ইউক্রেনকে শেষ করতে রাশিয়ার মোক্ষম অস্ত্র শীত, কী বলছে যুদ্ধের পরিস্থিতি

Russia Ukraine war : ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুতিন বাহিনী

Kankana Mukherjee
২ মিনিট
ইউক্রেনকে শেষ করতে রাশিয়ার মোক্ষম অস্ত্র শীত, কী বলছে যুদ্ধের পরিস্থিতি

বোমা, গুলি তো ছিলই কিন্তু এবার খানিক অন্য পথে হাঁটল রাশিয়া। কৌশল করে প্রকৃতিকেই পরিণত করে ফেলল কঠিন অস্ত্রে। যার ঘা থেকে মুক্তি নেই! ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছিল এ নিয়ে। সেই আশঙ্কাকে সত্যি করেই শনিবার গভীর রাতে ইউক্রেনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। অস্ত্র একমাত্র শীতের দাপট। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আগেই অভিযোগ করেছিলেন যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে রাশিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়। তারপর থেকে প্রায় দশ মাস সব চুপচাপ। ভিতরে ভিতরে তৈরি হচ্ছিল রাশিয়া। অপেক্ষা করছিল উপযুক্ত মরশুমের। সময় আসতেই ঝাঁপিয়ে হামলা। বিশ্লেষকদের অনেকেরই মতে, যুদ্ধে রাশিয়ার অন্যতম অস্ত্র হচ্ছে শীত।কিয়েভে এখন তাপমাত্রা শূন্যের নিচে। ফলে ঘর গরম রাখতে ও জলের পাইপগুলিকে সচল রাখতে প্রয়োজন পরিমিত বিদ্যুত। সুতরাং, এটাই সুযোগ। প্রতিপক্ষের দুর্বল জায়গাতে আঘাত দিতে পারলে সহজ হয়ে যায় লড়াইটা। ড্রোন হামলার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওডেসা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় ১৫ লক্ষ মানুষ এই প্রবল শীতের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় ও লাগবে বেশ দীর্ঘ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইউক্রেনকে পরাস্ত করতে কেন শীতের অপেক্ষায় রয়েছে রাশিয়া

Russia Ukraine War: শীতের আগমনের অপেক্ষার সবথেকে বড় কারণ হলো, ইউক্রেন এবং সেই সঙ্গে সমগ্র ইউরোপকে শক্তি তথা বিদ্যুৎ বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া।

এবারের আক্রমণের ধরন খুব সোজাসাপ্টা। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবারহের ব্যবস্থা একেবারে ধ্বংস করে ফেলতে হবে। যাতে প্রবল শীতে সাধারণ ইউক্রেনীয়দের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই এত এত সাধারণ মানুষের ওপর কৌশল করে হামলা, যার সরাসরি প্রতিরোধও প্রায় অসম্ভব ইউক্রেনের বাসিন্দাদের তার জেরে মনোবল ভাঙাও বেশ সহজ হয়ে যায়। আর এই মনোবল ভেঙে দিতে পারলেই তো অর্ধেক যুধ হয় সুনিশ্চিত। তাই লাগাতার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া।

গত কয়েক মাসে ইউক্রেন সেনাদের আক্রমণে দক্ষিণের খেরসন, মাইকোলিভ এবং উত্তর-পূর্বে খারকিভসহ বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে শুরু করেছিল রুশ বাহিনী। পেন্টাগন প্রকাশিত একটি রিপোর্টে দাবি করে, যুদ্ধের প্রথম ৮ মাসে প্রায় আশি হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যার ফলে এতদিন পুতিন বাহিনীই ছিল অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে তাই অস্ত্র এখন শীতই।

একে তো শীত, সেই সঙ্গে যুদ্ধ; ফুরিয়ে আসবে ইউক্রেনবাসীর জীবনধারণের রসদ। তাই সবরকম সমালোচনা, নিন্দা সত্ত্বেও পুতিন বাহিনী অনড়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভিত নড়বড়ে করেই আবার যুদ্ধে ফিরতে চাইছে তারা। একদিন এই ঠান্ডার জেরেই নেপোলিয়নকে রাশিয়ার সঙ্গে লড়াই হারতে হয়েছিল, এখন সেই পথেই কি এগবে ইউক্রেন বাহিনীও?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।