রূপানি প্রথম নন! বিমান দুর্ঘটনা কেড়েছে বহু হেভিওয়েটের প্রাণ

Plane crash: ১৯৮০ সালের ২৩শে জুন, দিল্লিতে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে এবং রাজীব গান্ধীর ভাই সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনাকে বলা হয় ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিমান দুর্ঘটনা।

inscript
২ মিনিট
রূপানি প্রথম নন! বিমান দুর্ঘটনা কেড়েছে বহু হেভিওয়েটের প্রাণ

সম্প্রতি আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ২৪১ জন আরোহী প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। ভারতে এর আগেও বিমান দুর্ঘটনায় বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জয় গান্ধী, মাধবরাও সিন্ধিয়া, ওয়াইএস রাজশেখর রেড্ডি, দর্জি খান্ডু, জিএমসি বালাইয়োগী, ওপি জিন্দল মোহন কুমারামাঙ্গলম। এমন কয়েকটি বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

সঞ্জয় গান্ধীর প্রয়াণ

১৯৮০ সালের ২৩ জুন, দিল্লিতে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে এবং রাজীব গান্ধীর কনিষ্ঠ সহোদর সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনাকে বলা হয় ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিমান দুর্ঘটনা। সঞ্জয় গান্ধী নিজেই বিমানটি চালাচ্ছিলেন।

মাধবরাও সিন্ধিয়ার প্রয়াণ

২০০১ সালে সেপ্টেম্বরে কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া উত্তর প্রদেশের মাইনপুরি জেলার ভোগাও তহসিলে বিমান দুর্ঘটনায় নিহত হন। সিন্ধিয়া কানপুরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। বিমানে তাঁর সঙ্গে আরও ৬জন মানুষ ছিলেন। বিমানটি ছিল জিন্দল গ্রুপের ১০টি আসনের চার্টার্ড সেসনা সি৯০। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের পর ৮৫ কিলোমিটার দূরে আগ্রায় সেটি বিধ্বস্ত হয়ে। বিমানের সব যাত্রী নিহত হন।

মাধবরাও সিন্ধিয়াকে কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করা হতো। রাজনৈতিক অঙ্গনে কংগ্রেসে তাঁর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে করতেন বিশ্লেষকরা।

ওয়াইএস রাজশেখর রেড্ডির প্রয়াণ

২০০৯ সালের সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি-সহ পাঁচজন বিমানে যাত্রা করছিলেন। হঠাৎই নালামালা বনভূমি এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায়। পরে সামরিক বাহিনীর সহায়তায় সেটি খুঁজে পাওয়া যায়। ৩ সেপ্টেম্বর কার্নুল থেকে ৭৪ কিলোমিটার দূরে রুদ্রকন্ডা পাহাড়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল।

দর্জি খান্ডুর প্রয়াণ

২০১১ সালের এপ্রিলে, হেলিকপ্টার দুর্ঘটনায় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু নিহত হন। সিঙ্গেল ইঞ্জিনের এই হেলিকপ্টারটি ছিল ৪টি আসনের। হেলিকপ্টারটি পাওয়ান হ্যানস এএস-বি৩৫০-বি৩ মডেলের ছিল। তাওয়াং থেকে উড়ানের পর ২০ মিনিটের মধ্যে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। বিমানটি প্রায় চারদিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং বিমানে থাকা পাঁচজনের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল।

জিএমসি বালাইয়োগীর হেলিকপ্টার দুর্ঘটনা

২০০২ সালের মার্চে, লোকসভার সাবেক স্পিকার জিএমসি বালাইয়োগী অন্ধ্রপ্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। হেলিকপ্টারটি ছিল বেল ২০৬ মডেলের। এটি তাঁর ব্যক্তিগত হেলিকপ্টার ছিল। বিমানে বালাইয়োগীর সঙ্গে তাঁর দেহরক্ষী এবং একজন সহকারীও ছিলেন। দুর্ঘটনার কারণ হিসেবে হেলিকপ্টারের কারিগরি ত্রুটি চিহ্নিত হয়েছিল।

ওপি জিন্দল

২০০৫ সালের এপ্রিলে ভারতের ইস্পাত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ওপি জিন্দল বিমান দুর্ঘটনায় নিহত হন। তাঁর সঙ্গে হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী বানশীলাল সিংয়ের ছেলে সুরিন্দার সিং এবং পাইলটও নিহত হন। ওপি জিন্দাল চণ্ডীগড় থেকে দিল্লিতে ফিরছিলেন। দুর্ঘটনার সময় ওপি জিন্দল হরিয়ানার জ্বালানী মন্ত্রী এবং নেতৃস্থানীয় শিল্পপতি ছিলেন। ওই জিন্দাল ফোর্বস তালিকায় বিশ্বের ৫৪৮তম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

মোহন কুমারামাঙ্গলম

১৯৭৩ সালের মে মাসে ভারতের সাবেক জ্বালানি ও খনিজ বিষয়ক মন্ত্রী মোহন কুমারামাঙ্গলম বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।