'অতিকথন মারাত্মক দোষ— শুধরে নাও,' শিখিয়েছিলেন সংগ্রাম স্যার...

Teachers' Day 2023 : কিছু প্রশ্নের উত্তর লিখে খাতাটা সংগ্রাম স্যারকে দিয়ে এলাম চুপি চুপি। নিজের কলমের ওপর অগাধ আস্থা।

Rupak Misra
২ মিনিট
'অতিকথন মারাত্মক দোষ— শুধরে নাও,' শিখিয়েছিলেন সংগ্রাম স্যার...

সংগ্রাম স্যারের সঙ্গে প্রথম এনকাউন্টারটা ছিল মিঠেকড়া। ২০০৬ সাল। ক্লাস নাইন, সেকশন 'এ'। রুটিনে লেখা 'বাংলা (পদ্য)'। শিবেনবাবুর আসার কথা। কিন্তু বদলে রুমে ঢুকলেন যিনি, তিনি কোনও কেতাদুরস্ত 'বাবু' নন, 'দাদা'। আনকোরা নতুন দাদা। ফিটফাট পোশাক। চাপদাড়ি। চাহনি নম্র, কিন্তু ধারালো। ঈষৎ দোদুলগতিতে চক-ডাস্টার আর 'পাঠ সংকলন' হাতে ডায়াসে উঠলেন। তারপর খানিক ঝুঁকে আলগা মেপে প্রশ্ন ছুঁড়ে দিলেন—"বাংলা ভাষা আর বাংলা সাহিত্য বলতে কী বোঝো? এ দুইয়ের মধ্যে সম্পর্কই বা কী? গুছিয়ে বলো দেখি!"

আলতো ভাবে ভাসিয়ে দেওয়া সওয়াল। 'এ আর এমন কী'-গোছের প্রতিক্রিয়া দেখাল কেউ কেউ। কিন্তু খানিক বাদে টনক নড়ল। মনে যে উত্তরের বুদ্বুদ উঠছে, সবই ভাসা ভাসা৷ স্পষ্ট নয়। 'গুছিয়ে বলা'-ও বেশ কষ্টকর। প্রশ্নটা স্যার 'হ্যান্টামেন্টি' (মালদাইয়া বুলি, অর্থ: 'এমনি এমনি') করেননি। ফলে সমবেত 'ভাবো ভাবো, ভাবা প্র‍্যাকটিস করো'-র টানে গুঞ্জন ঘনীভূত হলো। জমে উঠল কথোপকথন। সদ্যপাঠের সুঘ্রাণ সমেত উঠে এল 'আবোল তাবোল', চাটুজ্জেদের রোয়াক ছেড়ে টেনিদা, ভূমিপুত্র শিব্রাম—এমনকী স্বল্পতম পাঠের দুর্মর অস্মিতাসুদ্ধ রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিভূতিভূষণ, সত্যজিৎ-ও। খোলা মনে যে যার মতো তত্ত্ব দাঁড় করাল। একে অন্যের প্রস্থান যুক্তিজালে অসার প্রতিপন্ন করতে চাইল। কথায় কাটল কথার প্যাঁচ। আর নেপথ্যে দাঁড়ানো নবাগত মাস্টারমশাই বিতর্কের গাঁটগুলো একে একে আলগা টানে খুলে ফেলতে থাকলেন। পাঠ্যসূচির 'পতিত হেরিয়া কাঁদে'-র গৌরচন্দ্রিকা সেদিনের মতো তোলা রইল। বদলে ক্লাসে বসে সিলেবাসের বাইরের সাহিত্যে স্নান করলাম সকলে মিলে। সেই প্রথম।

মোটে একদিনের আলাপ। তাতেই মনে হলো, চোখ খুলেছে। এবার হাত-মকশোর পালা। টেক্সটের কিছু প্রশ্নের উত্তর লিখে খাতাটা সংগ্রাম স্যারকে দিয়ে এলাম চুপি চুপি। নিজের কলমের ওপর অগাধ আস্থা। ততদিনে 'উঠতি লেখক' হিসেবে স্কুলের অন্দরে খানিক সুনামও জুটেছে। নতুন শিক্ষকের মুখে সম্ভাব্য প্রশংসা শোনার রোমাঞ্চে বুঁদ হয়ে থাকলাম দু'দিন। তিনদিনের মাথায় ডাক পড়ল। থমথমে মুখে খাতা ফেরত দিলেন স্যার। দেখি পাতার পর পাতা জুড়ে আন্ডারলাইন, টিপ্পনী, সংশোধন। এল দীর্ঘ বাক্য ভেঙে লেখার নিদান, যথাসম্ভব আলংকারিকতা বর্জনের নির্দেশ। ভূমিকার নামে অতিকথন মারাত্মক দোষ— শুধরে নাও। সচেতন লেখালিখির গোড়ার পর্বের সেই আঘাত, সেই জরুরি অভিঘাত আমাকে আয়নার সামনে দাঁড় করাল। দুঃখ হলো খানিক। কিন্তু আনন্দ বহুগুণ। শেখার আনন্দ, সংশোধনের আনন্দ, নিজেকে আরও শাণিত করতে পারার আনন্দ৷

আক্ষরিক অর্থে হাতে ধরে বাংলা লিখতে শেখালেন সংগ্রাম স্যার৷ শেখালেন, কীভাবে টেক্সট পড়তে হয়। সিলেবাসের সিসিটিভি ফাঁকি দিয়ে মাঝেসাঝে পড়ে শোনাতেন 'বাইরের গল্প'। মনে আছে, ক্লাস টেনে বনফুলের 'নিমগাছ'-এর শেষ বাক্য শুনে আমি বহুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। সেদিন গোটা ক্লাসের স্তম্ভনমূর্তিটুকু দেখে বিনা মন্তব্যে, অল্প হেসে, স্যার পরের গল্পে চলে গেছিলেন। এত বছর কেটে গেল। তবু 'হারুন সালেমের মাসি'-র ক্লাইম্যাক্সের অনবদ্য ব্যাখ্যা আজও ভুলতে পারিনি। আজও শব্দ আর বাক্যের গোপন আঁতাত ধরে ফেলি যখন, স্মৃতি-বিস্মৃতির আলোছায়ায় মন ঘাই মারে দুপুরের সেই পদ্মকাঁপা বিলে।

লিখেছেন
Rupak Misra
Rupak Misra
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।