শাহরুখের মাস মাইনের থেকেও বেশি বাড়ি সাজানোর খরচ! কীভাবে তৈরি হলো মন্নত?

Shah Rukh Khan Mannat: ডিজাইনার হিসাবে মন্নতই ছিল গৌরীর প্রথম কাজ।

inscript
২ মিনিট
শাহরুখের মাস মাইনের থেকেও বেশি বাড়ি সাজানোর খরচ! কীভাবে তৈরি হলো মন্নত?

মন্নত, ল্যান্ডস এন্ড। যেখানে জমি শেষ, সেখানেই শাহরুখের স্বপ্নের বাসা। যে স্বপ্নের সামনে ২ নভেম্বর কাতারে কাতারে মানুষ জড়ো হন দেশের শেষ তারকাকে একবার দেখবেন বলে। তারকা বারান্দায় আসেন, হাত নাড়েন। ভারতবর্ষ শান্তি পায়। মন্নত শাহরুখের প্রাণ, বাদশার আশ্রয়। শাহরুখ খান, গৌরী খান এবং তাঁদের তিন সন্তানের আবাস মুম্বইয়ের এই বিশাল সমুদ্রমুখী বাংলো মন্নত। শুধু আবাস নয়, অগণিত পর্যটকদের আকর্ষণ এই বাড়ি, কিং খানের লাখো ভক্ত মন্নতের বাইরে স্রেফ ছবি তোলার জন্যই আসেন। কখনও কখনও শাহরুখের এক ঝলক দেখতেও পান। গৌরীর নতুন কফি টেবিল বই 'মাই লাইফ ইন ডিজাইন'-এর প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন মন্নত কেনার পুরো কাহিনিই। কীভাবে মন্নত শাহরুখদের বাসা হয়ে উঠল ধীরে ধীরে সেই সম্পর্কে গল্প করেন শাহরুখ।

আসলে মন্নত বরাবরই ছিল সাধ্যাতীত। যখন প্রথম মন্নত কিনেছিলেন শাহরুখ তখন কীভাবে যে টাকা জুটিয়েছিলেন নিজেই অবাক হন। শাহরুখ দিল্লির পাঠান পরিবারের সন্তান। দিল্লিতেই জন্ম, বেড়ে ওঠা। দিল্লিতে মানুষের বড় বাড়ি মানে বাংলো। বাড়ি বা বাংলোতে থাকতেই অভ্যস্ত সেখানকার মানুষ। কিন্তু মায়ানগরীর আদবকায়দা অন্য একেবারেই। মুম্বইয়ে সামান্য এক কামরার বাড়ি জোটাতে পকেট গড়ের মাঠ! মুম্বইয়ের নিজস্ব নিয়ম, সেখানে অ্যাপার্টমেন্টগুলি আরও বেশি ব্যয়বহুল। শাহরুখরা এতে অভ্যস্ত নন। টাকাপয়সা তখন বিশেষ নেই একেবারেই। শাহরুখ বলেছিলেন, তাদের প্রথম বাড়িটি মন্নত থেকে খুব বেশি দূরে ছিল না। ওই বাড়িটি একজন পরিচালক তাদের ধার দিয়েছিলেন থাকতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মন্নতকেও হারাবে শাহরুখের ম্যানেজারের বাড়ি! কত বেতন পান পূজা দাদলানি?

SRK’s manager Pooja Dadlani: গৌরী খান নিজে এক বিখ্যাত ইন্টেরিয়র ডেকোরেটর। শাহরুখের ম্যানেজারের ঘরটিও নকশা করে দিয়েছেন তিনিই।

শাহরুখ বলেছেন, “আমাদের খুব বেশি টাকা ছিল না। আমরা কিছু টাকা জোগাড় করার সঙ্গে সঙ্গেই বলেছিলাম যে আমরা এই বাংলোটি কিনতে চাই। এটা আমাদের একেবারেই সাধ্যের বাইরে ছিল। কিন্তু কিনে ফেললাম। এই বাড়ি কেনাটা সত্যিই একটা ব্যাপার। তারপর আমাদের বাংলোটি পুনর্নির্মাণ করতে হয়েছিল, কারণ তখন বাড়িটার বেশ জরাজীর্ণ দশা। একে তো বাড়ি কিনে ফেলেছি সর্বস্ব দিয়ে, তারপরে বাড়ি সাজানোর আর টাকা নেই। আমরা একজন ডিজাইনারকে ডাকলাম। তিনি আমাদের বললেন, তিনি যেভাবে বাড়িটা ডিজাইন করবেন ভেবেছেন, তাতে যা টাকা লাগবে তা আমি এক মাসে যে বেতন পাই তার চেয়ে ঢের বেশি।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখের নিজস্ব স্বর্গ 'মন্নত'-এর অন্দর কেমন?

Shah Rukh Khan: ভাই কিশোর ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে যখন বাড়িটি কেনেন কিং খান, তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়।

এই ডিজাইনারকে দিয়ে কাজ করানো একপ্রকার অসম্ভব। তখন ওই একটি ধানের শিষের শিশিরবিন্দুর মতো জেগে ওঠেন গৌরী। ডিজাইনার হিসাবে মন্নতই ছিল গৌরীর প্রথম কাজ। শাহরুখ জানিয়েছেন, তাঁর বাড়িতে তাঁর প্রিয় ঘর হচ্ছে লাইব্রেরিটি। "লোকে নাকি বলে আমি আমার বেশিরভাগ সময় বাথরুমে কাটাই, তবে আসল সত্য হচ্ছে আমি আমার লাইব্রেরিটি সবচেয়ে বেশি পছন্দ করি। এটি বাড়ির এক এমন অংশ যা আমার অফিসের মতোই, এতে কোনও ইলেকট্রনিক্স নেই। এটি একটি লাইব্রেরি, আমি এতে বসে থাকতে পছন্দ করি। আমি লাইব্রেরির বই পড়েছি অনেক দিন হয়ে গেল, তবে বেশ বুদ্ধিদীপ্ত এবং স্মার্ট মনে হয় লাইব্রেরিতে সময় কাটিয়ে," শাহরুখ জানিয়েছেন।

শাহরুখের কাছে পরিবারের সংজ্ঞা শিখেছেন অনেক মানুষই। একান্তই বাইরে না থাকলে বাড়িতেই সকলে রাতের খাবার খান। "আমাদের একসঙ্গে ডিনার করতে হবে এবং সেই ডিনারগুলিতে, আমরা আলোচনা করি সেদিন কার কাজ কেমন হলো," গল্প করতে করতেই জানিয়েছেন শাহরুখ। আর জানিয়েছেন, মন্নত আসলে ভারতীয় পরিবারের এক চিরায়ত কামনা। দেশের শেষ এই তারকার বাড়ি স্বাভাবিকভাবেই যে মানুষের কাছে হয়ে উঠবে 'মন্নত'সম, বলা বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।