দেশে ফেরানোর তৎপরতা আসলে 'লোক দেখানো'! চাঞ্চল্যকর দাবি বিজয় মাল্যর

Vijay Mallya : বিজয় মাল্য বলেন, তাঁকে দেশে ফেরানোর যে তৎপরতার তা আসলে 'লোক দেখানো'। তাঁর কথায়, সরকারের তরফে কেউ কি জানিয়েছেন আমি কী অপরাধ করেছি? মনগড়া কাহিনি শোনালে তো হবে না, প্রমাণ দিতে হবে।

inscript
৪ মিনিট
দেশে ফেরানোর তৎপরতা আসলে 'লোক দেখানো'! চাঞ্চল্যকর দাবি বিজয় মাল্যর

ফের শিরোনামে দেশের পলাতক শিল্পপতি বিজয় মাল্য। রাজ সোমানির পডকাস্টে দীর্ঘ কথোপকথনে একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি।জানিয়েছেন, কীভাবে বদলে গিয়েছে ভিলার মালিকানা? কেন কিংফিশার বিমান সংস্থার বেহাল দশা হলো?

‘পলাতক’ শব্দে আপত্তি নেই, কিন্তু কেউ ‘চোর’ বললে আপত্তি আছে। ৯০০০ কোটির আর্থিক তছরুপে অভিযুক্ত বিজয় মাল্য এমনটাই দাবি করেছেন ওই পডকাস্টে। তাঁর দাবি, তিনি ভারত ছেড়ে পালাননি। পূর্বনির্ধারিত কাজের জন্য তাঁকে দেশ ছাড়তে হয়েছে। পডকাস্টটিতে তাঁর নামের আগে ‘চোর’ শব্দ বসানো হয়েছিল, তাতে আপত্তি জানান বিজয় মাল্য। তিনি বলেন, “আমি দেশে ফিরিনি যে সমস্ত কারণে, তার যথেষ্ট ভিত্তি রয়েছে। ঠিক আছে, আপনি চাইলে আমাকে পলাতক বলতে পারেন। কিন্তু ‘চোর’ (শব্দ) কি বলা যায়? চুরির কথা আসছে কোথা থেকে?”

মাল্য জানিয়েছেন, ২০১৬ সালে দেশ ছাড়ার আগে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সংসদে দেখা করেন তিনি। বিদেশ যাচ্ছেন তা অর্থমন্ত্রীকে জানিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনায় বসতে চান, মীমাংসাও করতে চান বলে জেটলিকে জানান তিনি। তাঁর কথায়, "১৯৮৮ সাল থেকে ইংল্যান্ডে ছিলাম আমি। ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা ছিলাম দীর্ঘ ৩২ বছর। কিন্তু প্রবাসী ভারতীয় স্বীকৃতি ছাড়িনি। আমি সাংসদ ছিলাম, তাই ভারতীয় পাসপোর্ট রেখেছিলাম। আমি অর্থমন্ত্রীকে বলে সাধারণ বিমানে করে বিমানবন্দরে যাই। তারপরেও তামাশা শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে সরকার সাধারণত তথ্য যাচাই করে। আমি শেয়ার বিক্রি করা নিয়ে বিদেশে সহযোগীদের সঙ্গেও কথা বলেছিলাম। ব্যাঙ্কগুলির সঙ্গে মীমাংসা করতে চেয়েছিলাম। ED-কে চিঠি দিয়ে জানাই, সময় দিন। আমি শেয়ার বিক্রির কথা বলছি। CBI-এর কাছে গিয়েছি, আপনাদের কাছেও যাব। কিন্তু আমার পাসপোর্টই বাতিল করে দেওয়া হলো। পাসপোর্ট ছাড়া কোথায় যাব? কী করে যাব? "

২০১৬ সালের পর থেকে ব্রিটেনে রয়েছেন তিনি। ভারতে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি স্বচ্ছ বিচার এবং সম্মানজনক ভাবে জীবন কাটানোর বিষয়ে আশ্বস্ত করা যায়, তা হলে আমি এই বিষয়টি নিয়ে সত্যিই ভেবে দেখব।” এরপর তিনি ব্রিটেনের একটি হাই কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে বলেন- প্রত্যর্পণ সংক্রান্ত মামলাতে ব্রিটেনের ওই আদালত জানায়, ভারতের জেলগুলির পরিস্থিতি মানবাধিকার সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশনের ৩ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।

বিজয় মাল্য বলেন, তাঁকে দেশে ফেরানোর যে তৎপরতা তা আসলে 'লোক দেখানো'। তাঁর কথায়, "সরকারের তরফে কেউ কি জানিয়েছেন আমি কী অপরাধ করেছি? মনগড়া কাহিনি শোনালে তো হবে না, প্রমাণ দিতে হবে। আমি কি তছরুপ করেছি? মাদক পাচার করেছি? হিংসা ঘটিয়েছি? আমি প্রতারণা করিনি। ইচ্ছাকৃত ভাবে ঋণখেলাপ তখনই বলা যায়, যখন কেউ টাকা থাকা সত্ত্বেও ধার শোধ করে না। আমি তো মীমাংসা করতে চেয়েছিলাম! আমার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। সেই সম্পত্তি থেকেই ১৪,১০০ কোটি টাকা তোলা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করে কাউকে চোর বলা যায় না।"

তাঁর কথায়, আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটের কারণেই ২০০৮ সালে কিংফিশার বিমান সংস্থার বেহাল দশা হয়। এই বিমান সংস্থার (বর্তমানে অস্তিত্বহীন) মালিক ছিলেন বিজয় মাল্য। ১৭টি ভারতীয় ব্যাঙ্ক থেকে কিংফিশার এয়ারলাইন্সের জন্য প্রায় ৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা মেটাতে না পারায় ২০১৬-র মার্চ মাসেই দেশ ছাড়েন কিংফিশার কর্তা। তাঁকে পলাতক ঘোষণা করা হয়। এই ঘটনার পর ব্যাঙ্কগুলি কিংফিশার ভিলা নিলামে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই নিলামে ২০১৭ সালে প্রায় ৭৩ কোটি টাকায় ভিলাটি কিনে নেন বলিউড অভিনেতা তথা ব্যবসায়ী সচিন জোশী ও তাঁর স্ত্রী অভিনেত্রী ঊর্বশী শর্মা। সচিন ‘মুম্বই মিরর’ এবং ‘জ্যাকপট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

‘কিং অফ গুড টাইমস’ নামে পরিচিত মাল্যর এই কিংফিশার ভিলা ছিল রূপকথার মহলের মতো। গোয়ার উত্তরাঞ্চলের কানডোলিম সৈকতের ধারে তিন একর জমির উপর গড়ে ওঠা প্রায় ১২ হাজার ৩৫০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই ভিলা। ভিলাটি ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংস-এর মালিকানাধীন ছিল। পানাজি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ভিলা নিয়েও বেশ কিছু অজানা তথ্য জনিয়েছেন তিনি। তাঁর কথায়, বেঙ্গালুরুতে কিংফিশার টাওয়ার যেখানে রয়েছে, সেখানে তাঁদের বাংলো ছিল। তাঁর বাবা সেখানেই থাকতেন বলেও জানান তিনি। বিজয় মাল্য জানান, একটি টাওয়ারের উপরে এই ধরনের বাংলো তৈরির ঘটনা নিছক রসিকতার ছলে শুরু হয়েছিল। তাঁকে প্রথম এই বিলাসবহুল আবাসিক প্রকল্পের প্রস্তাব করেছিলেন প্রেস্টিজ গ্রুপের চেয়ারম্যান ইরফান রাজাক।

বিজয় মাল্য বলেন, ‘আমি আমার বন্ধু ইরফানকে মজা করেই বলেছিলাম, আমি রাজি আছি যদি আমার পরিবারের বাংলোটা বিল্ডিংয়ের উপরে তুলে দেওয়া হয়। আমি অবাক হয়ে গেলাম ও রাজিও হয়ে গেল এবং তা করেও দেখাল।’ সাথে এও জানান যে বাণিজ্যিক কারণেই কিংফিশার টাওয়ার প্রকল্প তৈরি করা হয়েছিল। বিজয় মাল্যকে প্রশ্ন করা হয়েছিল- এখন কী অবস্থায় রয়েছে এই বাড়ি? তিনি জানান, ভিলাটি এখনও অসম্পূর্ণই। বলে রাখা ভালো, কিংফিশার টাওয়ারে আরও বহু উল্লেখযোগ্য ব্যক্তিদের বাড়ি রয়েছে। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি-রও এখানে বাড়ি।

উল্লেখ্য, বিজয় মাল্য ২০১৭ সালের ১৮ এপ্রিল লন্ডনে গ্রেফতার হন। ভারতে ঋণখেলাপ-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড। তবে গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি। এখন মাল্যর এই সমস্ত মন্তব্যের পর ভারত থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।