বন্ধুর সবচেয়ে সহজ মানে বন্ধুই

Children's Day: পশু-পাখিরাও কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে। আমার একটা বন্ধু-কুকুর আছে, ভুলু। ওর গায়ের রং হলুদ-সাদা আর খয়েরি।

Aharshi Giri
৩ মিনিট
বন্ধুর সবচেয়ে সহজ মানে বন্ধুই

বন্ধু শব্দের মানে স্কুলের বইতে লেখা রয়েছে মিত্র, সখা। কিন্তু কেন জানি না, বন্ধু শব্দটাই তো সবচেয়ে সহজ মনে হয়। অঙ্ক, বাংলা, ইতিহাস সব বিষয়ের থেকে সহজ। বন্ধু মানে অনেক গল্প, মজা, খেলা আর ভালোবাসা। সব গোপন কথা, যা আর কাউকে বলা যায় না, তা তো একমাত্র বন্ধুর সঙ্গেই ভাগ করে নেওয়া যায়।

আমার স্কুলে অনেকগুলো বন্ধু আছে। তাদের কেউ কেউ আমার খুব বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ক্লাসে আমার বেস্টফ্রেন্ড দেবোপম। সেই নার্সারি ওয়ান থেকে ও আমার খুব বন্ধু। আমরা একসঙ্গে এক বেঞ্চে বসি, খুব গল্প করি। মাঝেমধ্যে তো গল্প করার জন্য আন্টির কাছে বকাও খাই। ক্লাস থ্রি-তে ওঠার পর সেকশন চেঞ্জ হয়ে গেল। তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যদি আমার সব বন্ধুরা অন্য সব সেকশনে চলে যায়। কিন্তু তেমন হয়নি। দেবোপম আর আমি, আবারও একই সেকশনে। আবারও আমাদের একসঙ্গে পাশাপাশি বসা, খুব গল্প আর মজা।

দেবোপম ছাড়াও আমার আরেকটা বন্ধু আছে, ওর নাম আয়ুষ্মান। সে-ও কিন্তু আমার খুব বন্ধু। কিন্তু জানো, ওর সেকশন আলাদা। তাই ক্লাসের মাঝখানে সময় পেলেই আমি ওদের সেকশনে ছুটে গিয়ে আয়ুষ্মানের সঙ্গে গল্প করে আসি। উহু, মোটেই ভেবো না আমার মাত্র এই কটা বন্ধু! আমার আরও অনেকগুলো বন্ধু আছে। স্রেয়াংশ আছে, উর্বিজা আছে। ওদের সঙ্গেও আমি খুব খেলি ক্লাসের মাঝে সময় পেলেই।

স্কুলে গিয়ে প্রথমে ব্যাগ রেখেই ঋষাণের সঙ্গে একটু খেলে নিই। আমাদের কত গল্প জমা হয়ে থাকে। টিফিন ব্রেকে দারুণ মজা। অনেকে মিলে হইহই করি। দেবোপম খেলতে গেলে আমি আয়ুষ্মানের সঙ্গে গল্প করতে যাই। দেবোপম মাঝেমধ্যেই প্যানকেক আর চাউমিন আনে টিফিনে। আমাকে ভাগ দেয়। কিন্তু জানো, একেক দিন খেলতে আর গল্প করতে গিয়ে আমার টিফিন খাওয়াই হয় না। তুমি কিন্তু এ কথা মাকে বলে দিও না, মা জানতে পারলে খুব বকবে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
"প্লিজ হাতি পাঠান না," কেন নেহরুকে হাজার চিঠি লিখেছিল টোকিও, বার্লিনের শিশুরা?

Jawaharlal Nehru Elephants: মহীশূর রাজ্য থেকে আনা হাতিটির নাম নেহেরু তাঁর মেয়ের নামেই রেখেছিলেন, ইন্দিরা। কয়েক মাস পরেই, হাতি ইন্দিরাকে টোকিওতে পাঠানো হয়।

অহর্ষির আঁকা এক অন্যরকম বন্ধুত্বের ছবি

বন্ধুরা জন্মদিনে বাড়িতে এলে খুব মজা হয়। ওদের সঙ্গে কত রকম খেলাধুলো হয়, কত আড্ডা হয়। আমার কিন্তু আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম সমৃদ্ধ। সমৃদ্ধ আমার বাড়ির বেস্টফ্রেন্ড। এবার জন্মদিনে ও আমাকে খুব সুন্দর একটা হাতে আঁকা কার্ড দিয়েছে জানো তো! আমি দারুণ খুশি হয়েছি এই উপহারটা পেয়ে।

আমার মনে হয় বন্ধুরা হল আরেকটা পরিবার। যারা না থাকলে আমার খুব একা লাগবে। ওরা আমাকে কত ভালোবাসে, কত সাপোর্ট করে। ওদের ছাড়া থাকা যায় নাকি! জানো তো, আমার আর দেবোপমের মাঝেমধ্যে ঝগড়াও হয়ে যায়। তখন আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে আদর করে আবার ভাব করে নিই। বেস্টফ্রেন্ড কি বেস্টফ্রেন্ডকে ছাড়া থাকতে পারে কখনও? তাই যতই ঝগড়া হোক, ভাব ঠিক হবেই।

পশু-পাখিরাও কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে। আমার একটা বন্ধু-কুকুর আছে, ভুলু। ওর গায়ের রং হলুদ-সাদা আর খয়েরি। আমি যখনই স্কুল থেকে ফিরি, ও ছুটে ছুটে আমার গাড়ির কাছে এসে লেজ নাড়াতে থাকে। আমার মনে হয়, আমি স্কুল থেকে না ফিরলে ওর খুব চিন্তা হয়। ওই জন্য তো যেখানেই থাকুক, ছুটতে ছুটতে চলে আসে আমি বাড়ি ফিরেছি কিনা দেখতে। স্কুলে যাওয়ার সময়েও ঠিক এসে দাঁড়ায় ভুলু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স মাত্র ৮! কেন এই শিশুকেই বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু নিযুক্ত করলেন দলাই লামা?

8-year-old boy Third highest leader in Buddhism: আট বছর বয়সী মার্কিন বংশোদ্ভূত এই শিশুর এক যমজ ভাইও রয়েছে।

আসলে একটা ভালো বন্ধুই তো বন্ধুর জন্য এগিয়ে আসে বলো, জীবনে বন্ধু ছাড়া আবার থাকা যায় নাকি!

অহর্ষি গিরি

তৃতীয় শ্রেণী

সাউথ পয়েন্ট স্কুল

(পরিবারের সম্মতিক্রমে ছবি ব্যবহার করা হল)

লিখেছেন
Aharshi Giri
Aharshi Giri
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।