ফের বাড়ল সুদের হার, কীভাবে ঘরে বসেই জানতে পারবেন কত টাকা জমলো প্রভিডেন্ট ফান্ডে?

EPFO Balance Check : বাড়ল EPF-এর সুদের হার, এবার থেকে এই চার নিয়মে ঘরে বসেই জানতে পারবেন জমানো টাকার পরিমাণ

inscript
২ মিনিট
ফের বাড়ল সুদের হার, কীভাবে ঘরে বসেই জানতে পারবেন কত টাকা জমলো প্রভিডেন্ট ফান্ডে?

কথায় বলে, আগে সুদ পরে আসল! তাই সুদের হার কতটা বাড়ল অথবা কমলো সেই নিয়ে আলোচনা চলে বিশেষজ্ঞ মহলে। সাধারণ মানুষকে এই বিষয়ে সবসময় আপডেট রাখতে নতুন নির্দেশিকা জারি করে আয়কর দপ্তর। সম্প্রতি সেই নির্দেশিকা থেকেই জানা গিয়েছে, যে ফের সুদের হার বেড়েছে প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের ওপর। চাকরিজীবীদের কাছে ভরসার জায়গা হল এই ফান্ড। মাসিক বেতন থেকে একটা অংশ প্রতি মাসেই জমা হয় ফান্ডে, আর তার ওপরই আরোপিত হয় শতকরা সুদের হার।

এই প্রভিডেন্ট ফান্ড হল খানিকটা অন্ধের যষ্ঠির মতো। ধরা যাক, তড়িঘড়ি টাকার প্রয়োজন, ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভাঙতে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক সেই সময় ভরসা এই প্রভিডেন্ট ফান্ড। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকার জোগাড় করতে এটাই বড় ভরসা কর্মজীবীদের। সম্প্রতি সেই প্রভিডেন্ট ফান্ড নিয়েই সামনে এসেছে একটি খুশির খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) এর বৈঠকে ইপিএফের সুদের হার কিছুটা বাড়ানো হয়েছে, বলেই জানানো হয়েছে।

কত বেড়েছে সুদের হার?

কেন্দ্রীয় বোর্ড সম্প্রতি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF এর ইন্টারেস্ট রেট বাড়িয়ে ৮.১৫% করেছে। অর্থাৎ চলতি বছরে আপনি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র অধীনে থাকা অ্যাকাউন্টে টাকা জমা রাখলে ৮.১৫% হারে সুদ পাবেন। তবে জানেন কি এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ ঠিক কতটা বাড়ল বা কমল সেটা জানতে আর দৌড়াদৌড়ি করতে হিবে না, এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই ব্যালেন্স চেক করে নিতে পারবেন এই পিএফ অ্যাকাউন্টের।

নিম্নলিখিত পদ্ধতিগুলোর সাহায্যে করতে পারবেন ব্যালেন্স চেক...

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন কোন লাভের হদিশ দিচ্ছে RBI, জানেন কোথায় টাকা রাখলে পাবেন বেশি সুদ?

Reserve Bank of India : বর্তমানে রেপো রেট বাড়ার কারণে FD এর ওপর সুদের হার বেড়েছে অনেকখানি। কিন্তু পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে আরও একটি অভিনব সুযোগ যাতে আপনি পেতে পারেন ফিক্সড ডিপোজিট এর থেকেও বেশি হারে সুদের অর্থ।

১. সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে -

এইভাবে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই গুগলের সার্চ বারে গিয়ে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে সার্ভিস ট্যাবে ক্লিক করলে একটি ড্রপ ডাউন তালিকা আসবে। ওই তালিকা থেকে ‘ফর এমপ্লয়ি’ সেকশনে গিয়ে ‘মেম্বার পাসবুক’ অপশন সিলেক্ট করে নিন। এরপর আপনার সামনে খুলে যাবে একটি লগ ইন পেজ। সেখানে নিজের ইএএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখে নিতে পারবেন অ্যাকাউন্টের সঞ্চিত অর্থের পরিমাণ।

২. UMANG অ্যাপের মাধ্যমে :

গুগল প্লে স্টোর থেকে UMANG নামের অ্যাপটি ডাউনলোড করে পিএফ ব্যালেন্স চেক করতে পারেন। এখানে প্রথমে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তারপর সহজেই পাসবুক চেক করে ব্যালেন্স জানতে সক্ষম হবেন আপনি।

৩. SMS-এর মাধ্যমে :

এছাড়া ইন্টারনেট বা অ্যাপ ব্যবহারের সুবিধা না থাকলে ঘরে বসে একটা এসএমএস করেও জেনে নিতে পারবেন ঠিক কত টাকা জমল আপনার পিএফ অ্যাকাউন্টে। আপনি, আপনার ইএএন ইপিএফও-তে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৮৯৯ নম্বরে ‘EPFOHO UAN ENG’ লিখে একটি এসএমএস পাঠালে, সেখানে আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন।

৪. মিসড কলের মাধ্যমে :

এছাড়া একেবারে বিনামূল্যে মিসড কল দিয়েও পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আপনি। পিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনি ইএএনের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ টোল ফ্রি নম্বরে মিসড কল দিলেই আপনাকে জানানো হবে সঞ্চিত অর্থের পরিমাণ। তবে খেয়াল রাখবেন এর জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং মোবাইল নম্বর ইএএনের সঙ্গে অবশ্যই লিঙ্ক করানো থাকতে হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।