রঘুর পর আরও এক হাতিকে দত্তক, জমে উঠেছে 'এলিফ্যান্ট হুইস্পারার্স' বোম্মান-বেলির সংসার

Elephant Whisperers Bomman-Bellie Calf : অবশ্য এখানেই থেমে থাকেননি বোম্মান আর বেলি। সম্প্রতি নিজেদের ‘সংসার’ আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

inscript
২ মিনিট
রঘুর পর আরও এক হাতিকে দত্তক, জমে উঠেছে 'এলিফ্যান্ট হুইস্পারার্স' বোম্মান-বেলির সংসার

মাত্র ৪১ মিনিটের একটি ছবি। আর সেটাই গোটা পৃথিবীর আপামর মানুষের মনে জায়গা করে নিল। অনাথ হাতির সঙ্গে মানুষের এমন মধুর সম্পর্ক, তাও কোনও সিনেমা নয়, একেবারে বাস্তব ছবি। মনের ভেতর কোথাও একটা দাগ কেটে গিয়েছে এই বিশেষ তথ্যচিত্রটি। আর তাকেই সম্মান জানিয়েছে গোটা বিশ্ব। অস্কারের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে এটি। কথা হচ্ছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সম্পর্কে। ভারতের এক দম্পতি আর তাঁদের ছোট্ট এই হাতিকে নিয়েই তৈরি হয়েছে এক মায়ার গল্প।

অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্রের শিরোপা পাওয়ার পর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। নীলগিরির থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পের কথা এখন গোটা দুনিয়া জানে। সবাই এখানে একবার হলেও আসতে চাইছেন দেখতে চাইছেন রঘুকে। রঘু, সেই ছোট্ট অনাথ হাতির ছানা, যাকে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’-এ দেখা গিয়েছিল। রাতারাতি সেলেব্রিটি হয়ে গিয়েছে সে। এখন অবশ্য বেশ মজাতেই আছে রঘু। খাচ্ছে দাচ্ছে, খেলে বেড়াচ্ছে। সেলেব্রিটি বলে কথা! থেপ্পাকাডুর এই ক্যাম্পে পর্যটকদের সংখ্যাও আগের থেকে বেড়ে গিয়েছে। এতসবের মাঝে চুপ করে বসে থাকেন বোম্মান আর বেলি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অস্কারের মঞ্চে কলকাতার মেয়ে! 'এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর দৌলতে বিরল কৃতিত্ব বাঙালি কন্যার

The Elephant Whisperers Oscar Bong Connection : জুড়ে গিয়েছে অস্কারের মঞ্চ, এবং কলকাতাও! এবারের অস্কারের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে আছেন এক বঙ্গতনয়া।

রঘুকে কোলেপিঠে করে মানুষ করেছেন তাঁরা। বোম্মান আর বেলিও এই ক্যাম্পের অনেকটা জায়গা জুড়ে রয়েছেন। রয়েছে তাঁদের সংসার। সেখানে রয়েছে রঘু। সেই গল্প বিশ্বের মঞ্চে উঠে আসার পর তাঁদের আনন্দের আর শেষ নেই। অনাথ রঘুকে হারিয়ে যেতে দেননি তাঁরা, বরং ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। হাতিও সেই ভালোবাসা ফিরিয়ে দেয় তাঁদের। এসব নিয়েই এখন বোম্মান আর বেলির সংসার। অস্কারের সোনালি ট্রফির আলো সেই মুহূর্তগুলোকে আরও রঙিন করে রাখে।

অবশ্য এখানেই থেমে থাকেননি বোম্মান আর বেলি। সম্প্রতি নিজেদের ‘সংসার’ আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সরকার চালিত থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে আরও একটি অনাথ হাতিশাবকের দায়িত্ব নিয়েছেন তাঁরা। মুদুমালাইয়ের কাছে ধর্মপুরী থেকে এই হাতির শাবকটিকে উদ্ধার করা হয়েছে। বন দফতরের তরফে বহুবার চেষ্টা করা হয়েছে, যাতে ছোট্ট হাতিটি তার দলে চলে যায়। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষমেশ বোম্মান আর বেলিই হয়ে ওঠেন তাঁদের ভরসা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অস্কারজয়ী দুই হাতিকে দেখতে ভিড় পর্যটকদের! রাতারাতি বিখ্যাত ভারতের এই পর্যটনকেন্দ্র

The Elephant Whisperer Oscars: মুদুমালাই-থেপ্পাকাডু হাতি ক্যাম্পে এই রঘু আর আম্মুকে স্বচক্ষে দেখতে এখন ভিড় জমাচ্ছেন মানুষ।

একমুখ হাসি নিয়ে এই অনাথ, একলা হাতিটিকেও আগলে নিয়েছেন বোম্মান আর বেলি। এদিকে হাতিটিও পেয়ে গিয়েছে স্নেহের পরশ। সবসময় এলিফ্যান্ট হুইস্পারার্সদের হাতের সঙ্গে শুঁড় পেঁচিয়ে রাখে। রঘুর পাশাপাশি নতুন এই সদস্য আসায় দায়িত্বও বাড়ল। এখনও নাম ঠিক করা হয়নি এই হাতির। তবে ইতিমধ্যেই বোম্মান আর বেলির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চার মাসের ছোট্ট হাতিটির কোনও ক্ষতি হতে দেবেন না ওই দম্পতি, জানেন নেটিজেনরা।

সবাই আরও খুশি, কারণ রঘু একজন খেলার সঙ্গী পেয়ে গেল। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল একটাই কথা। বোম্মান আর বেলি যেন স্বয়ং ঈশ্বরের দূত। অবিলম্বে তাঁদের নিয়ে আরও বড় পরিকল্পনা করা হোক। আরও পশু নিজের পরিবার ফিরে পাক। সত্যিই, যদি বোম্মান আর বেলির মতোই যদি সবাই হতেন, সবাই ভালোবাসায় ভরিয়ে দিতেন পৃথিবী! নেটিজেনদের মুখে এখন এমন স্বপ্নের কথাই উঠে আসছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।