"৫ কোটি না দিলে..." সলমানকে হুমকি! বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে অভিনেতার প্রাক্তন?

Salman Khan Lawrence Bishnoi Threat: সোমি প্রকাশ্যে গুজরাতের সবরমতি জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইকে জুম কলের আমন্ত্রণ জানিয়েছেন।

inscript
৩ মিনিট
"৫ কোটি না দিলে..." সলমানকে হুমকি! বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে অভিনেতার প্রাক্তন?

দুঃসময় কাটছে না ভাইজানের। বহুকাল থেকেই তাঁকে নিশানায় রেখেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং। সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে খুন করেছে এই গ্যাং। বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ অবস্থা যে অপেক্ষা করে আছে সলমানের জন্য এমন হুমকিও ইতিমধ্যেই দিয়েছে এই গ্যাং। মুম্বই ট্র্যাফিক পুলিশকে হুমকি বার্তা পাঠিয়ে এই গ্যাং অভিনেতা সলমান খানের কাছে ৫ কোটি টাকা দাবি করেছে। হুমকি দেওয়া হয়েছে, সলমান যদি টাকা না দেন তাহলে তাঁর পরিণতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। "সলমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। এই হুমকিকে হালকাভাবে নিলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে,” লেখা হয়েছে ওই বার্তায়।

গত ১২ অক্টোবর সলমান খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে (৬৬) মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বিধায়ক পুত্র জিশান সিদ্দিকীর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। মূল ষড়যন্ত্রকারী সন্দেহভাজন শুভম লোনকার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের হাত রয়েছে। গত কয়েক মাস ধরেই সলমান খানকে লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকে বারবার হুমকি দিয়ে চলেছে। গত ১৪ এপ্রিল বান্দ্রায় সলমানের বাসভবনের বাইরে দুই বন্দুকধারী পাঁচ রাউন্ড গুলি চালায়। কেন সলমান খানকে নিশানায় রেখেছে এই গ্যাং?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইউটিউব দেখে গুলি চালানোর শিক্ষা! বাবা সিদ্দিকীকে যেভাবে খুনের পরিকল্পনা করা হলো

Baba Siddique Murder: শ্যুটাররা ইউটিউব টিউটোরিয়াল দেখে বন্দুক চালানো শিখেছে। হত্যার আগে অভিযুক্তরা মুম্বইয়ের কুরলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল।

এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা! লরেন্স বিষ্ণোই যে সম্প্রদায়ের অন্তর্গত, তারা কালো হরিণকে পবিত্র মনে করে। তাই সলমানের দু'টি কৃষ্ণসার হরিণ শিকার এবং হত্যার বদলা নিতেই ক্রমাগত হুমকি দিয়ে চলেছে এই গ্যাং। লরেন্স বিশ্নোই কিন্তু নিজে এই মুহূর্তে জেলে বন্দি। কারাগারে আটক থাকা সত্ত্বেও, লরেন্স বিশ্নোই তাঁর বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসাওয়ালা সহ অনেক হাই-প্রোফাইল লোকের হত্যাকাণ্ড পরিচালনা করেছেন। তবে সলমান খানের নিরাপত্তা ভেদ করে তাঁর কাছে পৌঁছনো কি সহজ? কীভাবেই বা তাঁর বাড়ির সামনে গুলি চলেছিল? সলমানের তথ্য কে দেয় এই গ্যাংস্টারদের?

এই ক্ষেত্রে একটি নাম উঠে আসছে। তিনি প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং সলমান খানের প্রাক্তন বান্ধবী সোমি আলি। সোমি প্রকাশ্যে গুজরাতের সবরমতি জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইকে জুম কলের আমন্ত্রণ জানিয়েছেন। সোমি আলি লিখেছেন, "নমস্তে, লরেন্স ভাই। আমি শুনেছি এবং দেখেছি যে আপনি জেল থেকেও জুম কল করেন। তাই আমি আপনার সঙ্গে কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই। দয়া করে আমাকে জানান, কীভাবে এটি করা যায়। রাজস্থান আমার কাছে বিশ্বের সবচেয়ে প্রিয় জায়গা। আমি আপনার মন্দিরে প্রার্থনা করতে যেতে চাই। তবে প্রথমে ভিডিও কল দিয়েই শুরু হোক। বিশ্বাস করুন, এই চ্যাটটি আপনার নিজের ভালোর জন্যই, আমি কৃতজ্ঞ থাকব।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেলে বসেই সিদ্দিকিকে খুনের চক্রান্ত! কে এই লরেন্স বিশ্নোই?

Gangster Lawrence Bishnoi: জেলবন্দি অবস্থাতেও কীভাবে একজন গ্যাংস্টারের ক্ষমতা উত্তরোত্তর বাড়ছে? কেন বাইরের জগতের সাথে তার যোগাযোগ বন্ধ করা যাচ্ছে না? উঠছে প্রশ্ন।

১৯৯০-এর দশকে সলমান এবং সোমি আলি একটি সম্পর্কে ছিলেন। সোমি আলি এর আগে সলমান খানের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। সলমান অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। নভি মুম্বই পুলিশ সলমান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য সুখবীর বলবীর সিং ওরফে সুখাকে গ্রেফতার করেছে। পানভেল টাউন পুলিশের একটি দল হরিয়ানার পানিপত থেকে সুখাকে গ্রেফতার করেছিল। সলমান খানকে নিকেশ করার পরিকল্পনায় AK-47, M16 এবং AK92 সহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার জড়িত ছিল, যেগুলি পাকিস্তান থেকে ভারতে পাচার করা হয়েছিল।

এই ঘটিনার সঙ্গে কি সোমি আলির কোনও সম্পর্ক রয়েছে? একজন গ্যাংস্টারের সঙ্গে কেউ কেনই বা ভিডিও কল করতে চাইবেন? জুন মাসে সলমান খানকে তাঁর পানভেলের কাছে ফার্মহাউসের কাছে ঘুরে বেড়ানোর সময়েই টার্গেট করা হয়েছিল। পুলিশের মতে, বিশ্নোই এবং নেহরার গ্যাং সলমান খানের গতিবিধির উপর নজরদারির জন্য ৬০ থেকে ৭০ জনকে মোতায়েন করেছিল। চক্রান্তকারীরা নাবালকদের শার্প শুটার হিসেবে নিয়োগ করত এবং পাকিস্তান থেকে অস্ত্র জোগাড় করত বলে অভিযোগ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।