মন্নতকেও হারাবে শাহরুখের ম্যানেজারের বাড়ি! কত বেতন পান পূজা দাদলানি?

SRK’s manager Pooja Dadlani: গৌরী খান নিজে এক বিখ্যাত ইন্টেরিয়র ডেকোরেটর। শাহরুখের ম্যানেজারের ঘরটিও নকশা করে দিয়েছেন তিনিই।

inscript
২ মিনিট
মন্নতকেও হারাবে শাহরুখের ম্যানেজারের বাড়ি! কত বেতন পান পূজা দাদলানি?

৪ বছর পর ফিরে এসেছেন। এসেছেন, জয়ও করেছেন। পাঠান প্রমাণ করেছে বলিউডের শেষ সুপারস্টার শাহরুখ খানই। খবর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এখন কিং খানের প্রশংসা-সমালচনা। যেটাই হোক, শিরোনামে তিনিই। কিং খানের ব্যক্তিগত ভালোলাগা, জীবন, অবসর, মন্নত, সন্তান সবটাই দেশের আগ্রহের বিষয়। তারকার জীবন যাপন বরাবরই আম জনতার কৌতূহলের বিষয়। আর সেই জীবন অনেকাংশে সামলে থাকেন যিনি বা যাঁরা তাঁরাও তারকাদের মতোই উঠে আসেন চর্চায়, যেমন এসেছেন পূজা দাদলানি। পূজা পেশায় শাহরুখের ম্যানেজার।

সম্প্রতি বিশ্বের সেরা ধনী অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন কিং খান। শাহরুখের এই ব্যস্ত জীবন, শ্যুটিং, বিজ্ঞাপন, প্রোমোশন, পার্টি সবটাই যিনি নিপুণ সামলে দেন তিনি পূজা। শাহরুখ বারেবারেই স্বীকার করেছেন তাঁর জীবনে পূজার ভূমিকা অসামান্য। সম্প্রতি SRK-র ম্যানেজার পূজা দাদলানি তাঁর বাড়িটি নতুন করে সাজিয়েছেন। সেই বাড়ি দেখে সারা দেশ হাঁ! শাহরুখের ভক্তদের মনে প্রশ্ন জাগছেই, শাহরুখের জীবন সামলাতে কত পারিশ্রমিক নেন পূজা?

View this post on Instagram

পূজা সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন বাড়িটির ছবি দিয়েছেন। সেই বাড়ির অন্দর দেখে শাহরুখের ভক্তরাও অবাক। মন্নতকে হেলায় হারাতে পারে এই বাড়ির অন্দরসজ্জা। একে মুম্বইয়ের মতো জায়গা, সেখানে এমন চক্ষু চড়কগাছ করা বাড়ি, এই বিলাসের জন্য পকেট রীতিমতো গরম থাকতেই হবে। নতুন বাড়ির ছবি শেয়ার করে পূজা দাদলানি লিখেছেন, "আমার নতুন বাড়িতে পা রাখছি... এবং এই নতুন যাত্রা শুরু করার জন্য গৌরী খান ছাড়া আমার পরিবারের অন্য কেই বা আর বাড়ি ডিজাইন করবে? সে আমার বাড়িকে ঘর করে তুলেছে..."

গৌরী খান নিজে এক বিখ্যাত ইন্টেরিয়র ডেকোরেটর। শাহরুখের ম্যানেজারের ঘরটিও নকশা করে দিয়েছেন তিনিই। বিষয়টি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে বলছেন, ক্লায়েন্ট যত বেশি উপার্জন করবেন, ম্যানেজারও তত বেশি উপার্জন করবেন। আর এক্ষেত্রে ঘরের পয়সা ঘরেই রইল! শাহরুখের থেকে বেতন নিয়ে তা দিয়ে গৌরীর সাম্মানিক মিটিয়ে অর্থের এক বৃত্তাকার সফর সম্পূর্ণ হয়েছে। শাহরুখের ম্যানেজার পূজার জীবনযাপনই প্রমাণ করে কাজের প্রতি তাঁর দক্ষতা কতখানি, কেনই বা শাহরুখ এতখানি নির্ভর করেন পূজার উপর, কেনই বা খোদ গৌরী পূজার বাড়ি সাজিয়ে দেন!

View this post on Instagram

তবে বলিউডের অন্দরের খবর বলছে, শাহরুখ এবং গৌরীর জীবনে শুধুই ম্যানেজার নন পূজা। পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মানুষ তিনি। প্রায় সব সফরে শাহরুখের সঙ্গী হন পূজা। শাহরুখের সন্তানদের সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক পূজার। সম্প্রতি শাহরুখ এবং আরিয়ান খানকেও পূজার এই নতুন বাড়িতে যেতে দেখা গিয়েছে। ফলে এই নয়া বাড়িটি খান পরিবারের তরফে একটি উপহারও হতে পারে।

এবার সেই প্রশ্নটিই ফের ফিরে আসে। পূজা দাদলানির বার্ষিক আয় কত? ভারতের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খানকে সামলান যিনি সারাটা দিন, তাঁর বেতন কতই বা হতে পারে? শাহরুখের মতো তারকাকে সামলাতে সামলাতে পূজা দাদলানি নিজেকে সেলিব্রিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক বিখ্যাত ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনিই বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চর্চিত ম্যানেজারদের একজন। MensXP-এর একটি রিপোর্ট অনুযায়ী পূজার বার্ষিক আয় প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা! তার মোট সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকারও বেশি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।