নিজের কেন্দ্র বারাণসীতেই অপমান! মোদির দিকে চটি ছোড়ার অভিযোগ কি সত্য?

Slipper Thrown at PM Modi: চারদিক থেকে 'মোদি, মোদি' স্লোগান উঠছে। এরই মধ্যে একজন দর্শককে বলতে শোনা যায়, "চপ্পল ফেক কে মারা।"

inscript
৩ মিনিট
নিজের কেন্দ্র বারাণসীতেই অপমান! মোদির দিকে চটি ছোড়ার অভিযোগ কি সত্য?

বারাণসী তাঁর নির্বাচনী ক্ষেত্র। সেখানে জিতেওছেন তিনি, ব্যবধান কমেছে যদিও। মোদি বারাণসী থেকে তৃতীয় মেয়াদে ১,৫২,৫১৩ ভোটের ব্যবধানে জিতেছেন। ২০১৯ সালে এই আসনেই তিনি ৪.৮ লাখের ব্যবধানে জেতেন। ভারতবর্ষের প্রাচীন শহর বারাণসীর জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেশের তৃতীয় দফার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির দিকে কি উড়ে এল চপ্পল? কিছুকাল আগে এই রাজ্যে শিক্ষায় বেনজির দুর্নীতির অভিযোগে জেলে যাওয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চটি ছুঁড়ে মেরেছিলেন এক গৃহবধূ। এর আগে অনেক রাজনৈতিক নেতার মুখে কালি ছোড়া হয়েছে। তাবলে দেশের প্রধানমন্ত্রীকে চটি? নাকি কড়া পাহারায় থাকা প্রধানমন্ত্রীর গাড়ির উপর ধেয়ে আসে বর্জ্য পদার্থ? ঠিক কী ঘটেছে?

বারাণসী আসনে নির্বাচনে জয়লাভের পর মোদি প্রথম নির্বাচনী এলাকা সফরে যান। সেই সফর যে সুহানা ছিল না বলাই বাহুল্য। তুমুল বিতর্ক বাধে একটি ছোট্ট ভিডিওকে ঘিরে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তা আধিকারিক নরেন্দ্র মোদির গাড়ির বনেটের উপর ঝুঁকে পড়ে কী যেন একটা সরাচ্ছেন। চটি হোক বা বিষ্ঠা বা বর্জ্য, নিরাপত্তার কড়া বেষ্টনী ছিন্ন করে কীভাবে তা এসে পৌঁছল মোদির গাড়ি অবধি? বারাণসীর স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর কনভয় দশাশ্বমেধ ঘাট থেকে কেভি মন্দিরের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওর প্রায় ১৯ সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে, মোদির কনভয় এগোচ্ছে আর চারদিক থেকে 'মোদি, মোদি' স্লোগান উঠছে। এরই মধ্যে একজন দর্শককে বলতে শোনা যায়, "চপ্পল ফেক কে মারা।" ভিডিওতে দেখা যাচ্ছে, অজ্ঞাত বস্তুটি গাড়ির বনেটের উপর পড়েছিল। সেই গাড়িতেই ছিলেন প্রধানমন্ত্রী নিজে। প্রায় পাঁচ-ছয় সেকেন্ড পরেই দেখা যায়, প্রধানমন্ত্রীর সুরক্ষাদলের একজন সদস্য হাত বাড়িয়ে ওই জিনিসটি সরিয়ে দিচ্ছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল UGC-NET! যে ভয়াবহ শিক্ষা দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে মোদি ৩.০

UGC NET Cancelled: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলছে, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই ২০২৪ সালের জুন মাসের UGC-NET পরীক্ষা বাতিল করা হচ্ছে।

Security breach!

Video surfaces showing a slipper thrown at PM

’s bulletproof car in

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক্সিট পোল ও শেয়ার বাজার: যে মহা কেলেঙ্কারি ঘটালেন মোদি-শাহ

Exit Poll Share Market Scam: ৩০ লক্ষ কোটি টাকার এই ধস ভারতের শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ

. Security personnel quickly clears it. This was PM's first visit after LokSabha elections 2024

Investigations begin on the security breach

— Nabila Jamal (@nabilajamal_)

উত্তরপ্রদেশ পুলিশ বলছে, চপ্পল বা বর্জ্য নয় একটি মোবাইল ফোন নাকি ছোড়া হয়েছিল গাড়ির উদ্দেশে। তিনি এও বলছেন, ঘটনাটি 'অনিচ্ছাকৃত'। উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর গাড়িতে বস্তুটি ছোড়া হয়নি। তবে অনিচ্ছাকৃতভাবে কীভাবে মোদির গাড়িতে ফোন ধেয়ে আসে তা জানা যায়নি। ভিডিওতে যে নিরাপত্তারক্ষী তা সরান, তা হাতে থাকা বস্তুটিকে মোবাইল বলে মনেও হচ্ছে না যদিও।

ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীদের মতে, প্রধানমন্ত্রী মোদি যখন গঙ্গার ঘাট থেকে কেভি মন্দিরের দিকে যাচ্ছিলেন তখন তাঁর গাড়ির দিকে একটি মোবাইল ফোনই ধেয়ে আসে, তা পথচারীদের তরফ থেকেই 'অনিচ্ছাকৃতভাবে' গাড়ির বনেটে ছুড়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তার কি কোনও ত্রুটি ছিল না? তা নিয়ে অবশ্য কেউই সদুত্তর দেননি।

যদি সত্যিই কোনও বস্তু উড়ে এসে থাকে তাহলে মোদির ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম। প্রধানমন্ত্রী এর আগেও নানা প্রতিবাদের মুখে পড়েছেন। তাঁর কিছু অনুষ্ঠানে কালো পোশাক পরে আসার অনুমতি অবধি দেওয়া হয়নি বিরোধীদের।

সারা বিশ্বেই ছোট-বড়-মেজ-সেজ নেতাদের উদ্দেশ্য করে নানা কিছুই ছোড়া হয়েছে। যুক্তরাজ্যে, ম্যাভেরিক ডানপন্থী নেতা নাইজেল ফারাজের দিকে সম্প্রতি নানা জিনিস ছোড়া হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে ইরাকি সাংবাদিক মুনতাধর আল-জাইদি ইরাকের প্রধানমন্ত্রী মৌরি আল-মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় তৎকালীন সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে জুতো ছুড়েছিলেন। প্রয়াত জার্নাইল সিং সাংবাদিক থেকে পরে আপ নেতা হন। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় জগদীশ টাইটলারকে সিবিআইয়ের মুক্তি দেওয়ার অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের দিকে জুতো ছুড়েছিলেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।