২৫-এ স্তব্ধ জীবন! রিঙ্কু পুত্রের মৃত্যুর নেপথ্যে কী এই হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস?

Dilip Ghosh Rinku Son Death: সৃঞ্জয়ের হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বেশি। কিডনি ও লিভারের আকারও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

inscript
২ মিনিট
২৫-এ স্তব্ধ জীবন! রিঙ্কু পুত্রের মৃত্যুর নেপথ্যে কী এই হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস?

দিলীপ ঘোষকে বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদার। হ্যাঁ, অনেকটা জীবন পেরিয়ে এসে, অনেকটা সংসার একাই সামলে জীবনকে নতুন এক বাঁকে বইয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। দ্বিতীয় বিবাহের জীবন শুরু হতে না হতেই চরম ধাক্কা! মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় মৃত্যু হলো রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের। মাত্র ২৫ বছর বয়স সৃঞ্জয়ের, পেশায় আইটি কর্মী। চাকরি করতেন সল্টলেকে। ১৩ মে, মঙ্গলবার সকালে সাপুরজি আবাসনের ই-ব্লকের ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় সৃঞ্জয়ের। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানেই সৃঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এই শোকে স্তব্ধ হয়ে যান মা রিঙ্কু। কিন্তু কীভাবে মৃত্যু? কেন এত কমবয়সে এমন অস্বাভাবিক সকাল নেমে এল সৃঞ্জয়ের জীবনে?

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশমর্গে ময়নাতদন্ত হয়েছে সৃঞ্জয়ের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা বলছেন, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস ছিল তাঁর। এছাড়া ময়নাতদন্তে চিকিৎসকরা দেখেছেন, সৃঞ্জয়ের হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বেশি। কিডনি ও লিভারের আকারও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। চিকিৎসকদের বক্তব্য, রক্তচাপ বেশি থাকলে এমনটা হতে পারে।

অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস কী? চিকিৎসকদের অনুমান, সৃঞ্জয়ের অগ্ন্যাশয়ে কোনও রকমের প্রদাহ হয়েছিল। অগ্ন্যাশয়ে ক্রমাগত রক্তক্ষরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আভাস ময়নাতদন্তের রিপোর্টে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কোনওরকম ‘ফাউল প্লে’ বা আত্মহত্যার উল্লেখ নেই।

হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের একটি গুরুতর রূপ। অগ্ন্যাশয়ের ভিতরে বা চারপাশে রক্তপাত ঘটতে থাকে এতে। তীব্র এবং দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস মৃত্যুও ডেকে আনতে পারে। সাধারণত প্রদাহ বা নেক্রোসিসের কারণে রক্তনালিতে ব্যাঘাতের কারণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট, পেরিটোনিয়াল গহ্বর বা রেট্রোপেরিটোনিয়ামে রক্তক্ষরণ হতে পারে।

হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস সাধারণত তখন ঘটে যখন অগ্ন্যাশয়ের উৎসেচকগুলি বেরিয়ে আসে এবং কাছাকাছি থাকা রক্তনালিগুলিকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রক্তপাত হয়। নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।

এর ফলে পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের কারণে একাধিক অঙ্গ বিকলও হতে শুরু করে।

মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৃঞ্জয়ের জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত বলেছিলেন, "ভাইপোর মৃত্যুর সত্য উদঘাটন হোক, কেউ জড়িত থাকলে শাস্তি পাক"। সৃঞ্জয়ের পিসি জানিয়েছিলেন সৃঞ্জয়ের শারীরিক সমস্যা কিছু ছিলই, তবে ভেতরে ভেতরে তা যে কতখানি মারাত্মক হয়েছিল, টের পাননি কেউই। সৃঞ্জয়ের পিসি বলেছিলেন, "সৃঞ্জয়ের স্নায়ুর সমস্যা ছিল, চিকিৎসা চলছিল, এ ছাড়া আর কোনও শারীরিক সমস্যা ছিল না।”

আর পুত্রহারা সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার বলেছেন, "রবিবার মাদার্স ডে পালন করেছিল, আমার সঙ্গে থাকতেও চাইত। যত্ন হচ্ছিল না ছেলের, আমি বুঝতে পারছিলাম”। তিনি আরও জানিয়েছেন, খাওয়া-দাওয়া ঠিক করে করতেন না সৃঞ্জয়, এমনকী স্নায়ুর অসুখের ওষুধপত্রও ঠিকঠাক খেতেন না। জীবনের নতুন বাঁকে এসে নতুন এক শোকের অভিজ্ঞতা হলো দাপুটে বিজেপি নেতার। দিলীপ বলেছেন, ‘‘মায়ের সব কিছু ছিল ছেলে। অনেক কষ্টে ওকে মানুষ করেছে। ছেলেও সর্বগুণসম্পন্ন। পড়াশোনায় ভালো। দেখতে-শুনতে ভালো। ভালো কথা বলত। কখনও ভাবিনি এমন কিছু হতে পারে.. .দুর্ভাগ্য আমার। পুত্রসুখ হয়নি। পুত্রশোক হলো। কল্পনাই করিনি।’’

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্যান্ডেলের ভিতরে অন্ধকার থেকেই বিপত্তি! চোরবাগান দুর্ঘটনায় বিস্ফোরক অভিযোগ প্রত্যক্ষদর্শীর

রিয়াঙ্কার কথায়, তাঁরা ছ’জন বন্ধু মিলে মণ্ডপে গিয়েছিলেন। ভিআইপি লাইনে প্রবেশ করেও তাঁদের প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাঁর দাবি, মণ্ডপের ভিতরে ঢোকার আগে থেকেই ঠেলাঠেলি শুরু হয়েছিল।

ফ্রান্সের গণবিক্ষোভ থেকে কী শিখবে বিশ্ব?

France student protest: বিদ্যালয়ের দুরবস্থা ও পারকুরসুপ ব্যবস্থা থেকে শুরু হয়ে কীভাবে ফ্রান্সে ছড়িয়ে পড়ল দেশব্যাপী তীব্র জনরোষ?

চোরবাগানের দুর্ঘটনা: দায় কার, কী বলছে রাজনৈতিক দলগুলি?

Kolkata pandal Chorbagan stampede: কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে দুর্ঘটনা ঘিরে প্রশাসনিক ব্যর্থতা, ভিড় নিয়ন্ত্রণ ও পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কী বলছে রাজনৈতিক দলগুলি?

প্রত্যক্ষদর্শীদের চোখে সপ্তমীর চোরবাগান

Chorbagan Durga Puja incident: মণ্ডপের ভিতরে তিল ধারণের জায়গা ছিল না। বাইরে হঠাৎ বৃষ্টি নামায় বাইরের দর্শনার্থীরা ভিতরে ঢুকতে চাইছিলেন কিন্তু ভিতরের দর্শনার্থীরা বাইরে যেতে চাইছিলেন না। প্রবেশ ও প্রস্থান দ্বার ছিল সংকীর্ণ—সব মিলিয়ে তৈরি হয় এক হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। এই ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের, আহত অন্তত ২৫। মণ্ডপে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার ফাঁকফোকরগুলি কীভাবে কেড়ে নিল এতগুলি প্রাণ, তা স্পষ্ট হয়ে ওঠে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ানে।

পুজোয় বইয়ের স্টলে বুলডোজার, যাদবপুরে রাতভর প্রতিরোধ, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

Durga Puja book stall controversy: উৎসবের আবহে বইয়ের স্টল ঘিরে উত্তেজনা কলকাতায়। যাদবপুরে পুরসভার পদক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন বাম কর্মীদের, ভোররাতে ভাঙা হলো এপিডিআর-এর স্টল।

কারও ফেরা হলো না মায়ের কোলে, কারও চোখের সামনেই চলে গেলেন মা, সপ্তমীর ভিড় কেড়ে নিল চেনা মুখগুলো

Kolkata Durga Puja stampede: যে শিশুটি বাবার হাত ধরে মণ্ডপ দেখতে চেয়েছিল, কিংবা যে তরুণ উৎসবের দিনেও শুধু মায়ের হাসিমুখ দেখতে ভিড়ে সামিল হয়েছিল—মুহূর্তের হুড়োহুড়িতে তাদের সব হিসাব ওলটপালট হয়ে গেল।

বরাত জোরে বেঁচে গিয়েছেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই চোরবাগানে ছিলেন সম্পূর্ণা

পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরতে গিয়ে ভিড় সামলানোর অব্যবস্থা দেখে আগেই উদ্বেগ তৈরি হয়েছিল সম্পূর্ণার মনে। হাওড়ার বেলুড়ের বাসিন্দা, ৩০ বছর বয়সি সম্পূর্ণার কথায়, চোরবাগানে যা ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ।

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।