মাসমাইনের চাকুরের মতোই মাইনে নেন মুকেশ আম্বানি! দৈনিক রোজগার...

Sindhu Som
২ মিনিট
মাসমাইনের চাকুরের মতোই মাইনে নেন মুকেশ আম্বানি! দৈনিক রোজগার...

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের মালিক মুকেশ আম্বানির সঙ্গে ভারতীয়রা সুপরিচিত। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির বাড়ির অনুষ্ঠানের কার্ড থেকে দৈনন্দিন যাপন মানুষের সামনে উঠে এসেছে বারবার। বরাবরই সংবাদের শিরোনামে থেকেছেন তিনি। কিন্তু কী তাঁর সম্পত্তির সঠিক পরিমাণ? আসুন আজ সেদিকে একবার নজর দিই।

মোট সম্পত্তির পরিমাণ-একটি গোটা দেশের জিডিপির থেকেও বেশি

ওয়ার্ল্ড ব্যাঙ্কের ২০১৬-র হিসেব অনুযায়ী মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ছিল রিপাবলিক অফ আজেরবাইজান নামে একটি দেশের সম্পূর্ণ জিডিপির থেকে বেশি। ২০১৮ সালে তাঁর মোট সম্পত্তি ছিল ২ লক্ষ ৬০ হাজার ৬২২ কোটি টাকা। এইজন্য ফোর্বসের বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানির নাম ওঠে ১৯ নম্বরে, এবং ভারতে তালিকায় ওঠে ১ নম্বরে। বর্তমানে তিনি বিশ্বের তালিকায় ১০ নম্বরে রয়েছেন। সম্পত্তি ৬ লক্ষ ২৯ হাজার ৬৯৪ কোটি টাকা।

মুকেশ আম্বানির রোজগার

ভারতের সবথেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রত্যেক চাকুরিজীবীর মতো আম্বানি মাস গেলে মাইনে পান। তাঁর মাইনের একটি হিসাব নিচে দেওয়া গেল–

  • বার্ষিক রোজগার–২৯ হাজার ৭৩৯ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার ৫৩ টাকা

  • মাসিক রোজগার–২৪৭৮ কোটি ২৮ লক্ষ ২৮ হাজার ৭৫৪ টাকা

  • সাপ্তাহিক রোজগার–৫৭১ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার ৩২৮ টাকা

  • দৈনিক রোজগার–১১৪ কোটি ৩৮ লক্ষ ২২ হাজার ৮৬৬ টাকা

পৃথিবীর সবথেকে দামি বাড়ির মালিক

মুকেশ আম্বানির ২৭ তলা বাড়ি ‘অ্যাণ্টিলিয়া’র বর্তমান মূল্য ১৯ হাজার ৩৮১ কোটি ৪৯ লক্ষ ২০ হাজার টাকা। কয়েক বিলিয়ন ডলার মূল্যের কোনও ব্যক্তিগত বাড়ি এর আগে বিশ্বে ছিল না। এতে ১৬৮টি গাড়ি রাখার একটি গ্যারেজ, একটি সিনেমাহল, ছাদে একটি হেলিপ্যাড, পরিবারের প্রতি সদস্যের জন্য পৃথক হেলথ ক্লাব এবং ৬০০ জন কর্মচারী রয়েছে।

গাড়িমাহাত্ম্য

মুকেশ আম্বানির সংগ্রহে রয়েছে নানা ধরনের সব গাড়ি। বেন্টলি ফ্লাইং স্পার, রোলস রয়েস ফ্যান্টম, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, মেবাখ ৬২, বিএমডব্লিউ ৭৬০লি ইত্যাদি বহুবিধ নামীদামী গাড়ি থাকলেও মেবাখই প্রিয় আম্বানির।

বি এম ডব্লিউ ৭৬০লি

জেটের সংগ্রহ

জানলে আশ্চর্য হবেন মুকেশ আম্বানির ব্যক্তিগত সংগ্রহে রয়েছে নানা ধরনের জেট প্লেনও। এদের মধ্যে বোয়িং বিজনেস জেট ২, ফ্যালকন ৯০০ই এক্স এবং এয়ারবাস ৩১৯-এ যাত্রা করতে পছন্দ করেন তিনি। স্ত্রী নীতা আম্বানির ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁকে ৪৬২ কোটি ১৩ লক্ষ ৫৬ হাজার টাকার একটি জেট প্লেন কিনে দিয়েছিলেন।

বোয়িং বিজনেস জেট ২-এর অন্দর

স্পোর্টসে আগ্রহ

আই পি এলের মুম্বই ইন্ডিয়ানস দলটির মালিক মুকেশ ও নীতা দুজনেই। ২০০৮-এর জানুয়ারি মাসে বি সি সি আই মুম্বই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে বিক্রি করে ৮৩৩ কোটি ৮৮ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকায়। এটি আই পি এলের সবথেকে দামী ক্রিকেটদল।

গলফ ক্লাব

জেমস বন্ডের 'গোল্ড ফিঙ্গার' সিনেমায় ইংল্যাণ্ডের যে গলফ ময়দানটি দেখানো হয়েছিল, নেটফ্লিক্সের ক্রাউন সিরিজেও যেটিকে ব্যবহার করা হয়েছে–সেটি ৭৯ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন আম্বানি। বর্তমানে তার মূল্য ৫৮৮ কোটি ৬৬ লক্ষ ৮৫ হাজার টাকা।

ছবিঋণ–ফেসবুক, উইকিপিডিয়া ও ইউটিউব

তথ্যঋণ–

“Mukesh Ambani.” n.d. Forbes.

“Mukesh Ambani Net Worth: Assets, Income, Houses, Cars, Jet Planes & More » StarsUnfolded.” n.d.

“VIP Paycheck - Alphabetical.” n.d. WageIndicator Subsite Collection.

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।