টানটান যৌবন থেকে লম্বা আয়ু, কোন রহস্য লুকিয়ে জাপানিদের অভ্যাসে?

Lifestyle Tips: স্লিম, ফিট এবং দীর্ঘ আয়ু, এটাই জাপানিদের ক্ষেত্রে সত্যি, এর আসল রহস্য কী? রইল বেশকিছু সহজ কারণ

inscript
৩ মিনিট
টানটান যৌবন থেকে লম্বা আয়ু, কোন রহস্য লুকিয়ে জাপানিদের অভ্যাসে?

জাপান, এই দেশটিকে নিয়ে আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে জমে রয়েছে অজস্র কৌতূহল। জাপানিদের রুপের নেপথ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেই প্রশ্নের উত্তর আজও খুঁজছে গোটা বিশ্ব। জাপানের এই সংস্কৃতি বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। আর তাদের এই সামগ্রিক সংস্কৃতি, জীবনযাত্রার সঙ্গেই জড়িয়ে তাঁদের লম্বা আয়ু এবং যৌবন। তাই কীভাবে তারা তাদের সারাদিনের রুটিন সাজান সেই নিয়ে যথেষ্ট আলোচনা চলে বিভিন্ন মহলে। অনেকেই হয়তো জেনে থাকবেন, গীতা দুনিয়ার নিরিখে জাপানের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। মৃত্যুহারও বেশ কম। আসলে তাঁদের মধ্যে আজও বহাল রয়েছে বেশ কিছু প্রাচীন ঐতিহ্যবাহী অভ্যাস, যা তাঁদের সুস্থতা এবং যৌবনের আসল চাবিকাঠি। আপনিও চান জাপানিদের মতো লম্বা আয়ু এবং দীর্ঘস্থায়ী যৌবন? আসুন এক নজরে দেখে নেওয়া যাক, জাপানিদের কোন কোন অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করলেই হতে পারে মুশকিল আসান!

একদিকে জাপানিরা যেমন কর্মঠ তেমন অন্যদিকে তাদের সুশৃঙ্খল জীবন যাপন। তাদের খাদ্য তালিকাও বেশ চমৎকার এবং নিয়মতান্ত্রিক। সমীক্ষায় দেখা গিয়েছে, একজন জাপানী সুস্থ শরীর এবং মজবুত হাড় নিয়ে বেঁচে থাকে প্রায় ৮৪ বছরেরও বেশি সময়। এদের শরীরে মেদের চিহ্নও প্রায় নেই বললেই চলে। কিন্তু কেন? পর্যবেক্ষণে ধরা পড়েছে, জাপানীরা স্বাস্থ্য ঠিক রাখতে শুধু খাবার নিয়ন্ত্রণ করে, বিষয়টা এমন না। বরং তাদের গোটা জীবনযাপনের নিয়ম কানুন, অভ্যাস সব মিলিয়েই তাদের সুস্বাস্থ্য।

১. প্রতিদিন সকালে উঠে কম বেশি প্রায় সকল জাপানিরাই নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করেন, যা তাদের সুস্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি। এছাড়াও তারা দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যবহার করেন সাইকেল। সাইকেল জানে না, এমন জাপানি খুঁজে পাওয়া এক প্রকার দুষ্কর। ফলে দেহের মাসলগুলো সবসময় সক্রিয় থাকে জাপানিদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হুহু করে ঝরবে মেদ, ছিপছিপে চেহারা পেতে খান চিয়া বীজ! আসলে কী এটি?

Weight Loss : ভুঁড়ি কমিয়ে মেদহীন ছিপছিপে চেহারা চাইছেন? রোজ সকালে এইভাবে চিয়া বীজ খেলেই ফল পাবেন!

২. জাপানিদের মধ্যে একটি বিশেষ অভ্যাস দেখা যায় যে তারা কখনোই শতকরা ১০০ ভাগ পেট ভর্তি করে খাবার খান না, পরিবর্তে ৮০ শতাংশ পেট ভর্তিতেই সন্তুষ্ট থাকেন। তাদের এই ৮০ ভাগ পেট ভরানোর খুব মজাদার একটা নাম আছে। একে তারা বলে হারা হাচি বু। যেন কখনো বেশি খাওয়া না হয়ে যায় সেজন্য তারা খাবার পরিবেশনও করে ছোট পাত্রে। আজকালকার দিনে চিকিৎসকেরাও পরামর্শ দেন বারেবারে অল্প পরিমাণে খাওয়ার বিষয়ে। আর এই অভ্যাসটাই বহু যুগ ধরে মেনে আসছে জাপানিরা।

৩. রেস্তোরাঁ নয়, বরং ঘরে রান্না করা খাবার জাপানিদের খাদ্যতালিকায় বিশেষ করে স্থান পায়। তারা যে শুধু খাবার ঘরে রান্না করে তা নয়, অনেক ক্ষেত্রে ফল-সবজির উৎপাদনও করে বাড়িতেই। ফলে টাটকা এবং তাজা সবজি ফল খাওয়ার এই অভ্যাস তাদের সুস্বাস্থ্য ধীরে রাখতে সহায়তা করে।

৪. বাদামী হোক বা সাদা, ভাত জাপানিদের অতি প্রিয় একটা খাবার। যেমন বাঙালিদেরও। পুষ্টিবিদরা বলছেন, জাপানিদের মতো নিয়মিত, স্বল্প পরিমাণে ভাত খেলেই তা স্বাস্থ্য ভাল রাখবে। তাই ক্র্যাশ ডায়েটের ফাঁদে পড়ে ভাত একেবারে বাদ দিয়ে দেওয়া কোনও কাজের কথা নয়!

৫. অন্যদিকে মৌসুমী ফল, ‘নরি’ অর্থাৎ শুকনো করা সামুদ্রিক শৈবাল এবং গ্রিন টি জাপানিদের অতি প্রিয়। আর একেবারেই অপছন্দ মিষ্টি। তাই সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখে তারা মিষ্টির সঙ্গে। এটিও সুস্বাস্থ্য বজায় রাখার একটি বড় কারণ। এছাড়াও গাঁজনযুক্ত খাবার প্রচুর পরিমাণে জাপানিরা। সেই তালিকায় রয়েছে মিসো, সয়া সস, টেম্পেই এবং কিমচি। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং হজম প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে। ভেতো বাঙালিও চাইলে এই ধরনের খাবারের বিকল্প পেতে পারেন পান্তা ভাত থেকে সেই জন্যই চিকিৎসকেরা বলে থাকেন পান্তা ভাত সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপশন।

৬. সর্বোপরি জাপানিরা ফিট, ছিপছিপে শরীর ভীষণ পছন্দ করে। তাই তারা নিয়মিত দৌড়, জগিং, হাঁটা, যোগ ব্যায়াম ইত্যাদি করে। ফলে সব মিইয়ে এই যে খ্যাদাভাস এবং নিয়মিত শরীরকে সক্রিয় রাখার অভ্যাস, তাই হল জাপানিদের সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।