একমাসের মধ্যে ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ১২ টি বগি লাইনচ্যুত হয়ে মৃত ৪!

Chandigarh-Dibrugarh Express Accident: ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পরে উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে

inscript
২ মিনিট
একমাসের মধ্যে ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে ১২ টি বগি লাইনচ্যুত হয়ে মৃত ৪!

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রিপোর্ট রেল প্রকাশ্যে আনে এই সপ্তাহেই। জুন মাসেই ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা। সেই রেশ কাটতে না কাটতেই, ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনা এখনও অবধি চারজনের মৃত্যুর খবর মিলেছে। আহত ২০ জনেরও বেশি। তবে আশঙ্কা মৃতের সংখ্যা বাড়বে আরও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা ও ঝিলাহির মধ্যে অবস্থিত পিকাউড়ায়।

ট্রেন নম্বর ১৫৯০৪ চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল। উদ্ধারকার্যের জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ১৫টি অ্যাম্বুলেন্স সহ একটি ৪০ সদস্যের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রেনের ১২টি বগির মধ্যে এসি বগির চারটি বগি ঝিলাহি রেলস্টেশনের কয়েক কিলোমিটার আগে লাইনচ্যুত হয়। উত্তর-পূর্ব রেলওয়ের সিপিআরও পঙ্কজ সিং জানিয়েছেন, দুর্ঘটনার ফলে এই রুটের বেশ কয়েকটি ট্রেনযাত্রা প্রভাবিত হয়েছে। অনেক ট্রেনকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গোন্ডা জেলায় ট্রেন দুর্ঘটনার পরেই জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং যথাযথ চিকিৎসার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রেলের মেডিকেল দলও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তর-পূর্ব রেলওয়ের বারাবাঁকি-গোরখপুর রেলপথে মতিগঞ্জ-ঝিলাহি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পরে রেল যাত্রীদের সহায়তার জন্য উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০,

তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯,

সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮,

মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০,

ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬

কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪

গুয়াহাটি স্টেশনের জন্যও তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হলো ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লখনউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।