কলেজ ক্যাম্পাসের পাশেই গণধর্ষণ! আরজি করের ছায়া দুর্গাপুরেও?

Durgapur Medical Student Gang Rape: মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে ঘটা এই ঘটনায় কলেজের সুরক্ষার বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। নির্যাতিতার বাবা বলছেন, কলেজে কোনো সুরক্ষা নেই।

Deepsubhra Mahato
২ মিনিট
কলেজ ক্যাম্পাসের পাশেই গণধর্ষণ! আরজি করের ছায়া দুর্গাপুরেও?

আরজি করের স্মৃতি এখনও দগদগে। এর মধ্যেই আবার এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ। আরজি করের পর এবার দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ। নির্যাতিতার বাড়ি ওড়িশার জলেশ্বরে। ইতিমধ্যেই, এই ঘটনায় ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

নির্যাতিতার মা জানান, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া শুক্রবার রাতে বন্ধুর সঙ্গে খাবার খেতে যায় কলেজের বাইরে। তারপর ৩ জন দুষ্কৃতি পথ আটকায় তাঁদের। সেই বন্ধুর সঙ্গে সঙ্গে নির্যাতিতাও দৌড়াতে থাকে। তারপর বন্ধু পালিয়ে যায়। এবং সেই ৩ জনের সঙ্গে যোগ দেয় আরও ২জন। জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরে সে হোস্টেলে ফিরে জানালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর বাড়িতে খবর দেওয়া হয়।

মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে ঘটা এই ঘটনায় কলেজের সুরক্ষার বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। নির্যাতিতার বাবা বলছেন, কলেজে কোনো সুরক্ষা নেই। তাঁর মেয়ের কয়েকটা বন্ধু সাহায্য করছেন কেবল। কলেজ কর্তৃপক্ষ সহায়তা তো করছেনই না। এরকম সংবেদনশীল ঘটনা ঘটে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো সংবেদনশীল আচরণ তিনি পাননি। ফলে, গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন নির্যাতিতার পরিবার।

আরও পড়ন

দুর্গাপুর গণধর্ষণ! এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে

কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সুদর্শনা গাঙ্গুলী জানান, "নির্যাতিতা এবং তাঁর সহপাঠী দুজনই দ্বিতীয়বর্ষের পড়ুয়া। তাঁরা রাত্রি ৭.৫৮ মিনিটে বের হয়। ছাত্রটি ফিরে আসে তখনও কোনও অভিযোগ সামনে আসেনি। ছাত্রীটি ফিরে এসে ক্যাম্পাসের বাইরে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার এবং নিগৃহীত হওয়ার অভিযোগ জানান।" তিনি আরও বলেন, "নির্যাতিতাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের সর্বাধিক উদ্বেগ তাঁর শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে। আমরা তদন্তে পুলিশের পূর্ণ সহায়তা করছি।" ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘটনায় দুঃখপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ রাখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। নির্যাতিতার পরিবারকে সর্বত ভাবে সহায়তা ও সমর্থন করবে ওড়িশা সরকার।"

ঘটনার পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটকও করা হয়। রাতভর তল্লাশি চালানো হয়। পুলিশ ড্রোন উড়িয়ে তদন্ত চালায়। পুলিশের সন্দেহ ছিল জঙ্গলেই লুকিয়ে এই দুষ্কৃতীরা। তাই রাতভর চলে তল্লাশি। ঘটনার ৩৬ ঘণ্টা পর পুলিশের জালে ৩। বাকি আরও ২। খবর পুলিশ সূত্রে।

আবারও একটা আর জি কর! সরকারি কলেজ হোক বা বেসরকারি, প্রতিষ্ঠানের ভেতরে হোক বাইরে, নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্নের ঝড়

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?