রাশিয়াকে 'শাস্তি' দিতে ইউক্রেনকে অস্ত্র! প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কী?

Patriot missiles : মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার নেপথ্যে রয়েছে রাশিয়ার সাম্প্রতিক ৭২৮টি ড্রোন হামলা এবং লাগাতার ইউক্রেনের সাধারণ মানুষের মৃত্যুর খবর।

inscript
২ মিনিট
রাশিয়াকে 'শাস্তি' দিতে ইউক্রেনকে অস্ত্র! প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিদান, রাশিয়ার ক্রমবর্ধমান আকাশ হামলা মোকাবিলায় ইউক্রেনে এবার প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে। এই সিদ্ধান্ত ন্যাটোর মাধ্যমে কার্যকর হবে এবং ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ বহন করবে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার নেপথ্যে রয়েছে রাশিয়ার সাম্প্রতিক ৭২৮টি ড্রোন হামলা এবং লাগাতার ইউক্রেনের সাধারণ মানুষের মৃত্যুর খবর।

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, পুরো নাম ফেজড অ্যারে ট্র্যাকিং রাডার ফর ইন্টারসেপ্ট অন টার্গেট, একটি অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন এই পরিকাঠামো তৈরি করে। এই ব্যবস্থা বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কিছু ক্ষেত্রে ড্রোনের মতো আকাশপথের হানাদারি প্রতিহত করতে সক্ষম। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমবার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এই ব্যবস্থা সৌদি আরব, কুয়েত ও ইজরায়েলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।ukraine এরপর ২০০৩ সালের ইরাক আক্রমণেও এটি ব্যবহৃত হয়। প্যাট্রিয়ট সিস্টেমে রয়েছে একটি শক্তিশালী রাডার, নিয়ন্ত্রণ কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর, উৎক্ষেপণ স্টেশন এবং সহায়ক যানবাহন। এর কার্যকারিতা নির্ভর করে ইন্টারসেপ্টরের ধরনের ওপর: পিএসি-২ মডেলে বিস্ফোরক ছড়িয়ে পড়তে সাহায্য় করবে এমন ওয়ারহেড ব্যবহৃত হয়, আর নতুন পিএসি-৩ মডেলে অত্যাধুনিক হিট-টু-কিল প্রযুক্তি ব্যবহৃত হয়, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অধিকতর নির্ভুল ভাবে কাজ করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এলন মাস্কের মাথাব্যথা?

Elon Musk : ভারতের ইউজাররা ৬ জুলাই থেকে রয়টার্সের এক্স হ্যান্ডল-এ ঢুকতে পারেননি। লেখা ছিল, আইনি কারণে ভারতে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২৫ সালের জুন মাসে ইউক্রেনে ২৩২ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। পুতিনের সঙ্গে এ নিয়ে ছ-বার কথা বলেছেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ থামেনি। অতঃপর ট্রাম্প বলছেন, “ওদের সুরক্ষা প্রয়োজন। আমরা তাই ওদের হাতে কিছু অস্ত্র তুলে দেব।”

যদিও ইউক্রেন ২০২৩ সালের এপ্রিল থেকে প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করছে, তবে এর সংখ্যা প্রকাশিত হয়নি। প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার, যা একটি বড় শহর বা গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করতে সক্ষম কিন্তু ব্যয়বহুল একটি ব্যবস্থা। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর হলেও, ইউক্রেনের বিশাল ভূখণ্ডের জন্য এর কভারেজ সীমিত।

ট্রাম্প একদা রুশ ইউক্রেন যুদ্ধে মার্কিন সাহায্য হ্রাসের পক্ষে ছিলেন। তাঁর দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রিয়াকলাপে ক্ষুব্ধ হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। বলাই বাহুল্য এই ব্যবস্থা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিকে রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে শক্তিশালী করবে। দেখার, রাশিয়া এই পদক্ষেপের জবাব কী ভাবে দেয়।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।