'দোষীর শাস্তির দায়িত্ব সরকারের', আরজি কর নিয়ে যা বললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

RG Kar incident: এই প্রথম বার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

inscript
২ মিনিট
'দোষীর শাস্তির দায়িত্ব সরকারের', আরজি কর নিয়ে যা বললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

আরজি কর কলেজে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা রাজ্য উত্তাল। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির মধ্যেই প্রায় এক মাস পর এই ঘটনা নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের পাশে রয়েছে আরএসএস, সে কথাও জানান তিনি।

গত ৯ অগস্ট আরজি কর কলেজের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়ে ধর্ষণ ও অকথ্য নির্যাতনের প্রমাণ। আরজি করের ঘটনার পর থেকেই গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। কার্যত 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে উত্তাল গোটা বাংলা। যে কোনও কিছুর বিনিময়ে আরজি করের নির্যাতিতার জন্য সুবিচার চায় আট থেকে আশি, বিভিন্ন স্তরের মানুষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'তারিখ পে তারিখ'-ই সত্য তবে! কেন ১৭ সেপ্টেম্বর আরজি করের আগামী সুপ্রিম শুনানি?

RG Kar Supreme Court Hearing: ১৭ সেপ্টেম্বর আগামী শুনানির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এরই মধ্য ওই ঘটনায় গ্রেফতার হয়েছে এক সিভিক ভলিন্টিয়ার। সেই ঘটনার সূত্রে ধরে পর্দা উঠেছে একের পর এক দুর্নীতি থেকে। সিবিআই মামলার তদন্তভার নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও কয়েক জনকে। গোড়া থেকেই আরজি করের ঘটনা নিয়ে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। দোষীকে নিরাপত্তা দেওয়ারও অভিযোগ উঠেছে মমতা সরকারের বিরুদ্ধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ষণের ২৪ ঘণ্টা পরেই কেন 'ক্রাইম সিন' মেরামতির নির্দেশ দেন সন্দীপ ঘোষ?

RG Kar Sandip Ghosh: অনুমতিপত্রটি হাতে আসার পরে পরিষ্কার বোঝা যাচ্ছে, তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করাতে কতখানি মরিয়া ছিলেন সন্দীপ ঘোষ।

এই পরিস্থিতিতে এক মাসে এই প্রথম বার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তিনি এদিন জানান, ভারতের সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃ শক্তি হিসেবে আরাধনা করে এসেছে। সীতাহরণ যখন হয়েছে তারপরেই হয়েছে রামায়ণ। ঠিক তেমনই দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারতের রচনা হয়েছে। এহেন ভারতবর্ষে এমন ঘটনা কীভাবে ঘটল? আমাদের প্রত্যেককে আরও বেশি সচেতন হতে হবে। যা ঘটেছে তাতে গোটা দেশ উদ্বেগে রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালন করতে সরকার যে পদক্ষেপ করবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন থাকবে।"

সোমবার আরজি কর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিনই শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তবে তাতে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট। ফের একবার এই মামলার স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দ্বিতীয় শুনানি বলে জানানো হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।