স্ট্যালিন পুত্রের মাথা কাটলেই ১০ কোটি দেবেন এই ধর্মগুরু! কেন?

Udhayanidhi Stalin Sanatan Dharma: উদয়নিধি প্রশ্ন তুলছেন, সনাতন কী? সনাতন মানে স্থবির। যা চিরকাল চলে আসছে, কিছুই পরিবর্তন করা উচিত নয়।

Madhurima Dutta
৩ মিনিট
স্ট্যালিন পুত্রের মাথা কাটলেই ১০ কোটি দেবেন এই ধর্মগুরু! কেন?

সনাতন ধর্মের কেবল বিরোধিতাই করা উচিত না, উচিত একে নির্মূল করা! মোদির দেশে খোদ সনাতন ধর্ম নিয়ে এমন চূড়ান্ত বিতর্কিত কথা বলেছেন ডিএমকে নেতা উদয়নিধি। উদয়নিধি স্ট্যালিন হচ্ছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র। ডিএমকে মোদি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক। সেই দলের নেতার এই সনাতন ধর্ম বিরোধিতাকে 'হিন্দু বিরোধিতা' হিসেবে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপি বলছে, ধর্ম কি মশা নাকি! ডেঙ্গু নির্মূল, ম্যালেরিয়া নির্মূল, করোনা নির্মূলের মতো বলে, আসলে সনাতন ধর্মের অপমান করা হয়েছে। সে কূটনৈতিক, রাজনৈতিক হানাহানি হতেই পারে। বিষয়টাকে একেবারে 'শাস্তিযোগ্য' অপরাধ করে তুলেছেন অযোধ্যার তপস্বী ছাউনি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত পরমহংস দাস। তিনি 'শিরচ্ছেদ' করার নির্দেশ দিয়েছেন উদয়নিধি স্ট্যালিনের। যে শিরচ্ছেদ করবে তার জন্য ১০ কোটি টাকা নগদ পুরস্কারও ঘোষণা করেছে। এত টাকা একজন তপস্বী পাবেন কোত্থেকে? পরমহংস বলছেন, "আমি ৫০০ কোটির মালিক, ১০ কোটি টাকা দেওয়া আমার কাছে কোনও ব্যাপারই নয়!”

সত্যিই ব্যাপার নয়। মহন্ত পরমহংস দাস এর আগেও বহু মানুষের মাথার দাম নির্ধারণ করেছেন। এই বছরের জানুয়ারিতেই ৫০০ টাকা দেবেন বলেন (১০ কোটি নাই বা হলো, টাকা তো!)। তুলসীদাসের রামচরিতমানসকে অসম্মান করার জন্য সমাজবাদী পার্টির স্বামী প্রসাদ মৌর্যের মাথা আনলেই ৫০০ টাকা! সে যাই হোক, বিজেপির অন্য নেতারাও বসে নেই। পাল্টা নানা আক্রমণ, মামলার গল্প চলছেই। কিন্তু উদয়নিধিই বা হঠাৎ এমন মন্তব্য করলেন কেন? উদয়নিধি স্টালিন বলছেন, তাঁর বিরুদ্ধে যে মামলাই দায়ের হোক না কেন, তিনি ভয় পাচ্ছেন না। বরং বিজেপি ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে বলেই তাঁর মূল বক্তব্যকে বিকৃত করে ব্যবহার করছে। তিনি কেবল সনাতন ধর্মের সমালোচনা করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধির সম্পর্ক আসলে কেমন? যা প্রমাণে মরিয়া বিজেপি...

Rahul Gandhi Priyanka Gandhi : মহাভারতের ট্র্যাডিশন মেনেই তেজস্বী যাদব আর তেজ প্রতাপের মধ্যে লড়াই হয়েছে, সুপ্রিয়া শুলে আর অজিত পাওয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিশাল।

উদয়নিধি বলছেন, তিনি সনাতন ধর্মের সমালোচনা করেই বলেছেন সনাতন ধর্মকে নির্মূল করা উচিত। এবং তিনি বারেবারেই এই কথাই বলবেন। অনেকে মনে করছেন সনাতন ধর্ম নির্মূল করা মানে গণহত্যার ডাক দেওয়া! পাল্টা প্রশ্ন স্টালিনের, অন্যরা যখন যে দ্রাবিড়ম নির্মূলের কথা বলছেন, তার মানে কি ডিএমকে পন্থীদের হত্যা করার কথা বলা হচ্ছে? প্রধানমন্ত্রী মোদি যখন 'কংগ্রেস মুক্ত ভারত' বলেন, তার মানে কি কংগ্রেসিদের হত্যা করা?

উদয়নিধি প্রশ্ন তুলছেন, সনাতন কী? সনাতন মানে স্থবির। যা চিরকাল চলে আসছে, কিছুই পরিবর্তন করা উচিত নয়। কিন্তু দ্রাবিড় মডেল পরিবর্তনের ডাক দেয়, সকলের সমান হওয়া উচিত বলে মনে করে। বিজেপি তাঁর বক্তব্যকে বিকৃত করছে বলে দাবি তাঁর। বিজেপি কী বলছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
উগ্র হিন্দুত্বর বিরুদ্ধে জেহাদ! দলিত জাগরণের নেপথ্যের নায়ক পেরিয়ার

Periyar Erode Venkatappa Ramasamy: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসকরা ক্ষমতা থেকে সরলে তিনি ঘটনাটিকে ‘উচ্চবর্ণীয় হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা হস্তান্তর’ বলে ‘মৌনদিবস’ পালন করেছিলেন।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা সোজা তির ঘুরিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির দিকে। তাঁর বক্তব্য, রাহুল, যিনি কিনা নিজেকে 'মহব্বত কি দুকান' বলে প্রচার করেন তিনি আসলে ঘৃণা ছড়াচ্ছেন এবং ইন্ডিয়া জোট আসন্ন নির্বাচনে হিন্দুবিরোধী কৌশলই ব্যবহার করতে চলেছে। উদয়নিধি স্টালিনকে আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ডিএমকে এবং কংগ্রেস নেতারা শুধু ভোটব্যাঙ্কের জন্য 'সনাতন ধর্ম'-কে শেষ করার কথা বলছেন বলেই তাঁর দাবি। রাহুল গান্ধি, নীতীশ কুমার, লালু যাদবের মতো ইন্ডিয়া জোটের বাকি নেতারা কেন চুপ এই নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলছেন, সনাতন ধর্ম আসলে কোনও দল, অঞ্চল বা ধর্মের অন্তর্গতই নয়, এটি ভারতের ধর্ম। বিভিন্ন ধর্মের মানুষই এই সনাতন ধর্ম অনুসরণ করে এবং বিশ্বাস করে। অন্যদিকে ডিএমকে মুখপাত্র টিএসকে এলাঙ্গোভানিস বলেছেন, দেশে অন্য পিছিয়ে পড়া শ্রেণি, তপশিলি জাতি/উপজাতি সংরক্ষণের প্রয়োজন ছিল কারণ তাদের দীর্ঘকাল ধরে পড়াশোনা করতে দেওয়া হয়নি। উত্তর ভারতে এখনও মানুষ এর বিরুদ্ধে লড়াই করছে। আম্বেদকর এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। উত্তরে কর্পুরী ঠাকুর সহ অনেক নেতাই এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিজেপি বলতে পারে যে ডিএমকে হিন্দুদের বিরুদ্ধে অথচ এদেশের ৯০ শতাংশ হিন্দুর জন্য কাজ করছে ডিএমকেই। কাজ করছে যাতে তারা পড়াশোনা করতে পারে, অন্য সম্প্রদায়ের মতো চাকরি করতে পারে। উদয়নিধির বক্তব্য সেই কথাই বলছে।

ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের সমর্থনে থিরুমাবলাভান বলছেন, সনাতন ধর্ম সম্পর্কে উদয়নিধির মন্তব্য হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বরং হিন্দুত্বের বিরুদ্ধে যা বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক এজেন্ডা।

বিজেপির হিন্দুত্ব-র উল্টোপিঠে ডিএমকে সযত্নে পেরিয়ার এবং আম্বেদকরের মতাদর্শকে সামনে তুলে আনছে। ডিএমকে বলছে, বাবাসাহেব আম্বেদকর বলেছেন 'সনাতন ধর্ম' বা হিন্দু ধর্ম একটি ছোঁয়াচে রোগ। ভবিষ্যতে এটি নির্মূল করা উচিত এবং ধ্বংস করা উচিত। তাহলেই আমরা মানুষের মধ্যে সমতা অর্জন করতে পারব। সেই পথেই কথা বলছেন উদয়নিধি। পরমহংস ১০ কোটি আদৌ খরচা করতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।