দাড়ির দৈর্ঘ্য ৮ ফুট তিন ইঞ্চি! নিজের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন করে তাক লাগালেন এই ব্যক্তি

Longest Beard of word : ২০০৮ সালে প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছিলেন, জানেন দৈর্ঘ্যে কত লম্বা তাঁর দাড়ি?

Kankana Mukherjee
২ মিনিট
দাড়ির দৈর্ঘ্য ৮ ফুট তিন ইঞ্চি! নিজের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন করে তাক লাগালেন এই ব্যক্তি

স্বাভাবিকের থেকে কিছুটা আলাদা, অনেকটা অন্যরকম কিছু করার নেশা মানুষের চিরকালীন। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাক লাগিয়ে দেওয়ার এই অভ্যাসটা কেমন যেন সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছে। হাতে হাতে ঘুরতে গণ মাধ্যম। আর তাতেই নিত্যদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অন্যরকম ঘটনার নজির সামনে আসছে। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার আগে বসে যাচ্ছে ভাইরাল শব্দটা। সম্প্রতি এরকমই একটি ঘটনার সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছেন সারওয়ান সিং নামের এক শিখ।

তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হল, ক্রিকেট ফুটবলে যেমন নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার ঘটনা শোনা যায়, এক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। সারওয়ান সিং নামের ওই ভদ্রলোকের সঙ্গে প্রতিযোগিতায় আশেপাশে আর কেউ ছিল না, তিনি নিজেই ছিলেন নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী। এর আগেও বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেকর্ডধারী পুরুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নাম ছিল তাঁরই। এবার সেই নিজের করা রেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"জিভ পুড়িয়ে দিল, এর স্বাদ..." স্যুইসাইড নোটে যেভাবে সায়ানাইডের স্বাদ লিখেছিলেন এই ভারতীয়...

Cyanide Taste: স্যুইসাইড নোট লেখার জন্য যে কলমটি ব্যবহার করেছিলেন তিনি, সেই কলমের পিছনের অংশ দিয়েই মদের মধ্যে সায়ানাইড গোলেন তিনি।

২০০৮ সালে প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছিলেন সারওয়ান সিং। সেই সময়ে তাঁর দাড়ি দৈর্ঘ্যে ছিল প্রায় সাত ফুট আট ইঞ্চি সমান লম্বা। তাঁর এই খেতাব তাঁকে একদিকে যেমন গর্বিত করেছিল, পাশাপাশি জেদ আরও বাড়িয়ে দেয়। নিজের জায়গা আরও পাকাপাকি করতে তাই তিনি আরো যত্ন নেওয়া শুরু করেন দাড়ির। পরবর্তীতে ২০১০ সালে পাওয়া তথ্য থেকে জানা যায় তখন তাঁর দাড়ির দৈর্ঘ্য ছিল ৮ ফুট ২.৫ ইঞ্চি সমান।

ব্রিটিশ কলাম্বিয়ার সারে থেকে এদেশে আসেন সারওয়ান সিং। বর্তমান রেকর্ডের তথ্য অনুযায়ী তাঁর দাড়ির দৈর্ঘ্য, ৮ ফুট ৩ ইঞ্চি। পাশাপাশি আরও জানা যায়, এই ব্যক্তি নিজের ১৭ বিচির বয়স থেকেই দাড়ি রাখতে শুরু করেন। সেই থেকেই ক্রমাগত বেড়েছে দাড়ি। উপরন্তু তিনি নিজে তাঁর এই দাড়িকে শিখ ধর্মের প্রতীক বলে দাবি করেন, আর ঠিক সেই কারণেই কখনও দাড়ি কাটেন না।

জানা গিয়েছে দাড়ির দৈর্ঘ্যের সঠিক মূল্যায়ন করার সময়, প্রথমে তা ভিজিয়ে তারপর পরিমাপ করা হয়েছিল যাতে কোনও অংশে কুঁচকে যাওয়া থাকলে তা দৈর্ঘ্য পরিমাপে বাধা দিতে না পারে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে জানা গিয়েছে সারওয়ান কীভাবে তাঁর দাড়ির যত্ন করেন। ঠিক যেভাবে চুলের যত্ন করা হয়, রোজ সকালে খুলে জলে ভিজিয়ে রাখেন। নিয়মিত শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন দাড়ি। এমনকী কন্ডিশনার লাগাতেও ভোলেন না। এরপর খুব ভালো করে সেই দাড়ি শুকিয়ে নেন।গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সৌজন্যে তিনি আরো বেশি করে গর্বিত বলেই জানিয়েছেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।