চরিত্র বিচার করার অধিকার সমাজ পেল কোথা থেকে?

Character of a women: মেয়ে সন্তান জন্মালেই তাঁকে মেরে ফেলা, বাল্য বিবাহের মতো উদাহরণ তো বাস্তব বটেই; কিন্তু তার সঙ্গে-সঙ্গেই চলে প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য সার্টিফিকেট প্রদান; কিসের?

Rimjhim Singha
২ মিনিট
চরিত্র বিচার করার অধিকার সমাজ পেল কোথা থেকে?

সমাজের বহুক্ষেত্রেই আমরা কিছু অলিখিত নিয়ম খুঁজে পাবো। এই প্রত্যেকটিই শ্রুতি তথ্য হিসেবে আমাদের জীবনে প্রদান করা হয়। চুরি করা মহাপাপ, কখনও মিথ্যে কথা বলতে নেই, গুরুজনদের (অর্থাৎ বড়দের) শ্রদ্ধা করতে হয়, ইত্যাদি। এরকম কিছু নিয়ম মহিলাদের ক্ষেত্রেও বানানো হয়েছে - শুধু তফাৎটা হচ্ছে যে সেগুলির সবকটিই তাঁদের "হাতের মুঠোয়" রাখার জন্য।

একজন মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই এত ধরণের পরীক্ষার সম্মুখীন হয়, যে ক্লান্তি বা রাগ হওয়া খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে ওঠে; কিন্তু আসলে এই পিতৃতান্ত্রিক সমাজে, অর্থাৎ পুরুষই হর্তা-কর্তা-বিধাতা মানা মানবকুলে, মহিলারা এখনও 'মানুষ' হিসেবে পরিচিতি পেয়ে ওঠেননি কিনা, তাই এই প্রতিক্রিয়াগুলি তাঁদের ক্ষেত্রে 'অশ্লীলতার' নিদর্শন।

মেয়ে সন্তান জন্মালেই তাঁকে মেরে ফেলা, বাল্য বিবাহের মতো উদাহরণ তো বাস্তব বটেই; কিন্তু তার সঙ্গে-সঙ্গেই চলে প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য সার্টিফিকেট প্রদান; কিসের? ওই যে, ক্যারেক্টারের অর্থাৎ চরিত্রের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অনুপর্ণাকে নিয়ে কেন চুপ মেইনস্ট্রিম মিডিয়া?

Film Director Anuparna Roy: তিনি শহরের মুখ নন, প্রান্তিক পুরুলিয়ার প্রতিবাদী কন্ঠস্বর। কলকাতাকেন্দ্রিক খবরের ভিড়ে বরাবরই চাপা পড়ে যায় অনুপর্ণাদের কথা।

আগের বছরের রাত দখল আন্দোলনের সময়ে বহু স্বর উঠেছিলো এই ক্যারেক্টার সার্টিফিকেটের মাপকাঠির বিরুদ্ধে। এক মেয়ে কখন বাড়ি ঢুকছে, কাদের সঙ্গে কথা বলছে, কতক্ষণ কী কী কাজ করছে, চাকরি করছে কিনা, ঝগড়া করছে কিনা, মুখ নামিয়ে চোখ বুজে চলাফেরা করছে কিনা, আর সবথেকে আগে যেটা দেখেই প্রথম টিক মার্কটা পড়ে- সেটা হলো কোন পোশাক পরে সে বিচরণ করায় স্বাচ্ছন্দ্য বোধ করছে।

ভারতের মতো দেশে, নানান সম্প্রদায়, নানান খাবার, নানান রীতিনীতি, নানান বেশভূষা রয়েছে- মহিলাদের ক্ষেত্রেও। কিন্তু শাড়ি যদি বাদ গেছে তো এক মহিলা ভারতীয় হিসেবে চিহ্নিত হওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বেন। কিছু কিছু "খোলামনের" মানুষ রয়েছেন অবশ্য, যাঁরা সালওয়ার কামিজকে খানিক জায়গা করে দিয়েছেন, কিন্তু ওইটুকুই। বাকি পোশাকগুলো এখনও পিতৃতন্ত্রের অল ইন্ডিয়া এক্সাম ক্লিয়ার করতে পারেনি।

নিছক যদি ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার প্রবণতা থাকতো, তাহলে হয়ত কালে কষ্মীনে সেটি নির্মূল করে দেওয়াও যেতো; কিন্তু এর ভয়াবহ দিকটি হচ্ছে মহিলাদের উপর যে কোনো অপরাধ ঘটলে প্রথমেই তিনি কী পরেছিলেন সেটির চুলচেরা বিশ্লেষণ করা। এমনকি, পোশাকটি বিশ্লেষকদের মনঃপূত না হলে সেই ঘটনাকে স্বীকৃতি দেওয়া, অবশ্যম্ভাবী ব্যক্ত করা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অনুষ্কা কী পরবেন! কে ঠিক করবেন?

Anushka Shankar freedom of dress: কেউ বলল, ‘আপনার পিতা শ্রদ্ধেয় পণ্ডিত রবিশঙ্কর-কে এতটুকু শ্রদ্ধা করলে আপনি এসব জঘন্য জামাকাপড় পরা ছবি তুলে সকলকে দেখাতেন না।’

কাজ করতে গিয়ে শুনেছি, "ছোট ছোট জামা পড়লে তো ওরকম হবেই"; "আজকালকার মহিলারাও খুব বাড় বেড়েছে বলুন? ওই গুলো জামা?!"; "যাই বলুন, মহিলারা হচ্ছেন ঘরের লক্ষ্মী, এরকম পোশাক পরলে পরিবারের মানসম্মান নষ্ট হয় না?"- এরকম আরও কত কিছু।

আচ্ছা, বলুন তো, পোশাকই যদি মূল কারণগুলির একটি হতো, তাহলে একটি ৩ মাসের বাচ্চা বা এক ৯০ বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছেন কেন? বেশিরভাগ মহিলাদের নির্যাতনের ঘটনাগুলি চেনা/পারিবারিক/বন্ধুমহলের মানুষদের থেকে কেন সহ্য করতে হচ্ছে? কেন স্কুলে ধর্ষিত হতে হচ্ছে শিক্ষার্থীদের? কেন কর্মস্থলে নির্যাতিত হচ্ছেন মহিলারা?

অনুষ্কা শঙ্করের বিকিনি থেকে শুরু করে অনুপর্ণা রায়ের শাড়ি- আপনি যদি তাঁদের জীবনের মূল্য তাঁদের পোশাক দিয়ে বিচার করার কথা আগে ভাবেন, তাহলে নিজেকে এই কয়েকটি প্রশ্ন করে নেবেন; উত্তর যদি পোশাক না হয়, তাহলে শপথ নেবেন, যেমন আপনি কী পোশাক পরবেন সেটি বিচার করার স্বাধীনতা আপনার রয়েছে, সেরকমই যে কোনো মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য।

নির্যাতন ঘটে মানসিকতার কারণে এবং এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার প্রবণতাও তার একটি অংশ।

লিখেছেন
Rimjhim Singha
Rimjhim Singha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।