শেষ হচ্ছে কোভিডবর্ষ, বাজিগর এই পাঁচটি ট্রেন, অসময়েও লক্ষ্মীলাভ...

Piya Saha
২ মিনিট
শেষ হচ্ছে কোভিডবর্ষ, বাজিগর এই পাঁচটি ট্রেন, অসময়েও লক্ষ্মীলাভ...

কারও পৌষ মাষ কারও সর্বনাশ- প্রবাদটি যে কতটা সত্যি তা আরও একবার প্রমাণিত হল। কী ভাবে? শুনুন তবে। অতিমারী পরিস্থিতিতে যখন বিশ্বের ছোট-বড় সব রকমের ব্যবসা মন্দার মুখে, সেনসেক্সের গ্রাফ রোজ নিম্নমুখী, সেই সময়েও শ্রীবৃদ্ধি হল ভারতীয় রেলের। সারা দেশে প্রায় তেরো হাজারেরও বেশি যাত্রীবাহী ট্রেন চলে এই মুহূর্তে। রোজ কয়েক লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছন ট্রেনে করে। কিন্তু যাত্রীভাড়া থেকে পাওয়া অর্থের পরিমাণ খুব সামান্য বলেই দাবি ভারতীয় রেলমন্ত্রকের। উপরন্তু, করোনাকালে দেশজুড়ে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে বেশ কিছু সময় বন্ধও ছিল রেল পরিষেবা। কিন্তু তাতে কী? শেষ আট মাসে একশো কোটিরও বেশি উপার্জন করেছে ভারতীয় রেল, তাও আবার মাত্র পাঁচটি যাত্রীবাহী ট্রেন থেকেই।

মধ্য-পশ্চিম রেলওয়ের তরফে জানানো হচ্ছে, ‘ করোনা পরিস্থিতি সত্ত্বেও ভারতীয় রেলওয়ে পাঁচটি যাত্রীবাহী ট্রেন থেকে একশো কোটিরও বেশি আয় করেছে। শেষ আট মাসে মধ্য-পশ্চিম রেলের পাঁচটি ট্রেন থেকে আয় হয়েছে ১০০.০৩ কোটি টাকা। যে পাঁচটি ট্রেন থেকে এই পরিমাণ অর্থ এসেছে সেগুলি হল- ১. জব্বল্পুর-নিজামউদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস, ২.রেওয়া- আনন্দবিহার এক্সপ্রেস, ৩. জব্বল্পুর –হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ৪. জব্বল্পুর –দুর্গ অমরকন্টক এক্সপ্রেস এবং ৫. জব্বল্পুর- সোমনাথ এক্সপ্রেস। এই ট্রেনগুলির আয় যথাক্রমে –

১. ২২১৮১ জব্বল্পুর-নিজামউদ্দিন গন্ডোয়ানা এক্সপ্রেস থেকে ২১.৩২ কোটি টাকা আয় হয়েছে।

২. ১২৪২৭ রেওয়া- আনন্দবিহার এক্সপ্রেসের আয় ২.০.৫২ কোটি টাকা।

৩. ১১৪৪৭ জব্বল্পুর –হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস আয় করেছে ১৯.৯৩ কোটি টাকা।

৪. ১২৮৫৪ জব্বল্পুর –দুর্গ অমরকন্টক এক্সপ্রেসের আয় ১৯.৫৯ কোটি টাকা।

৫. ১১৪৬৪ জব্বল্পুর- সোমনাথ এক্সপ্রেস ১৮.৬৭ কোটি টাকা আয় করেছে।

এছাড়াও শেষ আট মাসে যে পাঁচটি ট্রেনে সর্বাধিক যাত্রী হয়েছে সেগুলি হল-

১. ট্রেন নম্বর ১২০৫৯ কোটা - নিজামুদ্দিন জন শতাব্দী এক্সপ্রেস ৭.৪৬ লক্ষ যাত্রী বহন করেছে।

২. ট্রেন নম্বর ১১৪৪৭ জব্বলপুর - হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস বহন করেছে ৬.৩২ লক্ষ যাত্রী।

৩. ট্রেন নম্বর ১২১৯২ জব্বলপুর - নিজামুদ্দিন শ্রীধাম এক্সপ্রেসে যাত্রীর পরিমাণ ৫.৪১ লক্ষ।

৪. ট্রেন নম্বর ১২৮৫৪ ভোপাল - দুর্গ অমরকন্টক এক্সপ্রেসে যাত্রী সংখ্যা ৫.৩৭ লক্ষ।

৫. ট্রেন নম্বর ১২১৮৯ জব্বলপুর - নিজামুদ্দিন মহাকৌশাল এক্সপ্রেস চড়েছেন ৫.১৫ লক্ষ যাত্রী ।

কিছু দিন আগে, জাতীয় পরিবহণকারী সংস্থা চারটি রাজধানী এক্সপ্রেস ট্রেনকে নতুন উন্নত মানের তেজস ট্রেনের কোচের সঙ্গে রূপান্তরের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন নম্বর ২০৫০১/০২ আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৯৫১/৫২ মুম্বই-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৯৫৩/৫৪ মুম্বই-নিজামুদ্দিন আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১২৩০৯/১০ রাজেন্দ্র নগর (নতুন দিল্লি) পাটনা রাজধানী) এক্সপ্রেস।

আজও দেশের অধিক সংখ্যক মানুষের কাছে রেলই যে যাতায়াতের অন্যতম ভরসাযোগ্য মাধ্যম তার প্রমাণ এই পরিসংখ্যানই।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।