Pan Aadhar link: শেষ তারিখ ৩১ মার্চ, যে তথ্যগুলি আপনাকে জানতেই হবে

Link between PAN Card and Aadhar Card : মার্চের ৩১ তারিখের মধ্যেই এই কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার, অন্যথায় জরিমানা হতে পারে ১০০০ টাকা

Kankana Mukherjee
৩ মিনিট
Pan Aadhar link: শেষ তারিখ ৩১ মার্চ, যে তথ্যগুলি আপনাকে জানতেই হবে

লাইন আর লিংক, বর্তমান সময়ে দাঁড়িয়ে জীবনের সঙ্গে অঙ্গাগিভাবে জড়িয়ে রয়েছে এই দুই শব্দ। ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তার একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটা যেন দস্তুর হতে পড়েছে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। গত বছরের শুরু থেকেই এমন একটি বিষয় নিয়ে চলছে জোর তরজা। মাঝে অবশ্য সময়সীমা বেড়ে যাওয়ায় বিষয়টি একটু থিতিয়ে পড়েছিল, তবে আবারও মাথাচাড়া দিয়েছে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের প্রসঙ্গ।।

আর মাত্র দিন দশেক, চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই করাতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক। এটাই বাধ্যতামূলক করা হয়েছে। টুইট বার্তায় আয়কর দফতরের তরফে এই বিষয়ে নাগরিকদের বিস্তারিত জানানো হয়েছে। ফলে শিরে সংক্রান্তি। এখন রোজই এই একটা বিষয় নিয়ে চারিদিকে ব্যস্ততা তুঙ্গে।

তড়িঘড়ি এই কাজ করতেই হবে, অন্যথায় মুখোমুখি হতে পারে একাধিক সমস্যার অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড। যথা -

১. লিংক বা হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে প্যান কার্ড, আর প্যান কার্ড ছাড়া কোনও ভাবেই আয়কর জমা করতে পারবেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতেই ছাপানো হয়েছিল শূন্য টাকার নোট! কারণ জানলে চমকে উঠতে হয়...

Zero Rupee Note: টাকাটি দেখতে সাধারণ ৫০ টাকার নোটের মতোই। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রতি মাসে নোটগুলি বিতরণ করা হয়।

২. এর জেরে আটকে যাবে আপনার আয়কর রিটার্নের রিফান্ডও।

৩. যে পরিমাণ আয়কর এতদিন দিতে হতো আপনাকে, তার চেয়ে কয়েকগুণ বেশি আয়করের অঙ্ক কাটা হতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে।

আর্থিক লেনদেন এবং কর ফাঁকি দেওয়া আটকাতে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে ভারতীয় নাগরিকদের শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে যাতে তাঁরা Pan কার্ডের সঙ্গে তাদের Aadhaar কার্ড লিংক করিয়ে নিতে পারেন। মার্চের ৩১ তারিখের মধ্যেই এই কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। অন্যথায় ১০০০ টাকা করে পেনাল্টি দিতে হবে বলেও জানানো হয়েছে। এই টাকার পরিমাণ অবশ্য গত বছরের জুলাই মাসের আগে পর্যন্ত ছিল ৫০০ টাকা করে, কিন্তু তার পর থেকে বাড়ানো হয়েছে পরিমাণ। শুধু তাই নয়, উল্লিখিত দিনের মধ্যে যদি Pan এবং Aadhaar কার্ড লিংক করানো না হলে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে চাইলেও তখন আর কোনও আর্থিক লেনদেন সংক্রান্ত করতে পারবেন না আপনি।

আসুন জেনে নেওয়া যাক, কীভাবে করানো যাবে এই লিংক -

  • আপনার জন্য আরও কিছু লেখা
DA থেকে শুরু করে বাড়তি EMI, মার্চ মাস থেকে যে পরিবর্তনগুলি প্রভাব ফেলবে আমজনতার পকেটে

New Budget from March 2023 : এই বছরের বাজেটে কোথায় কতটা পরিবর্তন হল? কোন জিনিস কিনতে গিয়ে মাথায় হাত পড়বে? আর কীসের দামই বা কমল? এক নজরে দেখে নেওয়া যাক সেই হিসাব...

১. প্রথমেই গুগল গিয়ে ইনকাম ট্যাক্স e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইটে যেতে হবে

২. ওয়েবসাইটটি যথাযথভাবে খুললে তার পর সেখানে আধার লিংক বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে, সেটি ক্লিক করতে হবে

৩. এরপর একটি ড্রপ ডাউন অপশন আসবে যেখানে আধার এবং প্যান কার্ডের নম্বর টাইপ করে validate অপশন সিলেক্ট করতে হবে।

৪. আধারের সঙ্গে PAN ইতিমধ্যেই লিঙ্ক থাকলে “PAN is already linked with the Aadhaar or with some other Aadhaar” মেসেজ দেখতে পারেন।

৫. যদি ইতিমধ্যেই লিংক করা না থাকে তবে NDSL পোর্টাল থেকে চালান পেমেন্ট করতে হবে। আধার ও প্যান নিশ্চিত করে পেমেন্ট করলে Your payment details are verified বলে একটি অপশন দেখাবে।

৬. এবার আপনার এই লিংকিং সফল হলে আপনি একটি মেসেজ পেয়ে যাবেন। আসবে একটি ছয় সংখ্যার OTP

৭. এরপর নির্দিষ্ট জায়গায় ওই উক্ত OTP দিলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে। তবে প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দিন চার থেকে পাঁচ সময় লাগবে।

এছাড়া আপনার SMS এর মাধ্যমেও লিংক করতে পারেন Pan-Aadhaar। এটার জন্য আপনাকে UID PAN লিখে একটা স্পেস দিয়ে 12 সংখ্যার আধার নম্বর এবং আবার একটি স্পেস দিয়ে 10 সংখ্যার প্যান নম্বর দিয়ে দিব। তারপরও সেটা 567678 বা 56161 -এ পাঠিয়ে দিন। এক্ষেত্রে ছাড় পাবেন আশি ঊর্ধ্ব নাগরিক এবং যারা ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিরা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।