স্বয়ং নেতাজি এবং গান্ধীজিও এসেছিলেন এখানে, জানেন কোথায় ‘মিনি অযোধ্যা’?

Weekend Destination Mini Ayodhya : জেলা বাঁকুড়া, থানা গঙ্গাজলঘাটি, গ্রাম কাপিস্টা। এখানেই রয়েছে যাচিত মিনি অযোধ্যা। লোকমুখে কখনও কখনও পরিচিত হয় কোড়ো পাহাড় নামে

inscript
২ মিনিট
স্বয়ং নেতাজি এবং গান্ধীজিও এসেছিলেন এখানে, জানেন কোথায় ‘মিনি অযোধ্যা’?

শীত মানেই উৎসব, খাওয়াদাওয়া আর ভ্রমণ। তবে ব্যস্ত জনজীবনে লম্বা ছুটির খুবই অভাব তাই, সপ্তাহান্তে দুটো দিনই ভরসা। যদিও ঘিঞ্জি দীঘা পুরী অথবা দার্জিলিং-এর মোহ কেটে গিয়েছে অনেকদিনই। মানুষ এখন অরবিট ভ্রমণে আগ্রহী। কাছাকাছির মধ্যেই এমন কোনও জায়গা, যা হয়তো লোকচক্ষুর খানিক আড়ালে, যেখানে এখনও অযাচিত ভিড় এসে এখনও নিস্তব্ধতায় ভাগ বসাতে পারেনি, ঠিক এরকম একটা জায়গা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় আমাদের। মুঠোফোনে ঘাঁটতে থাকি নতুন কোনও অপরিচিত জায়গার নাম। ঠিক এরকমই একটি নিরিবিলি জায়গার সন্ধান রইল এই প্রতিবেদনে।

মিনি অযোধ্যা পাহাড়। ভাবছেন তো এ আর অজানা কীসে! পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গল্প তো সেই কবে থেকে পরিচিত। কিন্তু সে পাহাড়ের আগে হঠাৎ করে 'মিনি' বসল যেন? অবাক লাগছে তো? এই যে মিনি অযোধ্যার কথা বলা হচ্ছে, তা আসলে পুরুলিয়ায় নয়, রয়েছে বাঁকুড়া জেলায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সমতলেই রয়েছে পাহাড়ি জঙ্গলের স্বাদ, কোথায় এই মিনি ডুয়ার্স?

Mini Dooars near Kolkata : ঝালুয়ারবেড় স্টেশনটি ঘিরেও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৮৯৭ সালে প্রথম তৈরি হয়েছিল স্টেশনটি

জেলা বাঁকুড়া, থানা গঙ্গাজলঘাটি, গ্রাম কাপিস্টা। এখানেই রয়েছে যাচিত মিনি অযোধ্যা। লোকমুখে কখনও কখনও পরিচিত হয় কোড়ো পাহাড় নামে। আর এই পাহাড়ের গলাতেই স্বর্ণহারের মতো অবস্থান করছে একটি আশ্রম। বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে ছোট্ট একটা সেতু পার করে মাত্র এক কিলোমিটারের মত এগোলেই চোখে পড়বে মস্ত হোডিং। আর তাতেই লেখা রয়েছে ‘মহিমানন্দ তপোবন আশ্রম’। ঠিক তার পাশ দিয়েই উঠে গিয়েছে রাস্তা। পথ যেভাবে বাঁক নিয়েছে ঠিক সেই মতো অনুসরণ করে চলে এলেই পৌঁছে যাবেন তপোবন শাখা উত্তম আশ্রমে। চারিদিকে সারা দিয়ে গাছ গাছালি, আর তাতেই অনবরত আড্ডা দিচ্ছে চেনা অচেনা শীতের পাখিরা। প্রকৃতির অসাধারণ এই ছন্দে নিমেষে মোহাচ্ছন্ন হয়ে পড়বেন আপনিও।

আশ্রমেই শেষ নয়, তাকে পিছনে ফেলে আরও খানিকটা এগিয়ে গেলেই চোখে পড়বে ওপরে ওঠার সিঁড়ি। দূর থেকে দেখে মনে হবে এ যেন প্রকৃতই স্বর্গের সিঁড়ি, উপরের শেষ সিঁড়িটি যেন মিশেছে এক্কেবারে আকাশের সঙ্গে। দুই ধারে সার দিয়ে বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে একটা একটা করে ধাপ বরাবর এগোতে হবে, সে এক অদ্ভুত অনুভূতি। এই এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মিলবে কাঙ্ক্ষিত মুকুটটি। মোটেই নিরাশ হবেন না আপনিও। পাহাড়ের চূড়ায় রয়েছে অষ্টভূজা মা পার্বতীর মন্দির। ওই উঁচু মন্দির থেকে চারপাশের পৃথিবীকে দেখতে দেখতে মনে হবে স্বার্থক আপনার উইকএন্ড প্ল্যান।

কথিত আছে, একসময় সেবা শুশ্রূষার জন্য স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এসেছিলেন এই উত্তম আশ্রমে। নেতাজি একা নন গোবিন্দ প্রসাদ এবং গান্ধীজির স্মৃতিও জড়িয়ে রয়েছে এই আশ্রমের সঙ্গে। ইতিহাসের পাতা ওল্টাতে বসলে ধরা পড়ে সেইসব কিসসা। আর তাতে এসে লাগে সপ্তাহান্তের ছুটির নেশা। আর সেই সব মিলিয়েই জমজমাট হয়ে ওঠে লোকচক্ষুর খানিক অগোচরে থাকা এই মিনি অযোধ্যা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।