দেওয়ালে খোদাই রহস্যময় লিপি, আজও এই গুহার ভেতর লুকিয়ে গুপ্তধনের সংকেত

সোন ভান্ডারের গুহা থেকে আজ অবধি কোনও সোনার ভান্ডার খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা শঙ্খলিপির পাঠোদ্ধার করতে পারেননি।

Raktim Dey
৩ মিনিট
দেওয়ালে খোদাই রহস্যময় লিপি, আজও এই গুহার ভেতর লুকিয়ে গুপ্তধনের সংকেত

গুপ্তধনের গল্প মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করে । সেই আকর্ষণকে উপেক্ষা না করতে পেরে বহু মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়েছেন। আজ অবধি যত গুপ্তধন খুঁজে পাওয়া গিয়েছে, তার থেকে অনেক বেশি হয়তো এখনও পাওয়া যায়নি। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুপ্তধনের গল্প শোনা যায়। সেইসব জনশ্রুতির মধ্যে অন্যতম সোন ভান্ডার বা স্বর্ণভান্ডার গুহার গুপ্তধনের গল্প।

বিহারের রাজগিরের কাছে অবস্থিত কৃত্রিমভাবে তৈরি দুটো গুহার নাম সোন ভান্ডার অথবা স্বর্ণভান্ডার গুহা। এই দুটো গুহার ঐতিহাসিক মুল্য অনেক। যদিও এই গুহাদুটো তৈরির সময়কাল নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। ব্রিটিশ শাসনামলে আর্কিওলজিক‍্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র সদস্য কানিংহ্যাম এই গুহার গবেষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে, এই গুহাদু'টি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ব্যবহার করতেন এবং সম্ভবত এই গুহাদু'টি তৈরির সময়কাল খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে প্রথম শতকের মধ্যে। যদিও এই মতের বিপরীতে একটি মত রয়েছে। সেই মত অনুযায়ী, এই গুহা তৈরির সময়কাল খ্রিস্টাব্দ শতক থেকে পঞ্চম শতকের মধ্যে। গুহার আকার, আয়তন এবং ধরন দেখে বিশেষজ্ঞরা এই ব্যাপারে একমত যে, গুহাদু'টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। গুহার মধ্যে বিভিন্ন সময়ের ব্যবহৃত ভাষা খোদাই করা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য গুপ্তযুগে ব্যবহৃত ভাষা। সোনভান্ডারের গুহাগুলি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এই গুহাদু'টি ঘিরেই রয়েছে এক বিপুল গুপ্তধনের গল্প।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যাশনাল লাইব্রেরিতে কীসের চোরাকুঠুরি? বাংলার গুপ্তধন নিয়ে রয়েছে যে যে জল্পনা

ব্রিটিশ শাসনের শুরুর দিকে এইরকম কুঠুরি সম্পদ লুকিয়ে রাখার জন্য অথবা মানুষকে বন্দি করার জন্য ব্যবহৃত হতো। ২০১২ সালের পর এই কুঠুরি নিয়ে আর কোনও তথ্য প্রকাশিত হয়নি।

সোন ভান্ডার গুহার গুপ্তধনের গল্পের সূত্র যে দুটো জিনিসে লুকিয়ে আছে, তার মধ্যে একটি হলো গুহা দুটোর নাম। সোন ভান্ডার শব্দের অর্থ সোনার ভান্ডার হওয়া সত্ত্বেও, এই গুহাদু'টি থেকে বিভিন্ন মূল্যবান জিনিস উদ্ধার হলেও, সোনার ভান্ডার বলতে সাধারণ মানুষ যা বুঝবে, সেইরকম কিছুই উদ্ধার হয়নি। বিপুল সোনার অনুপস্থিতিতে পাহাড়ের পাদদেশে তৈরি করা এই গুহাগুলির নাম সোন ভান্ডার হওয়ার কারণ নিয়ে আজও মানুষ ধন্ধে রয়েছে।

এই গুহার গুপ্তধনের গল্পের দ্বিতীয় সূত্র লুকিয়ে আছে গুহার ভিতরেই। গুহার ভেতরে একটি দেওয়ালে খুব আবছা একটি দরজার আকৃতি দেখতে পাওয়া যায়। এই আকৃতির পাশেই শঙ্খলিপিতে কিছু অক্ষর খোদাই করা রয়েছে। ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হওয়া এক বিশেষ ধরনের লিপি হলো শঙ্খ লিপি। অক্ষরের আকার শঙ্খের মতো হওয়ার কারণেই বিশেষজ্ঞরা এই লিপির নাম দিয়েছেন শঙ্খ লিপি। আবিষ্কার হওয়ার পর থেকে বর্তমানে সময় অবধি বহু প্রচেষ্টা সত্ত্বেও কেউ শঙ্খ লিপির পাঠোদ্ধার করতে পারেন নি। এই ধরনের লিপি ভারত ছাড়াও জাভা এবং মায়ানমারে পাওয়া গিয়েছে। সোন ভান্ডারের গুহার দেওয়ালে পাওয়া এই লিপি যে শঙ্খলিপি, সেই ব্যাপারে সংশয় না থাকলেও সেখান খোদাই করা লেখা কেউ পড়তে পারেননি। এই শঙ্খ লিপিতে লুকিয়ে আছে গুপ্তধনের গল্পের দ্বিতীয় সূত্র। কথিত আছে যে, সোন ভান্ডারের গুহার দেওয়ালে দেখতে পাওয়া আবছা দরজার অবয়ব আসলে একটি গুপ্ত দরজা। এই গুপ্ত দরজার পিছনে লুকিয়ে রয়েছে সেই বিপুল পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। দরজার পাশে দেওয়ালে শঙ্খলিপিতে লেখা শব্দ সঠিকভাবে উচ্চারণ করলেই দরজা খুলে যাবে এবং মানুষ খুঁজে পাবে সেই গুপ্তধন, যার কারণে এই গুহাদু'টির নাম হয়েছে সোন ভান্ডার। জনশ্রুতি রয়েছে যে, সোন ভান্ডারের গুপ্তধন আসলে মৌর্য রাজা বিম্বিসারের রাজকোষের সম্পত্তির কিছু অংশ যা তিনি দান করেছিলেন।

সোন ভান্ডারের গুহার ভেতরে এই দরজার আকৃতির ওপরে রয়েছে একটি কালো দাগ। ব্রিটিশ শাসনামলে এই গুহার গুপ্তধন উদ্ধার করার চেষ্টা হয়েছিল। ব্রিটিশরা এই গুপ্তধনের কথা জানতে পেরে প্রথমে শঙ্খলিপির পাঠোদ্ধার করার চেষ্টা করেছিল। লিপির পাঠোদ্ধারে অসমর্থ হয়ে তারা বিস্ফোরণ ঘটিয়ে এই দরজার আকৃতি সম্পন্ন দেওয়াল ধ্বংস করার চেষ্টা করেছিল। এই কালো দাগ সম্ভবত সেই প্রচেষ্টার সময় কামানের গোলা থেকে তৈরি হওয়া দাগ।

সোন ভান্ডারের গুহা থেকে আজ অবধি কোনও সোনার ভান্ডার খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা শঙ্খলিপির পাঠোদ্ধার করতে পারেননি। যদি সোন ভান্ডারের গুহার দেওয়ালে দেখতে পাওয়া দরজার মতো আকৃতি আসলেই গুপ্তধনের দরজা খুলে দিতে পারে, তাহলে শঙ্খলিপিতে খোদাই করা শব্দগুলি হলো তার চাবি। সেই শঙ্খলিপির পাঠোদ্ধার করতে পারলেই গুপ্তধনের সত্যতা যাচাই করা যাবে। তাই গুপ্তধনের থেকেও আগে শঙ্খলিপির পাঠোদ্ধার করার জন্য অপেক্ষা করতে হবে।

লিখেছেন
Raktim Dey
Raktim Dey
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।