এক বৃদ্ধের হাতে জীবিত নাড়াজোলের কাঠের পুতুল শিল্প

Bengal Oldest Craft : বিশ্বনাথ বাবুর কথায় পুতুল সংগ্রাহক কুন্তল কুইল্যা তাঁকে নতুন করে এই পুতুল তৈরি করার অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। সেই জন্য আজও এই পুতুল শিল্পটিকে তিনি টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন।

Suvankar Das
৩ মিনিট
এক বৃদ্ধের হাতে জীবিত নাড়াজোলের কাঠের পুতুল শিল্প

বঙ্গ জীবনের রঙ্গমঞ্চে রাজনৈতিক হানাহানি, কুৎসা, কেচ্ছা, দুর্নীতির খবরের বাইরেও রয়েছে এক অন্য বাংলা, যা সৃজন দিয়ে ঘেরা। শত প্রতিকূলতার মধ্যেও সেই বাংলা বলে চলে বাঙালির লোকায়ত জীবনের কথা। শিল্পের সহজাত অনুভূতি বাঙালির মধ্যে চির বিদ্যমান। আর তার উপর ভর করেই কখনও পাথরের মধ্যে তো কখনও মাটি ও কাঠ দিয়ে অনিন্দ্য সুন্দর মরমী শিল্পের সৃষ্টি করেছে বাঙালি। তার শৈল্পিক চেতনার বীজ নিহিত রয়েছে সমাজের প্রান্তিক শ্রেণির মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক জনপদ নাড়াজোলে সেই চেতনার বীজের দেখা মেলে আজও। ৮২ বছর বয়সে দাঁড়িয়েও নিজের অনুপম তুলির ছোঁয়ায় নিথর কাঠের মধ্যে জাগতিক প্রাণের স্পন্দন সৃষ্টি করে চলেছেন শিল্পী বিশ্বনাথ দে। তাঁর নির্মিত কাঠের পুতুল বাংলার লোকসংস্কৃতির ও ঐতিহ্যের অন্যতম স্তম্ভ।

বর্তমান সময় দাঁড়িয়ে কাঠের তৈরি পুতুলের প্রসঙ্গ উঠলে প্রথমেই পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের নতুন গ্রামের প্রসঙ্গ উঠে আসে। কিন্তু এ বঙ্গভূমে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে আজও বহু প্রতিকূলতার মধ্যে কাঠের পুতুল তৈরির অস্তিত্ব টিকে রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো নাড়াজোল। শৈশবে পিতা পঞ্চানন দে-র থেকে কাঠের পুতুল তৈরির শৈলী শেখেন বিশ্বনাথ দে। বংশপরম্পরায় কাঠের পুতুল তৈরির প্রাথমিক পাঠ বাবার কাছ থেকে শিখলেও কিশোর বিশ্বনাথ দে অনুপ্রাণিত হয়েছিলেন পিয়াশালা এবং ক্ষীরপাইয়ের ঘরানার পুতুল নির্মাণ দেখে। শিল্পীর কথায়, আজ থেকে অর্ধশতাব্দীরও বেশি সময় আগে অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রথের মেলা উপলক্ষ্যে বিপুল পরিমাণে কাঠের পুতুল গড়ে তুলত আঞ্চলিক শিল্পীরা। এমনকি সেই সময় শিল্পীদের থেকে পাইকারি বিক্রেতারা কাঠের পুতুল কিনে নিয়ে মেলায় বসতেন। সেই সময় একেকটা পুতুলের দাম ছিল এক থেকে দেড় টাকার মধ্যে। কৈশোর বয়সে বাবার সঙ্গে নাড়াজোলের মেলায় পুতুল নিয়ে বসতেন বিশ্বনাথ দে। সেই সময় আমড়া কাঠ দিয়ে পুতুল তৈরির রীতি ছিল। বাজার চলতি গুঁড়ো রঙকে তেঁতুল বীজের তৈরি আঠায় মিশিয়ে পুতুল দেহ রাঙিয়ে তোলা হতো। বর্তমানে যদিও পুতুল নির্মাণে আকাশমণি কাঠ ব্যবহার করা হয়। পুতুলের শরীর রঙে বাঙ্ময় করার ক্ষেত্রে আধুনিক ফেব্রিক কালার ব্যবহার করা হয়।

বিশ্বনাথ দে-র তৈরি কাঠের পুতুলের উচ্চতা ৯ ইঞ্চি। পুতুলটি আদতে বঙ্গবধূর প্রতীক। উন্নত ললাট। টানা চোখ। সিঁথিতে সিঁদুর। নাকে নথ। গাঢ় হলুদ মুখমণ্ডল। কপালে গোলাকার লাল টিকা। আর সেই টিকাকে ঘিরে ছোট ছোট সাদা রঙের গোলাকার টিকা। আলাদা করে পুতুলের হাত বা পা নেই। পুতুলটির কপালের দিকের অংশটি ত্রিকোণাকৃতি। পুতুলের গোটা শরীর নিজের মনের ভাবনায় অলংকরণ করে গিয়েছেন শিল্পী। এখানে শিল্পীর অনুপম ও ধৈর্যশীল তুলির স্পর্শ আমরা অনুভব করতে পারি। পুতুলের অলংকরণের মধ্য দিয়ে ফুটে উঠেছে শিল্পীর আলপনা শৈলী।

পুতুলটি গোলাকার নয়। অর্ধবৃত্তাকার। রঙ করার আগে কাঠটিকে খোদাই করে পুতুলের প্রাথমিক গঠন তৈরি করে নেন শিল্পী। তারপর শুরু হয় রঙের খেলা। পুতুলটির শরীরে ঘাগরা শৈলী তুলে ধরার জন্য কাঠের শরীরে বুকের দিকে বাটালি দিয়ে খাজ তৈরি করেন। আবার ঘাগরা শৈলীর প্রয়োজন না পড়লে খাঁজ দেন না। শিল্পীর কথায়, আজকের সময় দাঁড়িয়ে মেলায় এই পুতুলের চাহিদা একেবারেই নেই। তবুও কলকাতা থেকে আগত শিল্প রসিকরা নাড়াজোল ঘুরতে এলে এই পুতুলের খোঁজে তাঁর কাছে আসেন। রথযাত্রা উপলক্ষে এ বছর কাঠের ৯ ইঞ্চি উচ্চতার গোলাকার জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা নির্মাণ করেছেন বিশ্বনাথ দে। জগন্নাথদেবের মস্তকে অনিন্দ্য সুন্দর মুকুট শিল্পীর মুন্সিয়ানার পরিচয় বহন করে চলেছে। বিশ্বনাথ বাবুর কথায় পুতুল সংগ্রাহক কুন্তল কুইল্যা তাঁকে নতুন করে এই পুতুল তৈরি করার অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। সেই জন্য আজও এই পুতুল শিল্পটিকে তিনি টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু শুধু এই কাঠের পুতুল তৈরি করে সংসার চলে না, তাই এর পাশাপাশি মাটির প্রতিমা নির্মাণ করে থাকেন তিনি। উল্লেখ করা যেতে পারে গোটা নাড়াজোলে একমাত্র তিনিই এই কাঠের পুতুল তৈরির শিল্পকে ধরে রেখেছেন। নাড়াজোল পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। সেখানে দাঁড়িয়ে নাড়াজোলের লুপ্তপ্রায় শিল্পধারাকে নিজের হাতে টিকিয়ে রেখেছেন শিল্পী বিশ্বনাথ দে।

লিখেছেন
Suvankar Das
Suvankar Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।