?

Mamata Banerjee on RG Kar: মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাই ধর্ষিতা চিকিৎসকের মা সরাসরি প্রশ্ন করেছেন, "যদি তাঁর পরিবারে এমন ঘটনা ঘটত, তাহলে তিনি কী বলতেন?”

inscript
২ মিনিট
'মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী'! টাকা দিয়ে চুপ করানো প্রসঙ্গে কী বললেন তিলোত্তমার মা?

টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিল প্রশাসন। চেয়েছিল ধর্ষণ হয়ে খুন হয়ে যাওয়া তিলোত্তমা আর পাঁচটা হারিয়ে যাওয়া মামলার মতোই নিস্তব্ধ হয়ে যাক। গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেই ধর্ষিতা ও মৃতা ডাক্তারের মা-বাবা এমনই ভয়াবহ অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ঘটনার একমাস পূর্তির দিনে, নবান্নে বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তিলোত্তমার মা বলছেন, মিথ্যাচার করছেন বাংলার মুখ্যমন্ত্রী।

৯ সেপ্টেম্বর নবান্ন থেকে মমতা বলেন, কালকাতা পুলিশ ওই তরুণী চিকিৎসকের বাবা-মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল এমনটা মোটেও ঘটেনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, সবটাই 'অপবাদ' বলে উড়িয়ে দিয়েছেন মমতা। কিন্তু ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধের অভিযোগে এখনও অনড় নির্যাতিতার মা। তিলোত্তমার মায়ের অভিযোগ, "মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন। তিনি বলেছিলেন যে, আপনারা ক্ষতিপূরণ পাবেন এবং চাইলে তা দিয়ে আপনার মেয়ের স্মৃতিতে কিছু তৈরি করতে পারেন। আমি তখন বলেছিলাম যে আমার মেয়ের বিচার হলে আমি আপনার অফিস এসে ক্ষতিপূরণ নিয়ে যাব।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর গণ আন্দোলন | কেন ফায়দা তুলতে পারছে না রাম-বাম?

Mamata Banerjee RG Kar: রাজনৈতিক-প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কাছে বিচার চাইতে গেলে রাজনীতি না করে কি চ্যারিটি করবে জনগণ?

নির্যাতিতার মায়ের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে তার কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। ঘটনার ঠিক একমাসের মাথায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, "উৎসবে ফিরুন"। আমজনতাকে বিচারের দাবি তুলতে বন্ধ করতে বলে, প্রতিবাদ বন্ধ করতে বলে কেবলই দুর্গাপুজোয় মাতিয়ে সব ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টাকে 'অমানবিক' বলেই মনে করছেন তিলোত্তমার মা।

নির্যাতিতার মা বলছেন, "এটা আমার কাছে অত্যন্ত অমানবিক বলেই মনে হয় কারণ আমি একজন মেয়ের মা। আমি আমার সন্তান হারিয়েছি, তাই আমার কাছে এই আবেদন অমানবিকই। সারা দেশের মানুষ যদি উৎসবে ফিরে আসতে চায়, তারা ফিরতে পারে। আমার বাড়িতেও দুর্গাপুজো হতো। আমার মেয়েই শুরু করেছিল বাড়ির পুজো। কিন্তু এখন তো সব অন্ধকার! আমাদের জীবনজুড়ে অন্ধকার। এই সময়ে আমি কীভাবে মানুষকে উৎসব পালন করতে বলব?” মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাই ধর্ষিতা চিকিৎসকের মা সরাসরি প্রশ্ন করেছেন, "যদি তাঁর পরিবারে এমন ঘটনা ঘটত, তাহলে তিনি কী বলতেন?”

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে তড়িঘড়ি সামনে আনতে মরিয়া এখন। তিনি এও বলেছেন, “প্রতি রাতে রাস্তায় থাকলে শব্দ দূষণের কারণে বয়স্ক ব্যক্তিরা ঘুমের সমস্যায় ভোগেন। আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নিয়ম মেনে কাজ করিনি। এক মাস কেটে গেছে। আমি আপনাদের এবার উত্সবে ফিরে আসতে অনুরোধ করছি এবং দাবি জানাচ্ছি যে সিবিআই যেন তাড়াতাড়ি তদন্ত শেষ করে।”

নির্যাতিতার মা বলেছেন, তাঁর মেয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রতিবাদ চলবে। "মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কণ্ঠরোধ করতে চান। আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং প্রমাণ নষ্ট করা হয়েছে। যতক্ষণ না আমরা ন্যায়বিচার পাব, আমরা রাস্তায় থাকব," স্পষ্ট জানিয়েছেন তিনি। এর আগে, নির্যাতিতার বাবা এবং কাকীমাও অভিযোগ করেছিলেন যে, কলকাতা পুলিশ মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। মুখ বন্ধ রাখার জন্য টাকা দিতে চেয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।