পর্যটক দেখলেই মেরে ফেলে উপজাতিরা! ভারতের কোথায় রয়েছে এই রহস্যময় নিষিদ্ধ দ্বীপ?

Isolated Tribes : একা থাকতেই পছন্দ করে এরা, পর্যটক দেখা মাত্রই মেরে দেয়, কিন্তু কেন এমন করে ভারতের এই উপজাতিরা?

Kankana Mukherjee
২ মিনিট
পর্যটক দেখলেই মেরে ফেলে উপজাতিরা! ভারতের কোথায় রয়েছে এই রহস্যময় নিষিদ্ধ দ্বীপ?

একা একা থাকতেই পছন্দ করে এরা, পরিচিত গণ্ডির বাইরে যা কিছু, তার সবেতেই চরম অবিশ্বাস! অচেনা মুখ দেখলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে, এমনকী খুন করতেও হাত কাঁপে না মোটেই! শুনতে অবাক লাগলেও এই ভয়ংকর উপজাতিরা সত্যিই আছে। আজও যারা নিজেদেরকে পরিবর্তিত সভ্যতা থেকে বহু দূরে সরিয়ে রেখেছে। জানলে অবাক হবেন বিশ্বের এই ভয়ংকর উপজাতিরা বসবাস করে এই দেশেই। না জেনে ঘুরতে গেলে পড়তে পারেন মহা বিপদে, মৃত্যু পর্যন্ত ঘনিয়ে অস্ত্র পারে অকালে, জানেন কোথায়?

নগরায়ন এবং আধুনিকীকরণের হাত ধরে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ। আর এই বদলে যাওয়ার সময়ের সঙ্গে সাজুজ্য রেখে মানুষও এগিয়ে গিয়েছে অনেকটা পথ। তবে আজও এই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কিছু উপজাতি যারা আদতে রক্ত মাংসের মনুষ্য প্রজাতি হলেও নগর সভ্যতার এই যে আধুনিকীকরণ তার থেকে বহু দূরে অবস্থান করছে। পরিবর্তনের আলো পৌঁছাতে পারেনি তাদের কাছে। ফলে তারাও আপন করে নিতে পারেনি আমাদের এই আধুনিক সমাজকে। এই যে ভয়ংকর উপজাতিদের কথা বলা হচ্ছে তারাও রয়েছে সেই তালিকায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১১১ বছর পর ভাইরাল হল ঐতিহাসিক মেনু কার্ড! কী কী খাবার পরিবেশন করা হয়েছিল টাইটানিকে?

TITANIC Menu Chart : সমুদ্রে ডুবে যাওয়া সেই বিখ্যাত টাইটানিকের খাবারের মেনু কার্ড সামনে এল, এতগুলো বছর পেরিয়ে এসেও যেন বিস্ময় জাগায় এ ঘটনা...

এই বিশেষ উপজাতিদের নাম সেন্টিনেলিজ উপজাতি। সেন্টিনেলিজ উপজাতির মানুষদের বসবাস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে সেন্টিনেল দ্বীপে। ভারত সরকার এই দ্বীপে পর্যটক বা অন্য মানুষদের যাতায়ত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সরকার থেহে নিয়ম কড়া নিয়ম জারি হয়েছে যখন তার গভীরতা নিশ্চয়ই রয়েছে। এই উপজাতিটিকে আজও ভারতের মধ্যে নগর-সমাজ থেকে সবচেয়ে নির্জন ও বিচ্ছিন্ন উপজাতি হিসেবে বিবেচনা করা হয়।

সেন্টিনেলী জনগোষ্ঠী হল আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই জাতি দক্ষিণ এশীয় জনগোষ্ঠীগুলোর একটি। গ্রেট আন্দামান উত্তর সেন্টিনেলী দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস। এদের ভাষাও সম্পূর্ণ আলাদা। অনুমান করা হয় যে, তাদের মোট জনসংখ্যা ৫০ থেকে ২০০-এর কাছাকাছি। এদের মূল পেশা শিকার। এরা সাধারণত অচেনা মানুষ দেখলেই হামলা চালায়। তার একটা কারণ অবশ্যই বদলে যাওয়া পরিবেশের সঙ্গে যুঝে উঠতে না পারা। গত ২০১৮ সালে সামনে আসে এক হামলার ঘটনা, এখানেই শেষ নয়, জানা যায় ওই হামলায় এক বিদেশি পর্যটক প্রাণও হারান। তার পর থেকে আরও কড়াকড়ি করা হয় নিয়মে ।

প্রসঙ্গত, সত্তরের দশক থেকে এই আদিবাসীদের নিয়ে কাজ শুরু করেন টিএন পন্ডিত। ১৯৭৩ সালে প্রথম ওই দ্বীপে যান তিনি। এই আদিবাসীদের নিয়ে একটি গবেষণা কার্যক্রম শুরু করেন তখনই। পাশাপাশি এই গবেষণার অংশ হিসাবে সেন্টিনেলিজ আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টাও করেন। যদিও ১৯৯১ সালে ওই দ্বীপে গিয়ে তিনিও উত্তেজনার মুখে পড়েছিলেন বলেই জানা গিয়েছে। তারপর অনেক গবেষকই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আজও জীবনের মূল স্রোত থেকে বহু বহু দূরে একাকী রয়ে গিয়েছে এই সেন্টিনেলিজ উপজাতি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সাত দিনের ব্যবধানে দুটো ঘূর্ণিঝড়: জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা কি এটাই?

Climate change impact on cyclone: ২৮ অক্টোবরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঠিক সাত দিন পর ৩ নভেম্বরে ল্যান্ডফল করে ‘মুরাসু’। আবহাওয়াবিদদের ভাষায়, এই পিঠোপিঠি ঝড়ের ঘটনাকে বলা হয় ‘ক্লাইমেটোলজিক্যাল অ্যানোমালি'। বঙ্গোপসাগরের এই ‘ওভার-এনার্জাইজড’ অবস্থাই, এখন জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা।

কোথায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, কতটা ক্ষয়ক্ষতি, বাংলায় কী প্রভাব?

Cyclone Murasu: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। নেল্লোর, প্রকাশম ও বাপটলা জেলায় গাছ উপড়ে পড়েছে, নিচু এলাকা জলমগ্ন হয়েছে। তামিলনাড়ু ও ওড়িশাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। বাংলায় কতটা প্রভাব ফেলবে মুরাসু?

ভুটানে হড়পা বানের জেরে উত্তরবঙ্গে আতঙ্ক, কী পরিস্তিতি এখন?

Bhutan Flash Flood: ভুটানের শিনতাফু হ্রদ ভেঙে হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও পর্যটনকেন্দ্রের পরিকাঠামো। বন্যার আশঙ্কায় আলিপুরদুয়ারের কুমারগ্রামে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানোর উদ্যোগ নেয় প্রশাসন। শুক্রবার সকালে সংকোশ নদীর জলস্তর না বাড়ায় কিছুটা স্বস্তি ফেরে। পরিস্থিতি এখন কেমন?

মাত্র ১০০ বই থেকে ১০ হাজার! অসমের চা-বাগানের শিশুদের ভবিষ্যৎ গড়ছেন অনিন্দিতা

Assam Library Initiative: মাত্র ১০০টি বই নিয়ে ২০২০ সালে অসমের চা-বাগান এলাকার শিশুদের জন্য লাইব্রেরি শুরু করেছিলেন অনিন্দিতা গগৈ। আজ তিনটি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ১০ হাজার। পরিবারের ৪০ লক্ষ টাকারও বেশি বিনিয়োগে এগিয়ে চলেছে এই উদ্যোগ। কীভাবে শিশুদের পড়াশোনা ও সৃজনশীলতার সুযোগ তৈরি করছেন অনিন্দিতা?

Cyclone Arnab: কোথায় আছড়ে পড়ল অর্ণব, কতটা ক্ষয়ক্ষতি? বাংলায় কতটা প্রভাব?

Cyclone Arnab: অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, ভারী বৃষ্টি ও জল জমার জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। ৮৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কতটা প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের?

অ্যানথ্রোপিকের মতো এআই সংস্থাগুলি যেভাবে হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু সংকটের কারণ

The AI Carbon Bill: অ্যানথ্রোপিকের আইপিও ফাইলিংয়ে জলবায়ু পরিবর্তনকে বড় ব্যবসায়িক ঝুঁকি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। ডেটা সেন্টার ঠান্ডা করতে বিদ্যুৎ-জলের ব্যয় বাড়ছে। ২০২৫-এ ডেটা সেন্টারগুলিতে ঘণ্টা প্রতি বিদ্যুৎ ব্যবহার, ৪৪৮ টেরাওয়াটে পৌঁছবে।

লুলার জয়ের পরেও কেন স্বস্তিতে নেই 'পৃথিবীর ফুসফুস' আমাজন?

lula's amazon policy: প্রথম পর্বে পিছিয়ে থাকার পর, কুড়ি দিনে এক কোটিরও বেশি ভোট বাড়িয়ে লুলা দা সিলভা চতুর্থবার ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। লুলার আমলে, আমাজনের জঙ্গল উজাড় হওয়া ৭১% কমেছে, তবু আইনসভায় ডানপন্থীদের শক্তিবৃদ্ধি হওয়ায়, আমাজনের সংকটজনক সীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়ে গেলই।

ঘূর্ণিঝড় অর্ণব : কোথায় রয়েছে, বাংলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

Cyclone Arnab: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। সরাসরি বাংলায় আঘাত না হানলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি?